কসাই পাখি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কসাই পাখি বা বাঘটিকি, ছোট আকারের একধরনের র্দুদান্ত শিকারী পাখি। কসাই পাখি বাংলাদেশের সব জায়গায় কম-বেশি দেখা যায়।[১]

সূচিপত্র

[সম্পাদনা] বর্ণনা

কসাই পাখি দেখতে ছোট। এদের অনেক প্রজাতি রয়েছে। বাংলাদেশে এর কয়েকটি প্রজাতি রয়েছে। প্রত্যেকটির রং ও রূপ আলাদা। একটির লেজ কিছু কালো, অন্যটির মাথা ধুসর রংয়ের। তবে সব কসাই পাখি প্রজাতির বৈশিষ্ট্য কালো মাথা ও ঠোঁট। কালো ডানার উপর সাদা ছাপ, ধুসর ও হলুদ। তবে এদের মধ্যে বাদামী রংয়ের কসাই পাখি বাংলাদেশের খুবই পরিচিত পাখি।[১]

[সম্পাদনা] খাদ্য

শিকারে পটু এই কসাই পাখি বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে ইঁদুর, টিকটিকি, ছোট পাখি ইত্যাদি খেয়ে থাকে। অর্থাৎ তাদের শিকারোপযোগী সব কিছুই তারা খায়।[১]

[সম্পাদনা] বৈশিষ্ট্য

কসাই পাখি শীতকালে বেশি দেখা যায়। এরা বনে বাস করে না। এরা বনের বাইরে থাকে এবং মুক্ত প্রাঙ্গন, ঝোপের বাইরে বসে শিকার করে। কসাই পাথি গ্রীষ্ম-বর্ষায় ডিম পাড়ে।[১]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ প্রতিবেদন, দৈনিক কালের কণ্ঠ, ঢাকা থেকে প্রকাশিত; প্রকাশকাল: অক্টোবর ৩১, ২০১১ খ্রিস্টাব্দ; সংগ্রহের তারিখ: জানুয়ারি ৯, ২০১২ খ্রিস্টাব্দ।
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম