কাকাডু জাতীয় উদ্যান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| কাকাডু ন্যাশনাল পার্ক* | |
|---|---|
| ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
| স্টেট পার্টি | অস্ট্রেলিয়া |
| ধরণ | মিশ্র |
| মাপকাঠি | i, vi, vii, ix, x |
| তথ্যসূত্র | ১৪৭ |
| অঞ্চল† | Asia-Pacific |
| অভিলিখনের ইতিহাস | |
| অভিলিখন | ১৯৮১[১] (৫ম সেশন) |
| এক্সটেনশন্স | ১৯৮৭; ১৯৯২[১] |
| * ঐতিহ্যবাহী স্থানে তালিকাভুক্ত হিসেবে নাম † ইউনেস্কো কর্তৃক শ্রেণীবদ্ধ অঞ্চল |
|
কাকাডু জাতীয় উদ্যান বা কাকাডু ন্যাশনাল পার্ক অস্ট্রেলিয়ার উত্তারঞ্চলে অবস্থিত, যা ডারউইন এর ১৭১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
কাকাডু জাতীয় উদ্যান অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের অ্যালিগেটর নদীয় অঞ্চলে অবস্থিত। এটি ১৯,৮০,৪০০ হেক্টর (৪৮,৯৪,০০০ একর)[১] এলাকা জুড়ে বিস্তৃত, যা উত্তর-দক্ষিণে ২০০ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত। এর আকার স্লোভানিয়ার সমান, তাশমেনিয়ার প্রায় এক তৃতীয়াংশ, সুইজারল্যান্ডের আকারের প্রায় অর্ধেক। রেঞ্জার ইউরেনিয়াম মাইন, অন্যতম সর্বোচ্চ উৎপাদনশীল ইউরেনিয়াম মাইন, যা এই উদ্যানের মধ্যে পরেছে।
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] নামকরণ
কাকাডু নামটি এসেছে শব্দ গাগাজু থেকে, যা পার্কটির উত্তরাঞ্চলের একটি অ্যাবোরিজিনাল ভাষার নাম। কাকাডুর রয়েছে পরিবেশ এবং জীব বৈচিত্র। মূল যেসকল বৈশিষ্ট্য এই জাতীয় উদ্যানে সংরক্ষিত রয়েছে:
- প্রধান চারটি নদী:
- পূর্ব অ্যালিগেটর নদী,
- পশ্চিম অ্যালিগেটর নদী,
- ওয়াইল্ডম্যান নদী; এবং
- সম্পূর্ণ দক্ষিণ অ্যালিগেটর নদী;
- প্রধান ছয় ভূমি
- মোহনা এবং বেলাভূমি,
- প্লাবনভূমি,
- নিচুভূমি,
- পাথুরে ভূমি,
- আউটলাইয়ার (outliers); এবং
- দক্ষিণাঞ্চলীয় পাহাড় এবং নদীর অববাহিকা;
- অসাধারণ বৈচিত্রময় বন্য জীবযন্তু;
- ২৮০ টিরও বেশি প্রজাতির পাখি
- প্রায় ৮০ প্রজাতির স্তন্যপায়ী জীব
- ৫০ টিরও বেশী প্রজাতির মিঠাপানির জীব
- ১০ ০০০ এরও বেশি প্রজাতির পোকামাকড়
- ১৬০০ এরও বেশি উদ্ভিদ
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ১.০ ১.১ ১.২ Kakadu National Park. World Heritage Site. প্রকাশক: United Nations Environment Programme. (Cambridge, United Kingdom). 1998. Archived from the original on 2008-05-11. http://web.archive.org/web/20080511101006/http://www.unep-wcmc.org/protected_areas/data/wh/kakadu.html। সংগৃহীত হয়েছে: 2008-03-04
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |