এবিসি রেডিও (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এবিসি রেডিও এফএম ৮৯.২
ধরণ এফএম
প্রতিষ্ঠাকাল ২০০৭
ওয়েবসাইট abcradiobd.fm

এবিসি রেডিও বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক এফএম রেডিও ষ্টেশন। এই রেডিও ষ্টেশনের বেতার তরঙ্গ ৮৯.২এফএম।[১] বাংলাদেশের রাজধানী ঢাকার কারওরান বাজারে এবিসি রেডিওর প্রধান কেন্দ্র অবস্থিত। ২০০৯ সালের ৭ই জানুয়ারি এবিসি রেডিও বাণিজ্যিক পরিচালনা শুরু করে। 'বাংলার আওয়াজ' স্লোগানে এই রেডিও কার্যক্রম পরিচালনা করছে।[১]

পরিচ্ছেদসমূহ

প্রকৃতি [সম্পাদনা]

এবিসি রেডিও নিউজ বুলেটিন, আলোচিত ঘটনা নিয়ে টক শো, রেডিও ডকুমেন্টারি, তথ্যবার্তা, ট্রাফিক, স্টক মার্কেট, আবহাওয়া ইত্যাদি, সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি সাপ্তাহিক ও বিশেষ দিনের অনুষ্ঠান প্রচার করে।[১]

অংশগ্রহণ [সম্পাদনা]

রেডিওর অনুষ্ঠানে অংশগ্রহন বা এসএমএস প্রদানের জন্য বাংলাদেশের যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে ক্ষুদে বার্তা বা টেক্সট পাঠানো যায়।

নিউমিডিয়া [সম্পাদনা]

এবিসি রেডিওর খবর তাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর ওয়েবসাইটে শোনা যায়।

খবর [সম্পাদনা]

এই রেডিওতে প্রতি ঘন্টায় সরসরি খবর প্রচার হয় । এছাড়া যেকোনো আকষ্মিক উদ্ভূত ঘটনায় তাজা খবর (ব্রেকিং নিউজ) প্রচার করা হয়।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ ১.২ A year of accomplishments, abc radio turns one.

বহিঃসংযোগ [সম্পাদনা]