ও'মের সূত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ধরা যাক V একটি বিভব উৎস এবং R একটি রোধ যার মধ্য দিয়ে I পরিমান  তড়িৎ প্রবাহিত হচ্ছে , তাহলে ও'মের সূত্র অনুযায়ী : V = IR.
ধরা যাক V একটি বিভব উৎস এবং R একটি রোধ যার মধ্য দিয়ে I পরিমান তড়িৎ প্রবাহিত হচ্ছে , তাহলে ও'মের সূত্র অনুযায়ী : V = IR.

পদার্থবিজ্ঞানে ও'মের সূত্র তড়িৎ প্রবাহ, রোধ ও বিভব পার্থক্যের সম্পর্ক নির্দেশ করে।

[সম্পাদনা] ইতিহাস

বিশিষ্ট জার্মান বৈজ্ঞানিক জর্জ সায়মন ও'ম ১৮২৬ খৃস্টাব্দে ফুরিয়ারের তাপ পরিবহন সংক্রান্ত গবেষনার উপর ভিত্তি করে বতর্নীর তড়িৎ পরিবহনের গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন। এ সূত্রটি পরিবাহীর দু'প্রান্তের বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের মধ্যে সম্পর্ক স্থাপন করে।

[সম্পাদনা] সূত্রঃ

ও'মের সূত্রের বিবৃতি: "স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তা ঐ পরিবাহীর দু'প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।"

সূত্রটিকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়:

I = \frac VR

এখানে, V = পরিবাহীর দু'প্রান্তের বিভব পার্থক্য, I = তড়িৎ প্রবাহ মাত্রা, R = রোধ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
ব্যক্তিগত হাতিয়ারসমূহ