কর্কটক্রান্তি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কর্কটক্রান্তি সহ পৃখিবীর মানচিত্র

কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা।

হেলে থাকা বিষুব রেখা
অক্ষের হেলে থাকার কৌণিক পরিমাণ বদল
প্রিসেশনের উপর সন্নিবেশিত ন্যুটেশন

পৃথিবী কক্ষতলের উপর লম্বভাবে থাকার বদলে একটু হেলে থাকে। (সারা বছর একই দিকে হেলে থাকে, সবসময় সূর্যের দিকে নয়- তাই জন্যে ঋতু পরিবর্তন হয় - বছরের অর্ধেক সময় উত্তর মেরু সূর্যের দিকে ফিরে থাকে)। কক্ষতলের উপর লম্বের থেকে আহ্নিক অক্ষের এই হেলে থাকা অর্থাৎ অবনতি কোণের পরিমাণ মোটামুটি ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড (~২৩.৪৪ ডিগ্রী)। তাই কর্কট সংক্রান্তির (June Solstice) দিন অর্থাৎ সূর্যের উত্তরায়ণের সর্বোচ্চ দিন (যেদিন উত্তর গোলার্ধে দিবালোক সবচেয়ে বেশীক্ষণ থাকে) সূর্য যে অক্ষাংশ রেখায় লম্বভাবে আলোকপাত করে সেই ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ রেখাই হল কর্কটক্রান্তি রেখা।

২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ রেখাটিকে কর্কটক্রান্তি রেখা বলা হলেও লম্ব আলোকপাতে আসল অবস্থান নির্ভর করে পৃথিবীর হেলে থাকার কৌণিক পরিমাণের উপর। আর সেই কোণটি প্রতি ৪১,০০০ বছরের একটি চক্রাকার পর্যায়ক্রমে ২১.৫ থেকে ২৪.৫ ডিগ্রীর মধ্যে বদলাতে থাকে। সেই হিসাবে বর্তমান পর্যায়ে কর্কটক্রান্তি রেখার অবস্থান প্রতি বছর আধ সেকেন্ড করে কমে আসছে। এছাড়া ধীর পরিবর্তন ছাড়াও আহ্নিক অক্ষটি ঘুর্ণণরত লাট্টুর মতই স্থায়ী না থেকে প্রিসেশন নামে একটি বলয়াকার গতি এবং ন্যুটেশন নামে একটি দোদুল্যমান গতি পরিদর্শন করে। ন্যুটেশনের পর্যায়কাল পৃথিবীর ক্ষেত্রে ১৮.৬ বছর এবং কৌণিক পরিমাণ প্রায় সাড়ে নয় সেকেন্ড।

নামের ইতিহাস [সম্পাদনা]

এই নামকরণ হয় কারণ তখন কর্কট সংক্রান্তির দিন সূর্য কর্কট রাশিতে অবস্থান করছিল। কিন্তু প্রিসেশনের কারণে বর্তমানে কর্কট সংক্রান্তির দিন সূর্য আসলে মিথুন রাশিতে অবস্থান করে।

যেসব দেশের অবস্থান কর্কটক্রান্তির উপর [সম্পাদনা]

টেমপ্লেট:Kml Starting at the Prime Meridian and heading eastwards, the Tropic of Cancer passes through:

Co-ordinates Country, territory or sea Notes
23°26′N 0°0′E / 23.433°উ 0°পূ / 23.433; 0 (Prime Meridian)  আলজেরিয়া
23°26′N 11°51′E / 23.433°উ 11.85°পূ / 23.433; 11.85 (Niger)  নাইজার
23°26′N 12°17′E / 23.433°উ 12.283°পূ / 23.433; 12.283 (Libya)  লিবিয়া The Tropic touches on the northernmost point of Chad at 23°26′N 15°59′E / 23.433°উ 15.983°পূ / 23.433; 15.983 (Northernmost point of Chad)
23°26′N 25°0′E / 23.433°উ 25°পূ / 23.433; 25 (Egypt)  মিশর
23°26′N 35°30′E / 23.433°উ 35.5°পূ / 23.433; 35.5 (Red Sea) Red Sea
23°26′N 38°38′E / 23.433°উ 38.633°পূ / 23.433; 38.633 (Saudi Arabia)  সৌদি আরব
23°26′N 52°8′E / 23.433°উ 52.133°পূ / 23.433; 52.133 (United Arab Emirates)  সংযুক্ত আরব আমিরাত Abu Dhabi emirate only
23°26′N 55°24′E / 23.433°উ 55.4°পূ / 23.433; 55.4 (Oman)  ওমান
23°26′N 58°46′E / 23.433°উ 58.767°পূ / 23.433; 58.767 (Indian Ocean) Indian Ocean Arabian Sea
23°26′N 68°23′E / 23.433°উ 68.383°পূ / 23.433; 68.383 (India)  ভারত States of Gujarat, Rajasthan, Madhya Pradesh, Chhatisgarh, Jharkhand and West Bengal
23°26′N 88°47′E / 23.433°উ 88.783°পূ / 23.433; 88.783 (Bangladesh)  বাংলাদেশ Khulna, Dhaka, and Chittagong Divisions
23°26′N 91°14′E / 23.433°উ 91.233°পূ / 23.433; 91.233 (India)  ভারত State of Tripura
23°26′N 91°56′E / 23.433°উ 91.933°পূ / 23.433; 91.933 (Bangladesh)  বাংলাদেশ Chittagong Division
23°26′N 92°19′E / 23.433°উ 92.317°পূ / 23.433; 92.317 (India)  ভারত State of Mizoram
23°26′N 93°23′E / 23.433°উ 93.383°পূ / 23.433; 93.383 (Myanmar)  মায়ানমার (Burma) Chin State, Sagaing Division, Mandalay Division, Shan State
23°26′N 98°54′E / 23.433°উ 98.9°পূ / 23.433; 98.9 (China)  চীন Provinces of Yunnan (passing about 7km north of the border with  ভিয়েতনাম), Guangxi, and Guangdong
23°26′N 117°8′E / 23.433°উ 117.133°পূ / 23.433; 117.133 (Taiwan Strait) Taiwan Strait
23°26′N 120°8′E / 23.433°উ 120.133°পূ / 23.433; 120.133 (Taiwan)  প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান) Chiayi County, Hualien County
23°26′N 121°29′E / 23.433°উ 121.483°পূ / 23.433; 121.483 (Pacific Ocean) Pacific Ocean Passing just south of Necker Island, Hawaii,  যুক্তরাষ্ট্র
23°26′N 110°15′W / 23.433°উ 110.25°প / 23.433; -110.25 (Mexico)  মেক্সিকো State of Baja California Sur
23°26′N 109°24′W / 23.433°উ 109.4°প / 23.433; -109.4 (Gulf of California) Gulf of California
23°26′N 106°35′W / 23.433°উ 106.583°প / 23.433; -106.583 (Mexico)  মেক্সিকো States of Sinaloa, Durango, Zacatecas, San Luis Potosí, Nuevo León, and Tamaulipas
23°26′N 97°45′W / 23.433°উ 97.75°প / 23.433; -97.75 (Gulf of Mexico) Gulf of Mexico
23°26′N 83°0′W / 23.433°উ 83°প / 23.433; -83 (Atlantic Ocean) Atlantic Ocean Passing through the Straits of Florida and the Nicholas Channel
Passing just south of the Anguilla Cays ( বাহামা দ্বীপপুঞ্জ)
Passing through the Santaren Channel and into the open ocean
23°26′N 76°0′W / 23.433°উ 76°প / 23.433; -76 (Bahamas)  বাহামা দ্বীপপুঞ্জ Exuma Islands and Long Island
23°26′N 75°10′W / 23.433°উ 75.167°প / 23.433; -75.167 (Atlantic Ocean) Atlantic Ocean
23°26′N 15°57′W / 23.433°উ 15.95°প / 23.433; -15.95 (Western Sahara) Western Sahara Claimed by  মরোক্কো
23°26′N 12°0′W / 23.433°উ 12°প / 23.433; -12 (Mauritania)  মৌরিতানিয়া
23°26′N 6°23′W / 23.433°উ 6.383°প / 23.433; -6.383 (Mali)  মালি
23°26′N 2°23′W / 23.433°উ 2.383°প / 23.433; -2.383 (Algeria)  আলজেরিয়া

অন্যান্য তথ্য [সম্পাদনা]

রেখাটির দৈর্ঘ্য ৩৬৭৮৭.৫৫৯মিটার বলে ধরা হয় যদিও উপরোল্লিখিত কারণে এত সঠিক মাপ বলা সম্ভব নয়। আন্তর্জাতিক বায়ুভ্রমণ ফেডারেশনের (Fédération Aéronautique Internationale) নিয়ম অনুসারে পৃথিবী প্রদক্ষিণকারী বায়ু ভ্রমণ দাবী করতে হলে কমপক্ষে এই দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, সবকটি দ্রাঘিমারেখাকে পার হতে হবে এবং যে বিমান বন্দরে যাত্রা শুরু সেই একই বিমানবন্দরে অবতরণ করতে হবে।