ও'ম
|
|
এ নিবন্ধের সাথে ওহম একীভূত করার জন্য নিবন্ধের নাম প্রস্তাব করা হলো। (আলোচনা করুন) প্রস্তাবের তারিখ: জুলাই ২০১২. |
ও'ম বা ওহম (চিহ্ন: Ω, গ্রীক অক্ষর ওমেগা) হল রোধের SI বা আন্তর্জাতিক পদ্ধতির একক। বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জর্জ সায়মন ও'মের নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে।
পরিচ্ছেদসমূহ |
সংজ্ঞা [সম্পাদনা]
ও'মের সংজ্ঞা এভাবে দেয়া যায়ঃ কোন তড়িৎ পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান ১ ভোল্ট হলে তার মধ্য দিয়ে যদি ১ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে তবে সেই পরিবাহকের রোধকে ১ ও'ম (Ω) বলে[১] [২]।
গাণিতিক ভাবে -

এখানে,
- Ω = ও'ম
- V = ভোল্ট
- A = অ্যাম্পিয়ার
- m = মিটার
- kg = কিলোগ্রাম
- s = সেকেন্ড
- C = কুলম্ব
- J = জুল
- S = সিমেন্স
বাস্তবক্ষেত্রে তড়িৎ ও ইলেকট্রনিক্সের জগতে শুধু ও'মই নয়, ও'মের বেশকিছু গুনিতকও ব্যবহৃত হয়। যেমন মিলিও'ম, কিলোও'ম, মেগাও'ম, গিগাও'ম ইত্যাদি[৩]।
চল তড়িতের ক্ষেত্রে ইম্পিড্যান্স এবং রিয়্যাক্ট্যান্সও ও'ম এককে পরিমাপ করা হয়।
রূপান্তর [সম্পাদনা]
তড়িৎ পরিবাহিতার এবং এডমিট্যান্সের এস আই একক হচ্ছে সিমেন্স (চিহ্ন: S)। এই সিমেন্সকে মো বলেও ডাকা হয়। মো হচ্ছে আসলে ইংরেজীতে ও'মকে বিপরীতক্রমে লিখে পাওয়া শব্দ (ohm -> mho)। এর এককও ও'মের এককের বিপরীত - ℧।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ তপন, ড. শাহজাহান; মুহম্মদ আজিজ হাসান, ড. রানা চৌধুরী (২০১১). উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান [দ্বিতীয় পত্র]. হাসান বুক হাউস, ঢাকা.
- ↑ BIPM SI Brochure: Appendix 1, p. 144
- ↑ The NIST Guide to the SI: 9.3 Spelling unit names with prefixes reports that IEEE/ASTM SI 10-2002 IEEE/ASTM Standard for Use of the International System of Units (SI): The Modern Metric System states that there are three cases in which the final vowel of an SI prefix is commonly omitted: megohm, kilohm, and hectare. "In all other cases in which the unit name begins with a vowel, both the final vowel of the prefix and the vowel of the unit name are retained and both are pronounced."