এরতুগরুল গাজী
| এরতুগরুল (Ertuğrul) | |
|---|---|
| কায়ি উপজাতি (Kayı tribe)-র নেতা (প্রাক-উসমানীয় যুগ) | |
| রাজত্বকাল | ১২২৭–১২৮১ |
| পূর্ণ নাম | এরতুগরুল গাজী (Ertuğrul Gazi) |
| উত্তরসূরি | উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম উসমান |
এরতুগরুল (উসমানীয় তুর্কি ভাষা: ارطغرل)(১১৯১/১১৯৮, আহলাত – ১২৮১, সাগুত) ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম উসমান পিতা। তিনি অঘুজ তুর্কিদের কায়ি গোত্রের নেতা ছিলেন। বাইজেন্টাইন সাম্রাজ্য বিরুদ্ধে রোম সালতানাত সাহায্যার্থে তিনি মার্ভ থেকে আনাতোলিয়ায় আসেন।[১] এ সময় তিনি বেশ কিছু ধারাবাহিক ঘটনার মাধ্যমে তিনি অটোমান সাম্রাজ্য সৃষ্টিতে নেতৃত্ব দেন। তার ছেলে উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম উসমান এবং ভবিষ্যৎ বংশধরদের মত তাকেও গাজি উপাধিতে সম্বোধন করা হয়[২], যা দ্বারা ইসলাম জন্য লড়াই করা বীর যোদ্ধাদের বোঝায়।
পরিচ্ছেদসমূহ |
জীবনী [সম্পাদনা]
১২৩০ সালে তিনি অঘুজ তুর্কিদের কায়ি গোত্রের নেতৃত্ব লাভ করেন। বাইজেন্টাইনদের বিরুদ্ধে সেলজুকদের সহকারী হওয়ার ফলশ্রুতিতে তিনি নেতৃত্ব পান। রোম সালতানাত সেলজুক তুর্কি সুলতান ১ম কায়কোবাদ কর্তৃক তিনি আংগোরার(বর্তমান আঙ্কারা) নিকট কারাকা ডাগের ভূমি লাভ করেন। একটি সূত্রমতে এরতুগরুলকে সেলজুকদের নেতার ভূমি প্রদানের কারণ ছিল যাতে এরতুগরুল বাইজেন্টাইন বা অন্যান্য প্রতিপক্ষের কাছ থেকে আসা হামলা প্রতিহত করতে পারেন।[৩] পরবর্তীতে তিনি সাগুত গ্রাম ও একে ঘিরে থাকা জায়গা লাভ করেন যা ১২৩১ সালে তিনি জয় করেছিলেন। এই গ্রামটি ১২৯৯ সালে তার পুত্র ১ম উসমান কর্তৃক অটোমান রাজধানীতে পরিণত হয়। তার আরো দুই পুত্র হলেন, সারু বাতু সাভসি বে এবং গুন্দুজ বে।
নামকরণ [সম্পাদনা]
উনিশ শতকে অটোমান নৌবাহিনীর যুদ্ধজাহাজ এরতুগরুল(অটোমান যুদ্ধজাহাজ) তার নামে নামকরণ করা হয়। তুর্কমেনিস্তানের আসখাবাদে অবস্থিত এরতুগরুল গাজি মসজিদটিও তার নামে নামকরণ করা হয়েছে।