কাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাকা
Kaká vs Real Sociedad 2011.jpg
 পূর্ণনাম = Ricardo Izecson
dos Santos Leite
ব্যক্তিগত তথ্য
জন্মতারিখ এপ্রিল ২২, ১৯৮২
জন্মস্থান ব্রাজিলিয়া, ব্রাজিল
উচ্চতা ১.৮৫মি (৬'১")
অবস্থান আক্রমনাত্নক মধ্যমাঠ
ক্লাব তথ্য
বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ
জাতীয় দল
{{{জাতীয়_বছর}}} ব্রাজিল ৮২ (২৭)


** জাতীয় দলে উপস্থিতি ও গোলসংখ্যা
জুলাই ২, ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।

রিকার্দু আইজেকসুঁ দুস সাঁতুস লেইচি (পর্তুগিজ ভাষায়: Ricardo Izecson dos Santos Leite, আ-ধ্ব-ব: [xi'kaʁdu ˌizɛ'ksõ dusɐ̃tus lɛitʃi]) (জন্ম ২২শে এপ্রিল, ১৯৮২, ব্রাজিলিয়া) যিনি কাকা নামেই সমধিক পরিচিত, হলেন ব্রাজিলীয় ফুটবল দলের মধ্যভাগের খেলোয়াড় এবং বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবে খেলেন।[১] তিনি আট বছর বয়সে একটি স্থানীয় ক্লাবের হয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। সে সময়ে তিনি টেনিসও খেলতেন[২] এবং পনর বছর বয়সে সাও পাওলো এফ সির সাথে পেশাদারী চুক্তি করার পরই তিনি ফুটবল খেলাকে ক্যারিয়ার হিসাবে বেছে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন। ২০০৩ সালে তিনি €৮.৫ মিলিয়নে ট্রান্সফার ফির বিনিময়ে এ সি মিলানে যোগদান করেন এবং মিলানে অবস্থানকালেই তিনি ব্যালন ডি' অর এবং ২০০৭ সালের ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার পুরষ্কার লাভ করেন। খেলাধূলার পাশাপাশি তিনি তার মানবসেবামূলক কাজের জন্যেও পরিচিত। ২০০৪ সালে তিনি সর্বকনিষ্ঠ মানুষ হিসাবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির দূত হিসেবে মনোনীত হন।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Real Madrid Official announcement. প্রকাশক: Real Madrid. 8 June 2009. http://www.realmadrid.com/cs/Satellite/en/1202773590614/noticia/ComunicadoOficial/OFFICIAL_ANNOUNCEMENT_2009-06-08.htm. 
  2. Kaká:in Profile. প্রকাশক: FIFA. 26 June 2009. http://www.fifa.com/confederationscup/players/player=184312/profile.html. 

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ