এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্র:Icpc logo.png
এসিএম আইসিপিসির লোগো

এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা বা এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (সংক্ষেপে এসিএম-আইসিপিসি বা শুধুই আইসিপিসি) সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা। আইবিএম এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে থাকে। আইসিপিসির সদর দপ্তর বেইলর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর ছয়টি মহাদেশে এর স্বায়ত্ত্বশাসিত অঞ্চল রয়েছে। বেইলর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম বি. পাউচার এর পরিচালক এবং অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম) এর সৌজন্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

সূচিপত্র

[সম্পাদনা] প্রতিযোগীতার নিয়ম

আইসিপিসি দলীয় প্রতিযোগিতা। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি দলে ৩ জন করে সদস্য থাকে। প্রতিযোগীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হতে হবে, যারা প্রতিযোগীতার পূর্বে পাঁচ বছরের কম সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছে। যেসব প্রতিযোগী ইতিপূর্বে দু'বার ওয়ার্ল্ড ফাইনালে অথবা পাঁচবার আঞ্চলিক ফাইনালে অংশগ্রহণ করেছে তারা পুনরায় প্রতিযোগীতায় যোগ দিতে পারে না।[১][২]

প্রতিযোগীতার সময় প্রতিটি দলকে ৮ থেকে ১১টি সমস্যা দেয়া হয় (আঞ্চলিকে সাধারণত ৮টি এবং ফাইনালে ১০টি), যা ৫ ঘণ্টা সময়ের মধ্যে সমাধান করতে হয়। এ সমস্যাগুলোর সমাধান সি, সি++ অথবা জাভার প্রোগ্রাম হিসেবে জমা দিতে হয়। প্রোগ্রামগুলো কিছু পরীক্ষামূলক ডাটা দ্বারা চালানো হয়। কোণ প্রোগ্রাম সঠিক সমাধান দিতে ব্যর্থ হলে জমাদানকারী দলকে তা অবহিত করা হয় এবং তারা ভিন্ন সমাধান জমা দিতে পারে।

সর্বাধিকসংখ্যক সমস্যা সমাধানকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়। একাধিক দল সমান সংখ্যক সমস্যা সমাধান করলে তাদের মধ্যে রাংক নির্ধারণ করা হয়। এই রাংকিং এ কোন দলের স্থান নিম্নরূপে নির্ধারণ করা হয়: প্রতিটি সঠিক সমাধান জমা দেয়ার সময়ের যোগফল এবং প্রতিটি ভুল সমাধান জমা দেবার জন্যে (যাদের সঠিক সমাধান পরবর্তীতে জমা দেয়া হয়েছে) ২০ মিনিট অতিরিক্ত গণনা করা হয়।

[সম্পাদনা] চ্যাম্পিয়ন বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা

Years
Year Institution Country
2011 Zhejiang University China
2010 Shanghai Jiao Tong University China
2009 Saint Petersburg State University of Information Technologies, Mechanics and Optics Russia
2008 Saint Petersburg State University of Information Technologies, Mechanics and Optics Russia
2007 University of Warsaw Poland
2006 Saratov State University Russia
2005 Shanghai Jiao Tong University China
2004 Saint Petersburg State University of Information Technologies, Mechanics and Optics Russia
2003 University of Warsaw Poland
2002 Shanghai Jiao Tong University China
2001 St. Petersburg State University Russia
2000 St. Petersburg State University Russia
1999 University of Waterloo Canada
1998 Charles University Czech Republic
1997 Harvey Mudd College United States
1996 University of California, Berkeley United States
1995 Albert-Ludwigs-Universität Germany
1994 University of Waterloo Canada
1993 হার্ভার্ড বিশ্ববিদ্যালয় United States
1992 University of Melbourne Australia
1991 স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় United States
1990 University of Otago New Zealand
1989 University of California at Los Angeles United States
1988 ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি United States
1987 স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় United States
1986 ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি United States
1985 স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় United States
1984 Johns Hopkins University United States
1983 University of Nebraska United States
1982 Baylor University United States
1981 University of Missouri–Rolla United States
1980 Washington University in St. Louis United States
1979 Washington University in St. Louis United States
1978 ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি United States
1977 Michigan State University United States

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

[সম্পাদনা] নিজস্ব ওয়েবসাইট

[সম্পাদনা] অনলাইন বিচারক

Far Eastern National University Online Judge

[সম্পাদনা] আইসিপিসি ব্লগ

[সম্পাদনা] আইসিপিসি প্রশিক্ষণ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ