এম্পায়ার স্টেট বিল্ডিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম্পায়ার স্টেট বিল্ডিং
উচ্চতার রেকর্ড
বিশ্বের সর্বোচ্চ কাঠামো ১৯৩১ থেকে ১৯৭২[I]
পূর্ববর্তী ক্রিসলার বিল্ডিং
পরবর্তী ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
সাধারণ তথ্য
ধরন দপ্তর, পর্যবেক্ষণ
অবস্থান ৩৫০ ফিফথ এভিনিউ
ম্যানহাটান, নিউইয়র্ক ১০১১৮[১]
স্থানাঙ্ক 40°44′54.36″N 73°59′08.36″W / 40.7484333°উ 73.9856556°প / 40.7484333; -73.9856556 (Empire State Building)স্থানাঙ্ক: 40°44′54.36″N 73°59′08.36″W / 40.7484333°উ 73.9856556°প / 40.7484333; -73.9856556 (Empire State Building)[২]
নির্মাণ শুরু হয়েছে ১৯২৯[৩]
সম্পূর্ণ ১৯৩১
মূল্য $৪০,৯৪৮,৯০০[৪]
উচ্চতা
স্থাপত্য ১,২৫০ ft (৩৮১ মিটার)[৫][৬]
্টিপ ১,৪৫৪ ft (৪৪৩.২ মিটার)[৬]
ছাদ ১,২৫০ ft (৩৮১ মিটার)
শীর্ষ মেঝে ১,২২৪ ft (৩৭৩.১ মিটার)[৬]
পর্যবেক্ষণ ১,২২৪ ft (৩৭৩.১ মিটার)[৬]
প্রযুক্তির বিস্তারিত
তলা ১০২[৬]
তলার আয়তন ২২,৪৮,৩৫৫ sq ft (২,০৮,৮৭৯ m2)[৬]
লিফট ৭৩[৬]
নকশা এবং নির্মান
ব্যবস্থাপনা ডব্লিউএন্ডএইচ প্রোপার্টিজ
স্থপতি শ্রিভ, ল্যাম্ব এন্ড হার্মন
ডেভেলপার জন জে. র‌্যাসকভ
স্ট্রাকচারাল প্রকৌশলী হোমার গ্যাজ ব্যালকম[৭]
মুখ্য ঠিকাদার স্টারেট ব্রাদার্স এন্ড ইকেন
এম্পায়ার স্টেট বিল্ডিং
NYC Landmark
স্থানাঙ্ক: 404 Error: Invalid or missing first parameter. The first parameter should be the dataset you wish to query, e.g. "ISO 3166-1", "ISO 639-2", etc. Shortcuts to datasets are also valid, e.g. "Countries" or "Languages". For a full set of supported datasets, click here._type:landmark 40°44′54.36″N 73°59′08.36″W / 40.7484333°উ 73.9856556°প / 40.7484333; -73.9856556স্থানাঙ্ক: 404 Error: Invalid or missing first parameter. The first parameter should be the dataset you wish to query, e.g. "ISO 3166-1", "ISO 639-2", etc. Shortcuts to datasets are also valid, e.g. "Countries" or "Languages". For a full set of supported datasets, click here._type:landmark 40°44′54.36″N 73°59′08.36″W / 40.7484333°উ 73.9856556°প / 40.7484333; -73.9856556{{#coordinates:}}: cannot have more than one primary tag per page
নির্মিত: ১৯২৯–৩১
স্থপতি: শ্রিভ, ল্যাম্ব এন্ড হার্মন
স্থাপত্য শৈলী: আর্ট ডেকো
এনআরএইচপি তথ্যসূত্র#: ৮২০০১১৯২
গুরুত্বপূর্ণ তারিখ
এনআরএইচপি তে যুক্ত: ১৭ই নভেম্বর, ১৯৮২
Designated NHL: ২৪শে জুন, ১৯৮৬
Designated NYCL: ১৯শে মে, ১৯৮১
তথ্যসূত্র
[৬][৮][৯]

এম্পায়ার স্টেট বিল্ডিং (ইংরেজি: Empire State Building) পৃথিবী তথা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গগনচুম্বী অট্টালিকা বা সুউচ্চ ভবন। নিউইয়র্কের ফিফথ এভিনিউ ও ওয়েস্ট থার্টিফোর্থ স্ট্রিটের মধ্যস্থলে অবস্থিত এ ভবনটির উচ্চতা ৩৮১ মিটার বা ১,২৫০ ফুট এবং এতে ১০২টি তলা রয়েছে। ৪১ বছর যাবৎ এ অট্টালিকাটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে স্বীকৃত ছিল।[১০] ভবনটির নামকরণ হয়েছে নিউইয়র্কের ডাকনাম দি এম্পায়ার স্টেট থেকে।

১৯৩১ সালে নির্মাণের পর দীর্ঘ ৪০ বছর এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের মর্যাদা পেয়েছিল। এরফলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় স্থাপনামাইলফলক হিসেবে আখ্যায়িত হয়। ১৯৭১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ার নির্মাণান্তে এর মর্যাদা খর্ব হয়। সেপ্টেম্বর ১১, ২০০১ এর হামলা পরবর্তী সময়ে এম্পায়ার স্টেট বিল্ডিং পুণরায় নিউইয়র্কের সবচেয়ে বড় ভবন হিসেবে নিজ স্থানে ফিরে যায়। কিন্তু, ২০১৩ সালে নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের পর এটির জনপ্রিয়তা নষ্ট হবে।

শিকাগোতে অবস্থিত উইলিস টাওয়ার এবং ট্রাম্ফ ইন্টারন্যাশনাল হোটেল এন্ড টাওয়ারের পর বর্তমানে এম্পায়ার স্টেট বিল্ডিং মার্কিন যুক্তরাষ্ট্রের ৩য় বৃহত্তম উচ্চ ভবন। দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফার পর এটি বিশ্বের ১৫তম গগনচুম্বী অট্টালিকা হিসেবে মর্যাদায় আসীন।

পরিচ্ছেদসমূহ

ইতিহাস [সম্পাদনা]

শ্রিভ, ল্যাম্ব এন্ড হার্মন এসোসিয়েটস এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের নকশা প্রণয়ন করে। এটি এমন এক সময়ে তৈরী করা হয়েছিল যখন বিশ্বব্যাপী সবচেয়ে উঁচু আকাশচুম্বী অট্টালিকা তৈরীতে সকলেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু, এম্পায়ার স্টেট বিল্ডিং সর্বোচ্চ অট্টালিকার মর্যাদায় অভিষিক্ত হয়েছিল। ৪১০ দিনে এর নির্মাণ কার্য সমাপ্ত হয়েছিল। ১ মে, ১৯৩১ সালে আমেরিকার প্রেসিডেন্ট হার্বার্ট হুভার বিল্ডিংটির উদ্বোধন করেছিলেন।

স্থাপত্যশৈলী [সম্পাদনা]

ভবন ও যুদ্ধ উপকরণাদির তুলনামূলক চিত্র

১০২ তলা শেষে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতা দাঁড়ায় ১,২৫০ ft (৩৮১ মিটার) এবং শৃঙ্গ বা চূড়ার দৈর্ঘ্য ছিল টেমপ্লেট:Convert/LoffAonDbSonটেমপ্লেট:Convert/track/sing যা শেষে এর সম্পূর্ণ উচ্চতা দাঁড়ায় ১,৪৫৪ ফুট (৪৪৩.২ মিটার)। ৮৫ তলায় ব্যবসা-বাণিজ্য এবং অফিস পরিচালনায় ২১,৫৮,০০০ sq ft (২,০০,৫০০ m2) ব্যবহৃত হয়। ৮৬তম তলায় অভ্যন্তরীণ এবং বহিঃস্থ পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। বাদ-বাকী ১৬ তলায় আর্ট ডেকো'র টাওয়ার রয়েছে। ১০২ তলা থেকে চতুর্দিক পর্যবেক্ষণ করা হয়। টেমপ্লেট:Convert/LoffAonDbSonটেমপ্লেট:Convert/track/sing শীর্ষ চূড়াটি সম্প্রচার কার্যের জন্যে এন্টেনা ব্যবহার করা হয় ও শীর্ষে আলোকসজ্জ্বা করা হয়।

বিশ্বের ১ম গগনচুম্বী অট্টালিকা হিসেবে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে একশতেরও অধিক তলা রয়েছে। এতে, ৬,৫০০ জানালা এবং ৭৩টি এলিভেটর বা লিফট রয়েছে। এছাড়া, রাস্তার সমান্তরাল থেকে ১০২তম তলা পর্যন্ত ১,৮৬০টি সোপান রয়েছে। এর সর্বমোট মেঝের আয়তন ২,৭৬৮,৫৯১ বর্গফুট (২৫৭,২১১ বর্গমিটার)। প্রায় ২ একর (৮,০৯৪ বর্গমিটার) জমির উপর এটি অবস্থিত। এক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ১০১১৮ জিপ কোডও নিজ নামে সংরক্ষণ করেছে। ২০০৭ সাল পর্যন্ত প্রায় একুশ হাজার শ্রমিক প্রতিদিন কাজ করছেন। এরফলে আমেরিকায় বিল্ডিংটি পেন্টাগনের পর ২য় বৃহত্তম অফিস কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সম্পূর্ণ ভবনটি নির্মাণে এক বছর ও ৪৫ দিন সময় ব্যয় হয়। ৬৪টি লিফট কেন্দ্রস্থলে অবস্থিত।[১১] বর্তমানে সেবার লক্ষ্যে লিফটসহ ৭৩টি লিফট রয়েছে। ৮০তম তলা পর্যন্ত লিফটের মাধ্যমে উঠতে এক মিনিটেরও কম সময় লাগে। সেখানে থেকে ৮৬তম তলায় যাবার জন্যে অন্য আরেকটি লিফট ব্যবহার করতে হয়। ভবনটিতে ৭০ মা (১১৩ কি.মি.) পাইপসহ বৈদ্যুতিক তার রয়েছে ২৫,০০,০০০ ft (৭,৬০,০০০ মিটার)।[১২]

দুর্ঘটনাসমূহ [সম্পাদনা]

নির্মাণের পর থেকে ভবনের উপর থেকে এ পর্যন্ত ত্রিশজনেরও অধিক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা চালায়।[১৩] প্রথম আত্মহত্যার ঘটনা ঘটে নির্মাণ কার্য সমাপণের পূর্বে একজন শ্রমিকের শুয়ে থাকার প্রেক্ষাপটে। ১৯৪৭ সালে পাঁচ ব্যক্তি লাফানোর চেষ্টা চালায়।[১৪]

২৮ জুলাই, ১৯৪৫ সালের সকাল ৯:৪০ ঘটিকায় লেফটেন্যান্ট কর্ণেল উইলিয়াম ফ্রাঙ্কলিন স্মিথ, জুনিয়র বি-২৫ মিচেল বোমারু বিমান নিয়ে ঘন কুয়াশার কবলে পড়ে যান।[১৫] এরফলে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উত্তরাংশে ৭৯ ও ৮০তম তলায় আঘাত হানে ও দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে ন্যাশনাল ক্যাথলিক ওয়েলফেয়ার কাউন্সিলের কার্যালয়ের অবস্থান ছিল। সংঘর্ষের কারণে ব্যাপক অগ্নিকাণ্ড সংঘটিত হয় ও ৪০ মিনিট স্থায়ী হয়। এ দুর্ঘটনায় ১৪জন নিহত হন।[১৬][১৭] বেটি লো অলিভার নামীয় লিফট পরিচালনাকারী ব্যক্তি ৭৫তলায় দীর্ঘক্ষণ আটকে পড়ে যান। এর ফলে তিনি লিফট দুর্ঘটনায় পতিত হয়ে সর্বোচ্চ সময়ের জন্য আটক হয়ে যাবার ঘটনায় গিনেস বিশ্ব রেকর্ডে স্থান করে নেন।[১৮] বিশাল ক্ষয়ক্ষতি এবং জীবনহানির পরও ব্যবসায়িক কারণে এ অট্টালিকার অনেকগুলো তলা পরবর্তী সোমবারে খুলে দেয়া হয়।

২৪ ফেব্রুয়ারি, ১৯৯৭ সালে একজন সশস্ত্র বন্দুকধারী ব্যক্তি পর্যবেক্ষণ চূড়ায় আরোহণ করে একজনকে গুলী করে হত্যা করে। পরবর্তীতে সে নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়ে গুরুতর আহত হয়।[১৯]

আরোহণ প্রতিযোগিতা [সম্পাদনা]

১৯৭৮ সাল থেকে ৮৬তম তলায় অবস্থিত পর্যবেক্ষণ টাওয়ার পর্যন্ত হেঁটে আরোহণ প্রতিযোগিতা সাংবার্ষিকভিত্তিতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। অংশগ্রহণকারী প্রতিযোগীগণ দৌড়বিদআরোহণকারী - উভয় নামেই আখ্যায়িত হন। প্রায়শঃই তারা অত্যন্ত আগ্রহী টাওয়ার দৌড়বিদ নামে পরিচিত হয়ে থাকেন। খাড়া বা উলম্বভাবে এ প্রতিযোগিতায় ১,০৫০ ফুট (৩২০ মিটার) দূরত্ব অতিক্রম করতে হয়। এজন্যে প্রতিযোগীকে ১,৫৭৬ সোপান অতিক্রম করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হয়। ২০০৩ সালের প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার পেশাদার সাইক্লিষ্ট পল ক্র্যাক সর্বনিম্ন ৯ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন।[২০][২১] এ সময় উপরে উঠার হার ছিল ঘন্টায় ৬,৫৯৩ ft (টেমপ্লেট:Convert/মি)।

গ্যালারী চিত্র [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. The Empire State Building is located within the 10001 zip code area, but 10118 is assigned as the building's own zip code. Source: USPS.
  2. National Geodetic Survey datasheet KU3602, Retrieved July 26, 2009
  3. Willis, Carol (1995). "Empire State Building". In Kenneth T. Jackson. The Encyclopedia of New York City. New Haven, CT & London & New York: Yale University Press & The New-York Historical Society. পৃষ্ঠাসমূহ- 375–376.
  4. Rosenberg, Jennifer। "Empire State Building Trivia and Cool Facts"। About.com। সংগৃহীত November 8, 2008 
  5. ESBNYC.com
  6. ৬.০ ৬.১ ৬.২ ৬.৩ ৬.৪ ৬.৫ ৬.৬ ৬.৭ "Empire State Building - The Skyscraper Center"Council on Tall Buildings and Urban Habitat 
  7. "Homer G. Balcom, Engineer, Is Dead"The New York Times। July 5, 1938http://select.nytimes.com/gst/abstract.html?res=F50B13FE3F5D12738DDDAC0894DF405B888FF1D3। সংগৃহীত 2011-08-20
  8. "Empire State Building"National Historic Landmark summary listing। National Park Service। September 11, 2007। 
  9. টেমপ্লেট:NRISref
  10. "Tallest building in the world for 41 years" 
  11. "Robot Elevators To Serve 85,000 In Greatest Building", April 1931, Popular Science photos and drawings of original elevators layout
  12. "Facts & Trivia"Empire State Building। archived from the original on 2009-11-08। সংগৃহীত July 10, 2010 
  13. iht.com
  14. Reavill, Gil; Zimmerman, Jean (2003). Manhattan. Compass American Guides (4th ed.). New York: Compass American Guides. পৃ: 160. আইএসবিএন 0-676-90495-5.
  15. "750th Squadron 457th Bombardment Group: Officers – 1943 to 1945"। সংগৃহীত April 6, 2009 
  16. "Empire State Building Withstood Airplane Impact"। Tms.org। সংগৃহীত October 11, 2010 
  17. "Plane Hits Building – Woman Survives 75-Story Fall"। Elevator-world.com। archived from the original on 2011-07-10। সংগৃহীত October 11, 2010 
  18. "guinnessworldrecords.com"। Web.archive.org। archived from the original on March 17, 2006। সংগৃহীত October 11, 2010 
  19. "Gunman shoots 7, kills self at Empire State Building"। CNN। February 24, 1997। archived from the original on 2010-04-20http://web.archive.org/web/20100420005919/http://www.cnn.com/US/9702/24/empire.shooting/। সংগৃহীত May 15, 2011
  20. "NYRR Empire State Building Run-Up Crowns Dold and Walsham as Champions"New York Road Runners। February 6, 2007। archived from the original on 2011-07-16। সংগৃহীত July 10, 2010 
  21. "Past Race Winners"Empire State Building। archived from the original on 2010-01-02। সংগৃহীত July 10, 2010 

বহিঃসংযোগ [সম্পাদনা]

Wiktionary-logo-bn.svg
উইকিঅভিধানে
Empire State Building শব্দটি খুঁজুন
রেকর্ড
পূর্বসূরী
ক্রিসলার বিল্ডিং
বিশ্বের সর্বোচ্চ কাঠামো
১৯৩১ – ১৯৫৪


উত্তরসূরী
কেডব্লিউটিভি মাস্ত
ভূমিতে বিশ্বের সবচেয়ে লম্বা মুক্ত অবস্থায় দাঁড়ানো কাঠামো
১৯৩১ – ১৯৬৭


উত্তরসূরী
ওস্তানকিনো টাওয়ার
বিশ্বের সর্বোচ্চ ভবন
১৯৩১ – ১৯৭২


উত্তরসূরী
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন
১৯৩১ – ১৯৭২