ঐতরেয় উপনিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিন্দুশাস্ত্র
Valmiki Ramayana.jpg

ঋগ্বেদ • সামবেদ • যজুর্বেদ • অথর্ববেদ
বিভাগসমূহ
সংহিতা • ব্রাহ্মণ • আরণ্যক • উপনিষদ

ঐতরেয় • বৃহদারণ্যক • ঈশা • তৈত্তিরীয় • ছান্দগ্যো • কেন • মৈত্রী • মুণ্ডক • মাণ্ডুক্য • কঠ • কৌষীতকি • প্রশ্ন • শ্বেতাশ্বেতর

শিক্ষা • ছন্দ • ব্যাকরণ • নিরুক্ত • জ্যোতিষ • কল্প

মহাভারত • রামায়ণ

স্মৃতি • শ্রুতি • ভগবদ্গীতা • পুরাণ • দেবীমাহাত্ম্যম্ • মনুস্মৃতি • আগম • দর্শন • পঞ্চরাত্র • তন্ত্র • আকিলাতিরাত্তু আম্মানাই • সূত্র • স্তোস্ত্র • ধর্মশাস্ত্র • দিব্যপ্রবন্ধ • তেভরম • রামচরিতমানস • শিক্ষাপত্রী • বচনামৃত • আনন্দসূত্রম


ঐতরেয় উপনিষদ একটি অন্যতম প্রধান ও প্রাচীন উপনিষদ। মুখ্য উপনিষদগুলির অন্যতমরূপে বিবেচিত এই উপনিষদটি ঋগ্বেদের সঙ্গে সম্পর্কযুক্ত। ১০৮টি উপনিষদের মুক্তিকা অনুশাসন অনুযায়ী এটি অষ্টম উপনিষদ। শঙ্করাচার্য এর ভাষ্য রচনা করেছিলেন।

তিনটি অধ্যায়ে বিভক্ত ও ৩৩টি শ্লোকসমন্বিত ঐতরেয় উপনিষদ সংক্ষিপ্ত গদ্যাকারে লিখিত। আদি বৈদিক ধর্মগ্রন্থ ঐতরেয় আরণ্যকের দ্বিতীয় ভাগের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় নিয়ে এই গ্রন্থটি রচিত।

ঐতরেয় আরণ্যকঐতরেয় ব্রাহ্মণ গ্রন্থের ঋষি হলেন ঐতরেয় মহীদাস। ছান্দগ্যো উপনিষদ অনুসারে, ঐতরেয় মহীদাস ১১৬ বছর জীবিত ছিলেন। (ছান্দগ্যো উপনিষদ ৩।১৬।৭)

এই গ্রন্থের প্রথম অধ্যায়ে আত্মকে দিব্য সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মের তিন জন্মের কথা। তৃতীয় অধ্যায়ে কথিত হয়েছে ব্রহ্মের গুণাবলি। এই গ্রন্থেই বেদান্তের অন্যতম প্রসিদ্ধ বচন "প্রজ্ঞানম ব্রহ্ম" কথাটি লিপিবদ্ধ আছে। উল্লেখ্য, এই উক্তিটি পরে মহাকাব্যেও ব্যবহৃত হয়।

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ