ওপেন সোলারিস
ওপেন সোলারিস ২০০৮.১১ |
|
| কোম্পানি / ডেভেলপার | সান মাইক্রোসিস্টেম, বর্তমানে ওরাকল কর্পোরেশনে অধিনে |
|---|---|
| প্রোগ্রামিং ভাষা | সি |
| ওএস পরিবার | System V Release 4 (SVR4) |
| কার্যকর অবস্থা | Discontinued[১][২] |
| সোর্স মডেল | ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার |
| প্রাথমিক মুক্তি | মে ৫, ২০০৮ |
| সাম্প্রতিক স্থায়ী মুক্তি | snv_134b (2010.05) /release repository only[৩] / নভেম্বর ১২, ২০১০ |
| সাম্প্রতিক অস্থায়ী মুক্তি | snv_134 (build 134) x86/SPARC] / মার্চ ৮, ২০১০ |
| উপলব্ধ ভাষাসমূহ | বহুভাষিক (৫৩টিও বেশি ভাষায়)[৪] |
| নবায়ন প্রণালী | ইমেজ প্যাকেজিং সিস্টেম |
| প্যাকেজ ম্যানেজার | প্যাকেজ ম্যানেজার, pkg |
| সমর্থিত প্ল্যাটফর্ম | SPARC, IA-32, x86-64, PowerPC (under development), System z on z/VM (under development), ARM (under development) |
| কার্নেল ধরণ | মনোলিথিক |
| ইউজারল্যান্ড | গনু এবং প্রচলিত সোলারিস |
| ডিফল্ট ব্যবহারকারী মাধ্যম | জিনোম |
| লাইসেন্স | প্রধানত CDDL, কিছু মালিকানাধিন কম্পোনেন্ট[৫] এবং অন্যান্য লাইসেন্স |
| ওয়েবসাইট | OpenSolaris.com (Oracle) OpenSolaris.org (OpenSolaris community) |
ওপেন সোলারিস (উচ্চারণ: /ˈoʊpən sɵˈlɑrɨs/) হল একটি মুক্ত সোর্স কম্পিউটার অপারেটিং সিস্টেম। এটি সোলারিস এর উপর ভিত্তি করে তৈরী যা মূলত সান মাইক্রোসিস্টেম তৈরী করেছে, বর্তমানে এটি ওরাকল কর্পোরেশন এর অধিনে। এটি প্রকল্পের নাম হিসাবেও ব্যবহার করা হয় যা সান সফটওয়্যার ভিত্তিক একটি ডেভলপার দল এবং কমিউনিটি তৈরীর উদ্দেশ্যে শুরু করেছিল। ওরাকল কর্পোরেশন, সান মাইক্রোসিস্টেম অধিগ্রহণের পর মুক্ত ভাবে পরিচালিত সফটওয়্যারটির কোড ডেভলপমেন্ট পদ্ধতিটি বন্ধ করে দেয় এবং সোলারিস এক্সপ্রেস[১] নামে একটি বাণিজ্যিক ডিস্ট্রিবিউশন পদ্ধতি চালু করে।
ওরাকলের এই কোর ডেভলপমেন্ট মুক্ত পদ্ধতিটি বন্ধ করার পূর্বে ওপেন সোলারিসের একদল ডেভলপার কোর সফটওয়্যারটির একটি "ফর্ক" তৈরীর সিদ্ধান্ত নেয় এবং ইলিউমস নামের একটি কমিউনিটি ভিত্তিক প্রকল্প চালু করেন যার মাধ্যমে ওপেন সোলারিস ভিত্তিকএকটি কোর অপারেটিং সিস্টম তৈরীর কাজ শুরু করা হয়। ওপেন ইন্ডিয়ানা প্রকল্পটি ইলিউমস ফাউন্ডেশনের একটি অংশ হিসাবে ওপেন সোলারিস ডেভলপমেন্ট এবং বিতরণের কাজ চালিয়ে যাচ্ছে, যেখানে কোর হিসাবে ইলিউমস ব্যবহার করা হচ্ছে।[৬]
ওপেন সোলারিস তৈরী করা হয়েছে ইউনিক্স সিস্টেম ৫ এর ৪র্থ সংস্করণ(SVR4) থেকে। ১৯৮০ এর শেষের দিকে মূল কোডবেজটি তৈরী করেছে সান এবং এটিঅ্যন্ডটি। এটি ইউনিক্স সিস্টেম ৫এর একমাত্র সংস্করণ যা মুক্ত সোর্স হিসাবে পাওয়া যায়। এখানে এমন কিছু সফটওয়্যার রয়েছে যেগুলি সোলারিস ১০ এর সফটওয়্যারের মুক্ত সংস্করণ। এছাড়া এখানে ডেক্সটপ এবং সার্ভারের বেশ কিছু জনপ্রিয় ফ্রি সফটওয়্যার ব্যবহার করা হয়। [৭][৮] সান ঘোষণা করেছিল ভবিষ্যতে সোলারিসের বাণিজ্যিক সংস্করণসমূহ ওপেন সোলারিসের উপর ভিত্তি করে তৈরী করা হবে।
১৩ আগস্ট, ২০১০ তারিখে ওপেন সোলারিস প্রকল্পটি নতুন করে সমন্বয় করা হয়। সোলারিসের বাণিজ্যিক সংস্করণ সোলারিস ১১ প্রকাশ করা হয় এবং এই প্রকল্পে মুক্ত সোর্স কমিউনিটির সম্পৃক্ততা বন্ধ করে দেয়া হয়।[৯]
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস[সম্পাদনা]
প্রকাশিত বিভিন্ন সংস্করণ[সম্পাদনা]
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
প্রকাশনা মডেল[সম্পাদনা]
ওপেন সোলারিস ডেভলপমেন্ট (আনস্টেবল)এবং প্রোডাকশন (স্টেবল) পদ্ধতিতেই প্রকাশ করা হয়।
- ডেভলপমেন্ট সংস্করণগুলো প্রকাশ করা হয় ওপেন সোলারিস কোডবেজ এর সাম্প্রতিকতম সংস্করণের উপরে ভিত্তি করে। নতুন প্রযুক্তি, নিরাপত্তা আপডেট, বাগ সংশোধন, এবং বিভিন্ন ধরনের অ্যাপলিকেশন অন্তর্ভুক্ত করা হয়। তবে একেবারেই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এমন কোনো কিছু এই সংস্করণগুলোতে যুক্ত করা হয় না।
- প্রোডাকশন সংস্করণসমূহ তৈরী করা হয় ডেভলপমেন্ট সংস্করণের কোডবেজ এর উপর ভিত্তি করে। তবে যেকোনো পর্যায় থেকেই এই ধরনের সংস্করণ তৈরী শুরু করা হয় না। সাধরণভাবে নির্দিষ্ট সময় পরপর কোড ফ্রিজ করা হয় এবং এই ধরনের কোড বেজ থেকেই কাজ শুরু করা হয়। এরপর মান যাচাই এবং বাগ সংশোধন অন্যান্য প্রয়োজনীয় সম্পাদনার পর প্রকাশ করা হয়ে থাকে।
ওপেন সোলারিস সিডি-রম, ইউএসবি ড্রাইভ, অথবা সয়ংক্রিয় ইন্টলারের মাধ্যমে নেটওয়ার্ক থেকেও ইনস্টল করা যায়। [১২] উভয় ধরনের সংস্করণের জন্যই সিডি, ইউএসবি এবং নেটওয়ার্ক থেকে ইনস্টল উপযোগী ইনস্টলার ইমেজ পাওয়া যায়। [১৩]
রিপোজিটরী[সম্পাদনা]
ওপেন সোলারিস নেটওয়ার্ক-অ্যাওয়ার নামে প্যাকেজ ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করে। যাকে Image Packaging System বলা হয়(এটি pkg(5) নামেও পরিচিত)। নতুন প্যাকেজ ইনস্টল, অপসারণ, এবং ইনস্টল করা সফটওয়্যার ব্যবস্থাপনা এবং আপডেট করার জন্য এটি ব।যবহার করা হয়।
ওপেন সোলারিসের ডেভলপমেন্ট সংস্করণের প্যাকেজগুলো ওরাকল প্রতি দুই সপ্তাহ পরপর /dev রিপোজিটরীতে প্রকাশ করে থাকে।[১৪][১৫] প্রডাকশন সংস্করণ গুলো /release রিপোজিটরী ব্যবহার করে থাকে[১৬] যা সাধারণত নতুন কোনো প্রোডাকশন সংস্করণ প্রকাশের আগে আপডেট করা হয় না। নির্ধারিত ফি এর বিনিময়ে সান এর গ্রাহকরা প্রোডাকশন সংস্করণের আপডেটগুলো ব্যবহার করার সুযোগ পেয়ে থাকে।[১৭]
নির্ধারিত ফি এর বিনিময়ে প্রোডাকশন সংস্করণগুলোতে সান থেকে অতিরিক্ত কিছু সুবিধা পাওয়া যায়। যেমন নিরাপত্তা আপডেড, বাগ ফিক্স ইত্যাদি। pkg.sun.com থেকে /support রিপোজিটরীর মাধ্যমে এগুলো ব্যবহার করা যায়।
ডকুমেন্টেশন[সম্পাদনা]
লাইসেন্স[সম্পাদনা]
সম্মেলন[সম্পাদনা]
পোর্টসমূহ[সম্পাদনা]
- PowerPC পোর্ট:[১৮] পোলারিস প্রকল্প, পরীক্ষামূলক PowerPC পোর্ট,[১৯], সান ল্যব থেকে পূর্বে প্রকাশিত Pulsar[২০] এর সহযোগীতায় তৈরী করা হয়েছে।
- OpenSolaris for System z,[২১] IBM mainframes এর উপযোগী করে তৈরী: সিরিয়াস প্রকল্প, Sine Nomine Associates ডেভলপ করেছে।
- ওপেন সোলারিস এআরএম-এ পোর্ট করা হয়েছে[২২]
- ওপেন সোলারিস এমআইপিএস-এ পোর্ট করা হয়েছে[২৩]
ডেরিভেটিভসমূহ[সম্পাদনা]
- Illumos, প্রকল্পের একটি পূর্ণাঙ্গ মুক্তসোর্স ফর্ক, ২০১০ সালে ওপেন সোলারিস কমিউনিটি এবং NexentaOS এর সহযোগিতয় এটি চালু করা হয়। তবে মনে রাখবেন ওপেন সোলারিস ১০০%ভাগ মুক্ত সোর্স ছিল না। কিছু কিছু ড্রাইভার সান (বর্তমানে ওরাকল)এর মালিকানধিন ছিল এবং পরবর্তীতে মুক্ত করা হয়নি।
- OpenIndiana, a project under the Illumos umbrella aiming "... to become the defacto OpenSolaris distribution installed on production servers where security and bug fixes are required free of charge."[২৪]
- Belenix, লাইভ সিডি[২৫]
- EON ZFS Storage,[২৬] a NAS implementation targeted at embedded systems
- Jaris OS, Live DVD and also installable.[২৭] Pronounced according to the IPA but in English as Yah-Rees. This distribution has been heavily modified to fully support a version of Wine called Madoris that can install and run Windows programs at native speed. Jaris stands for "Japanese Solaris". Madoris is a combination of the Japanese word for Windows "mado" and Solaris
- marTux, লাইভ সিডি/ ডিভিডি,[২৮] SPARC এর জন্য প্রথম ডিস্ট্রিবিউশন
- MilaX, ছোটো লাইভ সিডি/ লাইভ ইউএসবি[২৯]
- napp-it,[৩০] free Browser managed internet/ san/ nas/ project, based on nexenta3 or eon/opensolaris
- Nexenta OS, উবুন্টু ভিত্তিক, ZFS[৩১] ব্যবহার করা হয়েছে
- NexentaStor, Nexenta ভিত্তিক, তথ্যসংরক্ষনের কাজে ব্যবহার উপযোগী কম্পিউটারের জন্য বিশেষভাবে তৈরী
- SchilliX, লাইভ সিডি
- StormOS, Nexenta এবং Xfce ভিত্তিক একটি লাইটওয়েট ডেক্সটপ।
- OSUNIX
আরও দেখুন[সম্পাদনা]
- মুক্ত সোর্স অপারেটিং সিস্টেমসমূহের মধ্যে তুলনা
- Image Packaging System
- OpenSolaris JeOS
- Illumos
- OpenIndiana
টীকা[সম্পাদনা]
- Foxwell, Harry; Tran, Christine (April 22, 2009). Pro OpenSolaris (First ed.). Apress. পৃ: 280. আইএসবিএন 1430218916. http://www.apress.com/book/view/1430218916.
- Solter, Nicholas A.; Jelinek, Jerry; Miner, David (February 12, 2009). OpenSolaris Bible (First ed.). Wiley. পৃ: 1008. আইএসবিএন 0470385480. http://eu.wiley.com/WileyCDA/WileyTitle/productCd-0470385480.html.
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ http://mail.opensolaris.org/pipermail/opensolaris-discuss/2010-August/059310.html
- ↑ http://mail.opensolaris.org/pipermail/opensolaris-discuss/2010-August/059316.html
- ↑ "Oracle Solaris 11 Express Release Notes"। Oracle Corporation। সংগৃহীত 2010-11-15।
- ↑ Petr Hruška (April 6, 2010)। "Language/Locale Coverage"। OpenSolaris 2010.03 Test Plan। opensolaris.org। সংগৃহীত 2010-04-20।
- ↑ "OpenSolaris Binary Licensing FAQ"। opensolaris.org। সংগৃহীত 2009-11-21।
- ↑ "Welcome to Project OpenIndiana!"। Project OpenIndiana। 10 September 2010। সংগৃহীত 28 September 2010।
- ↑ Jim Grisanzio (December 12, 2009)। "OpenSolaris Consolidation Information"। opensolaris.org। সংগৃহীত 2010-04-22।
- ↑ Jim Grisanzio (March 26, 2010)। "What version of the Solaris Operating System is OpenSolaris?"। opensolaris.org। সংগৃহীত 2010-04-22।
- ↑ "OpenSolaris is now officially dead. RIP."। সংগৃহীত 2010-08-13।
- ↑ "End of Service Life Status for OpenSolaris Operating System"। Sun Microsystems। সংগৃহীত 2009-09-28।
- ↑ "Service Life Status for OpenSolaris Operating System Releases"। Oracle। সংগৃহীত 2010-06-20।
- ↑ OpenSolaris 2010.03 Automated Installer Guide
- ↑ OpenSolaris distributions and development releases
- ↑ OpenSolaris Development Release Packaging Repository
- ↑ title=Additional IPS Repositories
- ↑ OpenSolaris Packaging Repository
- ↑ title=Service Life Status for OpenSolaris Operating System Releases
- ↑ http://opensolaris.org/os/community/power_pc/
- ↑ http://www.blastwave.org/articles/BLS-0055/index.html
- ↑ http://research.sun.com/spotlight/2006/2006-06-14-SolarisPPC.html
- ↑ http://opensolaris.org/os/project/systemz/
- ↑ http://opensolaris.org/os/project/osarm/
- ↑ http://opensolaris.org/os/project/mips/
- ↑ Frequently Asked Questions From the OpenIndiana Wiki
- ↑ http://www.belenix.org/
- ↑ http://sites.google.com/site/eonstorage/
- ↑ http://jaris.jp/index2.html
- ↑ http://user.cs.tu-berlin.de/~mbeinsx/marTux/
- ↑ http://www.milax.org/
- ↑ http://www.napp-it.org/
- ↑ http://www.nexenta.org/os/DownloadMirrors
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: OpenSolaris |
- OpenSolaris.com — Official Web site, hosted by Oracle Corporation
- OpenSolaris.org — OpenSolaris Community Web site
- OpenSolaris Newsletter
- ডিস্ট্রোওয়াচ-এ OpenSolaris
- #opensolaris IRC channel on Freenode
- টেমপ্লেট:Google video by Ian Murdock
- Ian Murdock's presentation
- টেমপ্লেট:Google video by Roman Shaposhnik
|
||||||||||||||||||||||||||||||||