এমএস-ডস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
![]() An example of MS-DOS's command-line interface, this one showing that the current directory is the root of drive C. |
|
| কোম্পানি/ ডেভেলপার: |
মাইক্রোসফট |
| ওএস পরিবার: | ডস |
| সোর্স মডেল: | সোর্স অ-উন্মুক্ত |
| সর্বশেষ স্থিতিশীল মুক্তি: | ৮.০ / সেপ্টেম্বর ১৪, ২০০০ |
| কার্নেলের প্রকার: | মোনোলিথিক কার্নেল |
| ডিফল্ট ব্যবহারকারী ইন্টারফেস: | ডস কমাণ্ড লাইন ইন্টারফেস |
| লাইসেন্স: | Proprietary |
এমএস-ডস (ইংরেজিতে MS-DOS, যা Microsoft Disk Operating System-এর সংক্ষিপ্ত রূপ) মাইক্রোসফট কোম্পানির বাজারকৃত একটি অপারেটিং সিস্টেম। ডস পরিবারের অপারেটিং সিস্টেমগুলির মধ্যে এটিই ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত এবং ১৯৮০-র দশকে পিসি-কম্প্যাটিবল প্ল্যাটফর্মগুলির বাজার দখলকারী প্ল্যাটফর্ম। পরবর্তীতে মাইক্রোসফট উইন্ডোস অপারেটিং সিস্টেম ধীরে ধীরে এটিকে প্রতিস্থাপন করে।
এমএস-ডস প্রথম ১৯৮১ সালে প্রকাশ পায় এবং ২০০০ সালে এর উন্নয়ন বন্ধের আগ পর্যন্ত এর আটটি সংস্করণ বের হয়। একটি প্রোগ্রামিং ভাষা কোম্পানি থেকে বৃহত্তর সফটওয়্যার কোম্পানিতে মাইক্রোসফটের উত্তরনের পেছনে এমএস-ডস ছিল প্রধান একটি পণ্য। এটি কোম্পানিটিকে অস্তিত্ত্ব ও প্রসারের জন্য প্রয়োজনীয় লাভ ও বাজার সম্পদের ব্যবস্থা করে দেয়।
চিত্র:Msdosad.jpg
১৯৮১ সালে এমএস-ডসের জন্য প্রথম প্রকাশিত বিজ্ঞাপন
|
||||||||||||||||||||
