এমটিভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এমটিভি (মিউজিক টেলিভিশন)
MTV Logo 2010.svg
উদ্বোধন ১ আগস্ট, ১৯৮১
মালিকানা ভায়াকম
ছবির ফরম্যাট ৪৮০আই (এসডিটিভি)
১০৮০আই (এইচডিটিভি)
প্রধান কার্যালয় নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
ভ্রাতৃপ্রতিম চ্যানেলসমূহ এমটিভি২, এমটিভি টিআর৩এস, এমটিভিইউ, ভিএইচ১
ওয়েবসাইট MTV.com
প্রাপ্তিস্থান
স্যাটেলাইট
ডিরেক্টটিভি চ্যানেল ৩৩১ (এসডি/এইচডি)
চ্যানেল ১৩৩১ (ভিওডি)
ডিশ নেটওয়ার্ক চ্যানেল ১৬০ (এসডি/এইচডি)
ডিজি টিভি
ক্যাবল
ভেরিজোন ফিওস চ্যানেল ২১০

এমটিভি (ইংরেজি: MTV) বা মিউজিক টেলিভিশন (Music Television) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি কেন্দ্রিক একটি কেবল টেলিভিশন নেটওয়ার্ক, যার কার্যক্রম শুরু হয় ১৯৮১ সালের ১ আগস্ট।[১] এই টেলিভিশন চ্যানেলটি তৈরির মূল উদ্দেশ্য ছিলো অন এয়ারে দিতে ইচ্ছুকদের মিউজিক ভিডিওগুলো প্রচার করা।[২] বর্তমানে, এমটিভি সীমিত পরিসরে নির্বাচিত মিউজিক ভিডিও প্রদর্শন করে, কিন্তু প্রাথমিক ভাব এটি দর্শক-শ্রোতাদের মাঝে জনসাংষ্কৃতিক ও বাস্তবধর্মী টেলিভিশন অনুষ্ঠান প্রচার করে, যার মূল দর্শক হচ্ছেন সদ্য পরিণত এবং কিশোর-কিশোরীরা।

কার্যক্রমের শুরু থেকেই এমটিভি সঙ্গীত শিল্প ও জনসংস্কৃতিতে একটি প্রভাব বিস্তার করে আসছে। "আমার এমটিভি চাই" বা "I want my MTV" ধরনের স্লোগান মানুষের ভেতরে ঢুকে গিয়েছিলো। এছাড়া এমটিভিই সর্বপ্রথম ভিজে-এর মতো ধারণাকে মানুষের মধ্যে প্রচার ও জনপ্রিয় করে তোলে। এছাড়াও যে ব্যাপারগুলো এমটিভি জনপ্রিয় করে তোলে তার মধ্যে আছে, ভিডিও ভিত্তিক সঙ্গীত, সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে সংঙ্গীতশিল্পী ও সঙ্গীতপ্রেমী উভয়কেই একত্রিত করা, বিভিন্ন সঙ্গীত বিষয়ক খবরাদি প্রচার, এবং প্রচারণা চালানো। এছাড়া সঙ্গীতশিল্পী, টিভি চ্যানেল, চিভি অনুষ্ঠান, চলচ্চিত্র, ও বইয়ের মাধ্যমে সঙ্গীত বিষয়ক বিভিন্ন সূত্র পরিবেশন করাতেও এমটিভি ভূমিকা রাখে।

তথ্যসূত্র [সম্পাদনা]

External links [সম্পাদনা]