এয়ারবাস এ৩৮০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ৩৮০
A380
An Emirates A380 on final approach to land at Paris-Charles de Gaulle Airport
ভূমিকা Wide-body, double-deck jet airliner
উৎস দেশ Multi-national
নির্মাতা Airbus
প্রথম উড্ডয়ণ 27 April 2005
প্রবর্তন 25 October 2007
with Singapore Airlines
বর্তমান অবস্থা In production, in service
মুখ্য ব্যবহারকারী Emirates
Singapore Airlines
Qantas
Lufthansa
নির্মিত হচ্ছে Since 2004
নির্মিত সংখ্যা 85 as of ৩ ফেব্রুয়ারি ২০১২ (2012-02-03)[১]
প্রতি ইউনিটের মূল্য US$৩৮৯.৯[২] (approx. 300 million or GB£252 million)

এয়ারবাস এ৩৮০ (ইংরেজি: Airbus A380) একটি দ্বিতল, সুপ্রশস্থ, চার ইঞ্জিন বিশিষ্ট বৃহৎ যাত্রীবাহী জেট বিমান যার নির্মাতা ইউরোপীয় ইএডিএস অঙ্গ প্রতিষ্ঠান এয়ারবাস । এটি বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এবং বিশালাকায় এই বিমানের স্থানসংকুলানের জন্য বহু বিমানবন্দরকে তাদের সুবিধাদি সম্প্রসারণ করতে হয়েছে । বৃহদাকার বিমানের বাজারে বোয়িং এর একাধিপত্যকে চ্যালেঞ্জ করতই এই বিমানের নকশা করা হয়েছে । এ ৩৮০ প্রথমবারের মত আকাশে ওড়ে ২০০৫ সালের ২৭শে এপ্রিল এবং সিঙ্গাপুর এয়ারলাইনস এর মাধ্যমে ২০০৭ সালে প্রথম বানিজ্যিক কার্যক্রম শুরু করে । এই বিমানটি প্রাথমিক নির্মানকালীন অনেকটা সময় এয়ারবাস A3XX নামে পরিচিত ছিল, পরবর্তীতে একে A380 নামটি দেয়া হয় ।

এ৩৮০ এর ওপরতলা বিমানের মূল কাঠামোর সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর বিস্তৃত যা প্রস্থেও একটি বড় বিমানের সমান। এর ফলে একটি এ৩৮০–৮০০ বিমানের কেবিনের মেঝের আয়তন ৪৭৮ বর্গমিটার (৫,১৪৫.১ বর্গফুট); এটি ৪৯% বেশি দ্বিতীয় বৃহত্তম বিমান বোয়িং ৭৪৭ এর থেকে যার আয়তন ৩২১ বর্গমিটার (৩,৪৫৫.২ বর্গফুট) । একটি এ৩৮০ বিমানে তিন শ্রেনীর আসন ব্যবস্থায় ৫২৫ জনের বসার ব্যবস্থা করা যায় এবং পুরো বিমানে শুধু সুলভ শ্রেনীর আসনের ব্যবস্থা করা হয়ে ৮৫৩ জনের বসার জায়গা হয় । এর নকশাগত একটানা উড্ডয়ন ক্ষমতা ১৫,৪০০ কিলোমিটার (৯,৬০০ মাইল বা ৮,৩০০ নটিক্যাল মাইল) যা নিউ ইয়র্ক থেকে হংকং পর্যন্ত উড়ে যাবার জন্য যথেষ্ট এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ০.৮৫ মাখ (প্রায় ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইল প্রতি ঘন্টা) ।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "A380 production list"। March 2011http://plane.spottingworld.com/A380_production_list। সংগৃহীত 30 December 2011
  2. "New pricelist 2012"। Airbus.com। 19 January 2011http://www.airbus.com/newsevents/news-events-single/detail/new-airbus-aircraft-list-prices-for-2012/। সংগৃহীত 30 December 2011

বহিঃসংযোগ [সম্পাদনা]

বহিঃ ছবিসমূহ
Airbus A380-800 cutaway
Airbus A380-800 cutaway from Flightglobal.com


পিডিএফ (5.96 MB)