কম্পিউটার নেটওয়ার্কিং
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
কম্পিউটার নেটওয়ার্কিং (নেটওয়ার্ক) হলো হার্ডওয়্যার কম্পোনেন্ট ও কম্পউটারের সমষ্টি যা কমিউনিকেশন চ্যানেল এর মাধ্যমে ইন্টারকানেক্টেড থাকে এবং বিভিন্ন তথ্য ও রিসোর্স শেয়ার অনুমোদন করে। নেটওয়ার্কিং এর মাধ্যমে দুরবর্তী যে কোন কম্পিউটারে তথ্য আদান-প্রদান করা যায়। কম্পিউটার নেটওয়ার্কিংকে অনেক সময় দূরসঞ্চারের (টেলিযোগাযোগ) বিভাগ বলে ধরা হয়ে থাকে।
[সম্পাদনা] ইতিহাস
শুরুর দিকে একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদানপ্রদানের কাজ মানুষই করত। ১৯৪০ সালের সেপ্টেম্বরে জর্জ স্তিবলিৎজ প্রথম একটি দূরসঞ্চার যন্ত্র ব্যবহার করেন নিউ হ্যাম্পস্যার এর ডর্টমাউথ কলেজ থেকে নিউইয়র্কে তাঁর জটিল সংখ্যা গননার যন্ত্রের মধ্যে সংযোগস্থাপনের জন্যে। ১৯৬৪ সালে ডর্টমাউথ এক বিশাল কম্পিউটার ব্যবস্থার বিতরিত ব্যবহারকারীদের জন্য একটি সময় বিভক্তিকরন ব্যবস্থা উদ্ভাবন করে। ওই একই সালে জেনারেল ইলেক্ট্রিক ও বেল ল্যাবরেটরির সাহায্যপ্রাপ্ত কিছু গবেষক একটি পিডিপি-৮ কম্পিউটারকে ব্যবহার করেন টেলিফোন সংযোগকে নিয়ন্ত্রণ ও পরিচালন করার জন্য। ১৯৬৯ সালে লস এঞ্জেলস এর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ডের এস আর আই, সান্তা বারবারার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও উতা বিশ্ববিদ্যালয় আরপানেট এর মাধ্যমে নিজেদের মধ্যে ৫০ কেবিপিএস (কিলোবিট প্রতি সেকেন্ডে) গতিতে সংযোগ স্থাপন করে।
[সম্পাদনা] সূত্র
ইংরেজি উইকিপিডিয়া (অনুবাদ)