ওব নদী
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| ওব নদী | |
|---|---|
Ob-Irtysh watershed |
|
| উৎস | আলতাই ক্রাই |
| মোহনা | কারা সাগর |
| অববাহিকার দেশ | রাশিয়া |
| দৈর্ঘ্য | 3,650 km (2,268 mi) from the head of the Katun River; 5,410 km (3,362 mi) from the head of the Irtysh River |
| উত্সের উচ্চতা | |
| গড় নিষ্কাশন | ১২,৫০০ m³/s (৪৪১,৫০০ ft³/s) |
| অববাহিকা আয়তন | 2,972,497 km² (1,131,273 mi²) |
ওব নদী (রুশ: Обь) রাশিয়ার সাইবেরিয়ার পশ্চিম অংশের একটি নদী। এটি রাশিয়ার ৪র্থ বৃহত্তম নদী। নদীটি দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার আলতাই পর্বতমালার উত্তর ঢালে, মঙ্গোলিয়ার সাথে রাশিয়ার সীমান্তে, উৎপত্তি লাভ করেছে। ৩,৬৮০ কিলোমিটার দীর্ঘ নদীটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং প্রধান উপনদী ইর্তিশ নদীর সাথে মিলিত হবার পর উত্তর দিকে প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরের বাহু ওব উপসাগরে পতিত হয়েছে। ওব নদীবিধৌত এলাকার আয়তন প্রায় ২৬ লক্ষ বর্গকিলোমিটার। নদীটি প্রধানত কাঠ এবং শস্য পরিবহনে ব্যবহার করা হয়। তবে শীতকালে বরফ জমে পরিবহন বাধাগ্রস্ত হয়। ওবের উৎসের কাছে নদীতীরে কিছু শিল্পশহর এবং একটি জলবিদ্যুৎ প্রকল্প আছে। ওব-ইর্তিশ নদীর মিলিত নদীব্যবস্থার দৈর্ঘ্য প্রায় ৫৪১০ কিলোমিটার।
ওস্তিয়াকদের কাছে নদীটি আস, ইয়াগ, কোলতা' ও ইয়ামা নামে, সামুইদদের কাছে কোলতা বা কুয়ে নামে, এবং সাইবেরীয় তাতারদের কাছে এটি ওমর বা উমর নামে পরিচিত।
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ওব নদী |