কবীর সুমন
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| কবীর সুমন | |
|---|---|
| জন্ম নাম | সুমন চট্টোপাধ্যায় |
| জন্ম | ১৬ মার্চ, ১৯৪৯ |
| উদ্ভব | ভারত, |
| পেশা | গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার, ভারতের সাংসদ |
| কার্যকাল | ১৯৯২ – বর্তমান |
কবীর সুমন (জন্ম ১৬ই মার্চ, ১৯৪৯ -) একজন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সংসদ সদস্য। তাঁর পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তাঁর পুরনো নাম পরিত্যাগ করেন। সুমন একজন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক। ১৯৯২ সালে তাঁর তোমাকে চাই অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তাঁর স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো।সঙ্গীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয় ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা এবং হারবার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের রূপদানকারী। বিশিষ্ট বাংলাদেশী গায়িকা সাবিনা ইয়াসমিন তাঁর বর্তমান সহধর্মিনী। নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে তাঁর আবির্ভাব ঘটে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়লাভ করে উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।
অ্যালবাম [সম্পাদনা]
- ১৯৯২: তোমাকে চাই
- ১৯৯৩: বসে আঁকো .
- ১৯৯৩: ইচ্ছে হলো
- ১৯৯৪: গানওলা
- ১৯৯৫: ঘুমাও বাউণ্ডুলে
- ১৯৯৬: চাইছি তোমার বন্ধুতা
- ১৯৯৭: জাতিস্মর
- ১৯৯৮: নিষিদ্ধ ইস্তেহার
- ১৯৯৯: পাগলা সানাই
- ২০০০: যাবো অচেনায়
- ২০০০: নাগরিক কবিয়াল
- ২০০২: আদাব
- ২০০৩: রিচিং আউট (Reaching Out, ইংরাজী)
- ২০০৫: দেখছি তোকে
- ২০০৬: তেরো - (সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাওয়া)
- ২০০৭: নন্দীগ্রাম
- ২০০৮: রিজওয়ানুরের ব্রিত্ত
- ২০০৮: গানওলা ঢাকায় (লাইভ কনসার্ট রেকর্ডিং )
- ২০০৮: প্রতিরোধ
- ২০১০ : সুপ্রভাত বিষণ্ণতা
- ২০১০: ছত্রধরের গান
- ২০১০: লালমোহনের লাশ
- ২০১২ : ৬৩ তে
বহিঃসংযোগ [সম্পাদনা]
ওয়েবসাইট : http://www.kabirsumanonline.com ফেসবুক ফ্যান পেজ: http://www.facebook.com/kabirsuman
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |