কামরাঙ্গা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামরাঙ্গা
কামরাঙ্গা বিক্রেতা, সদরঘাট, ঢাকা, ২০০৯
Kamranga.jpg

কামরাঙ্গা একটি চিরসবুজ ছোট মাঝারি আকৃতির গাছ। ১৫-২৫ ফুট লম্বা হয়। ঘন ডাল পালা আচ্ছাদিত, পাতা যৌগিক, ১-৩ ইঞ্চি লম্বা। বাকল মসৃন কালো রংএর। ফল ৩-৬স ইঞ্চি ব্যাসের এবং ভাজযুক্ত। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ। ২ ধরনের দেখা যায়, টক স্বাদযুক্ত এবং মিষ্টি। কোন কোন গাছে একাধিকবার বা সারাবছর ই ফল পাওয়া যায়। ভিটামিন এ ও সি এর ভাল উৎস। কামরাঙ্গার ভিটামিন সি এর পরিমাণ আম, আনারস, আঙ্গুর এর চেয়ে বেশি[তথ্যসূত্র প্রয়োজন]। সেপ্টেম্বর থেকে জানুয়ারিতে পাওয়া যায়।

বৈজ্ঞানিক নাম: Averrhoa carambola Linn. পরিবার: Oxalidacea ইংরেজি নাম: Chinese gooseberry


[সম্পাদনা] ভেষজগুণ

এ গাছের ফল থেকে বাকল সবই ঔষধিগুণ সম্পন্ন।

  1. এর এলজিক এসিড খাদ্য নালি (অন্ত্রের) ক্যান্সার হতে বাধা দেয়[তথ্যসূত্র প্রয়োজন]
  2. পাতা ও কচি ফলের রসে ট্যানিন রয়েছে যে কারণে এর রস রক্ত জমাট বাঁধতে সাহায্য করে[তথ্যসূত্র প্রয়োজন]
  3. এর মূল বিষনাশক হিসেবে ব্যবহার হয়[তথ্যসূত্র প্রয়োজন]
  4. শুষ্ক ফল জ্বরে ব্যবহার হয়[তথ্যসূত্র প্রয়োজন]
  5. শীতল ও টক তাই ঘাম, কফ ও বাতনাশক হিসেবে কাজ করে[তথ্যসূত্র প্রয়োজন]
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ