ওরেইথিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
গ্রিক পুরাণে, ওরেইথিয়া ছিল এরেখথেউস ২য় ও প্রাক্সিথেয়ার কন্যা এবং ক্রেউসা, থোনিয়া, প্রোক্রিস, মেতিওন, থেস্পিউস, এউপালামুস, সিকিওন, ওর্নেউস, পান্দোরুস ও আল্কোনের বোন। উত্তর বায়ুর দেবতা বোরেয়াস ওরেইথিয়ার প্রেমে পরে এবং ওরেইথিয়ার পিতা এরেখথেউসের নিকট ওরেইথিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। এতে ব্যর্থ হলে সে ওরেইথিয়াকে অপহরণ করে থ্রাকের এর্গিনোস নদীর নিকটবর্তী "সার্পেদোনের পাথর" নামক স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। তাদের খিওনে ও ক্লেওপাত্রা নামে দুইটি কন্যা এবং কালাইস ও জেতেস নামে পক্ষবিশিষ্ট দুইটি পুত্র ছিল। পুত্র দুইটিকে সমষ্টিগতভাবে বোরায়াদগণ বলা হত।
| এই পুরাণ বিষয়ক নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |