এলভিস প্রেসলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(এল্‌ভিস প্রেস্‌লি থেকে ঘুরে এসেছে)
এল্‌ভিস প্রেস্‌লি
প্রাথমিক তথ্যাদি
জন্ম নাম এল্‌ভিস এরোন প্রেস্‌লি
আরও যে নামে পরিচিত এল্‌ভিস
জন্ম জানুয়ারি ৮, ১৯৩৫
টেমপ্লেট:Country data MississippiTupelo, Mississippi
উদ্ভব Memphis, Tennessee
মৃত্যু আগস্ট ১৬, ১৯৭৭ (৪২ বছর)
Memphis, Tennessee
ধরন Rockabilly, rock and roll, gospel, blues, country
পেশা কণ্ঠশিল্পী, অভিনেতা
বাদ্যযন্ত্র কণ্ঠশিল্পী, গীটার এবং পিয়ানো
কার্যকাল ১৯৫৪–১৯৭৭
লেবেল Sun, RCA
ওয়েবসাইট Elvis.com

এল্‌ভিস প্রেস্‌লি (Elvis Presley) (জানুয়ারি ৮, ১৯৩৫আগস্ট ১৬, ১৯৭৭), কিংবদন্তিতুল্য মার্কিন রক্‌ সঙ্গীত শিল্পী। ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত এলবামের সঙ্গীত শিল্পীদের তিনি অন্যতম।

সূচিপত্র

[সম্পাদনা] জিবনীর সারাংশ

এলভিস প্রেসলি বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়কদের মধ্যে একজন । তিনি একজন কালচারাল আইকন । তিনি তার ডাকনাম এলভিস নামেও বহুল পরিচিত । তিনি রক এন্ড রোল সংগীতের জনক , এলভিস প্রেসলির জন্ম ৮ জানুয়ারী , ১৯৩৫ সালে , আমেরিকার মিসিসিপ্পির টুপেলো নামক স্থানে । তিনি তার পরিবারের সাথে টুপেলো ছেড়ে মেমফিস , তেনেসি-তে (memphis ,tennessee) এসে পড়েন । তখন তার বয়স ছিল ১৩ ।

সেখানে তিনি ১৯৫৪ সালে স্যাম ফিলিপস(Sam Philipps)নামক এক ব্যাক্তির "Sun Recordings" নামে একটি গান গাওয়ার ইনিষ্টিটিউট এ গান গাওয়ার মাধ্যমে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন । তিনি সংগীতশ্রোতাদের কাছে আফ্রো-আমেরিকান মিউজিকের একটি রূপ ফুটিয়ে তুলতে সফল হন । প্রেসলি রক এন্ড রোল সংগীতের জনক ছিলেন । তার গাওয়া প্রথম একক গান ছিলো "Heartbreak Hotel" । যেটি ১৯৫৬ সালের জানুয়ারীতে মুক্তি পায় । এই গানটির মধ্যেই প্রথম রক এন্ড রোলের ব্যবহার দেখতে পাওয়া যায় । মুক্তির পরপরই গানটি আমেরিকার নাম্বার ওয়ান হিট গানে পরিণত হয় । এরপরে তিনি টেলিভিশনে গান গেতে শুরু করেন এবং অল্পকিছুদিনের মধ্যেই তার গান সেরা গানের তালিকার প্রথম স্থান দখল করে নেয় এবং তিনি সমকালীন গায়কদের মধ্যে সেরা বিবেচিত হন । কন্ঠশিল্পীর পাশাপাশি তিনি একজন চলচিত্র অভিনেতাও ছিলেন । তার প্রথম চলচিত্রের নাম "লাভ মি টেন্ডার" (Love me Tender)। ছবিটি ১৯৫৬ সালের নভেম্বরে মুক্তি পায় । তার ব্যান্ডদলের নাম ছিল - দ্যা ব্লু মুন বয়েজ (The Blue Moon Boys)। সে ব্যান্ডদলের সদস্যসংখ্যা ছিল ৩ জন । তারা হলেন - এলভিস প্রেসলি , স্কটি মুরে , বিল ব্ল্যাক । ১৯৫৮ সালে তিনি বাধ্যতামুলকভাবে সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত হন । ২ বছর পর তিনি সেনাবাহিনী ছেড়ে আবার তার সংগীত ক্যারিয়ার শুরু করেন কিছু তুমুল জনপ্রিয় গানের মাধ্যমে । তিনি সেসময় কিছু স্টেজে তার কিছু গান গান । এবং তার সে সময়কার গাওয়া গানগুলো বানিজ্যিকভাবে প্রচুর সফলতা পায় । ১৯৬০ এর দশকে তিনি বেশকিছু হলিউড চলচ্চিত্রে অভিনয় করেন । এবং গানের এলব্যাম করে তার ভক্তদের মাতিয়ে রাখেন । ১৯৬৮ সালে তিনি সাত বছর পর আবার স্টেজে গান গেতে শুরু করেন । তার এসময়ের করা ট্যুরগুলোও বানিজ্যিকভাবে সফল হয় এবং সাথে সাথে প্রচুর জনপ্রিয়তাও পায় । ১৯৭৩ সালে এলভিস প্রেসলির স্টেজে করা একটি গান প্রথমবারেরমত স্যাটেলাইট থেকে দেখা হয় । প্রায় ১.৫ বিলিয়ন মানুষ গানটি স্টেজের মাধ্যমে দেখে । তিনি জীবনের শেষদিকে এসে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে জানা যায় । অনেকেই মাদকাদ্রব্যকেই তার মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেন । তিনি ১৯৭৭ সালের ১৬ই আগস্ট হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

[সম্পাদনা] জিবনী ও ক্যারিয়ার

[সম্পাদনা] শৈশব ও কৈশর (১৯৩৫-১৯৫৩)

[সম্পাদনা] টুপেলোতে শৈশব

এলভিস প্রেসলি ১৯৩৫ সালের ৮ই জানুয়ারী মিসিসিপ্পির টুপেলোতে জন্মগ্রহন করেন । তার বাবার নাম ভ্যারন এলভিস এবং মায়ের নাম লাভ প্রিসলি । তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তার বাবার বয়স ছিল ১৮ এবং মায়ের বয়স ছিল ২২ বছর । জেসে গারন প্রেসলি নামে তার একজন জমজ ভাই ছিল যিনি প্রেসলির জন্মের মাত্র ৩৮ মিনিট আগে জন্ম নিয়েছিলেন।

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ