কাদা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাদা বা কর্দম হলো পানি ও মাটি একটি আঠালো, অর্ধ তরল মিশ্রণ। পৃথিবীর অনেক স্থানেই ঘর বাড়ি নির্মাণে কাদামাটির ব্যবহার রয়েছে।
মৃত সাগর এলাকার কাদায় স্নানরত এক ব্যক্তি।
কাদামাটির মধ্যে কেঁচো, ব্যাঙ, শামুক, কাঁকড়া ইত্যাদি প্রাণী বাস করে। শুকর, মোষ, ও হাতি সূর্যালোকের গরম থেকে বাঁচার জন্য কাদামাটিতে গড়াগড়ি দিয়ে স্নান করে থাকে। কাদামাটির প্রসাধন গুণাগুণে বিশ্বাসী অনেক মানুষও কাদায় স্নান করে থাকে।
হাইতিতে খাদ্য সংকটকালীন সময়ে কাদা মাটির টুকরাকে অনেকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। [১]