ফুটবল ক্লাব ইন্টারন্যাজিওন্যালে মিলানো
| ইন্টারন্যাজিওন্যালে | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| পূর্ণ নাম | এফ.সি. ইন্টারন্যাজিওন্যালে মিলানো Football Club Internazionale Milano SpA |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ডাকনাম | Nerazzurri (কালো-নীল) La Beneamata(প্রিয় (The Cherished)) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| প্রতিষ্ঠা | ৯ মার্চ, ১৯০৮ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| মাঠ | সান সিরো (স্তেদিও গুইসেপ মিয়াজ্জা), মিলান |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ধারণক্ষমতা | ৮০,০৭৪ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| চেয়ারম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| প্রধান কোচ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| লীগ | সিরি এ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০০৯-১০ | সিরি এ, ১ম | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এফ.সি. ইন্টারন্যাজিওন্যালে মিলানো সংক্ষেপে ইন্টারন্যাজিওন্যালে , ইন্টার বা ইন্টারমিলান ইতালীর মিলান ভিত্তিক পেশাদার ফুটবল দল । ১৯০৮ সালে ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে একমাত্র দল হিসেবে প্রতি বছর শীর্ষ বিভাগ 'সেরি এ' তে খেলার গৌরব অর্জন করে । বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ইন্টার ২০০৯-১০ এর সেরি এ লীগে অংশ নিচ্ছে
দলটি কালো নীল স্ট্রাইপ জার্সি , এবং সাদা শর্টস , সাদা মোজায় খেলে থাকে । দলটির অর্জনে রয়েছে ১৫ টি সেরি এ শিরোপো । একমাত্র এসি মিলান এবং জুভেন্টাস এর চাইতে বেশি বার শিরোপো জিততে পেরেছে ।কোপা ইতালিয়া এবং ইতালিয়ান সুপার কাপ মিলিয়ে শিরোপোর সংখ্যা ২৯ টি ।
১৯৬৩-৬৪ এবং ১৯৬৪-৬৫ মৌসুমে দলটি পরপর দুইবার ইউরোপিয়ান কাপ জয় করে । এছাড়া দলটির সংগ্রহে রয়েছে ৩ টি উয়েফা কাপ এবং দু'টি বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপো । ইউরোপের এলিট ক্লাবগুলোর গ্রুপ জি-১৪ এর প্রতিষ্ঠাতা সদস্য ইন্টার মিলান
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
১৯০৮ সালে এসি মিলান ভেঙ্গে ইন্টারমিলান গঠিত হয় । প্রথম বছরেই তারা স্কুডেট্টো জিতে নেয় । এ দলের কোচ কাম অধিনায়ক ছিলেন ভার্জিলিও ফসেত্তি , যিনি প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারান। পরবর্তী শিরোপো জিততে ১০ বছর অপেক্ষা করতে হয় ।
প্রথম কোপা ইতালিয়া শিরোপো জয় করে ১৯৩৮-৩৯ সালে । ১৯৪০ সালে দলটি জয় করে পঞ্চম স্কুডেট্টো । এ দলটির নেতৃত্বে ছিলেন গিওসেপে মিয়েজ্জা , যার নাম অনুসারে পরবর্তীকালে সান সিরো স্টেডিয়ামের নামকরণ করা হয় ।
খেলোয়াড় [সম্পাদনা]
১৯ ডিসেম্বর ২০০৭ অনুযায়ী[১]
|
|
ধারে অন্য দলে [সম্পাদনা]
|
সমর্থক এবং প্রতিদ্বন্দ্বিতা [সম্পাদনা]
ইন্টার মিলান ইতালির সবচেয়ে জনপ্রিয় দল । মোট সমর্থকদের শতকরা ৪১ ভাগ দলটিকে সমর্থন করে থাকেন ।ঐতিহাসিকভাবে এসি মিলান দক্ষিণ ইতালীর শহরের শ্রমিক শ্রেণী সমর্থিত দল ছিল। পক্ষান্তরে অন্য বড় দল ইন্টার ছিল উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী সমর্থিত দল। তবে সাম্প্রতিক সময়ে দল দুটি ভিন্ন রাজনৈতিক বলয়ে অবস্থান করছে, কেননা বর্তমানে মিলানের মালিক হচ্ছেন গণমাধ্যম ব্যবসায়ী ও রক্ষণশীল দল থেকে নির্বাচিত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি, এবং ইন্টারের মালিক মধ্য-বামপন্থী তেল ব্যবসায়ী ম্যাসিমো মোরাত্তি। তবুও এসি মিলানের সমর্থকের এখনও সাধারণত বামপন্থী এবং ইন্টারের সমর্থকেরা ডানপন্থী হয়ে থাকেন
ইন্টার মিলান ইতালির সবচেয়ে জনপ্রিয় দল । মোট সমর্থকদের শতকরা ৪১ ভাগ দলটিকে সমর্থন করে থাকেন ।ঐতিহাসিকভাবে এসি মিলান দক্ষিণ ইতালীর শহরের শ্রমিক শ্রেণী সমর্থিত দল ছিল। পক্ষান্তরে অন্য বড় দল ইন্টার ছিল উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী সমর্থিত দল। তবে সাম্প্রতিক সময়ে দল দুটি ভিন্ন রাজনৈতিক বলয়ে অবস্থান করছে, কেননা বর্তমানে মিলানের মালিক হচ্ছেন গণমাধ্যম ব্যবসায়ী ও রক্ষণশীল দল থেকে নির্বাচিত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি, এবং ইন্টারের মালিক মধ্য-বামপন্থী তেল ব্যবসায়ী ম্যাসিমো মোরাত্তি। তবুও এসি মিলানের সমর্থকের এখনও সাধারণত বামপন্থী এবং ইন্টারের সমর্থকেরা ডানপন্থী হয়ে থাকেন ।
এসি মিলানের সাথে ইন্টারের প্রতিদ্বন্দ্ব্বিতা ঐতিহাসিকভাবে চলে আসছে ।দু'দলের সমর্থকদের মধ্যে হাঙ্গামা বেশ নিয়মিত ঘটনা ।২০০৪-০৫ সালের চ্যাম্পিয়নস লীগে দু'দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সমর্থক গোলযোগের কারণে একবার পরিত্যক্ত হয় । জুভেন্টাসের সাথেও ইন্টারের রয়েছে তীব্র প্রতিদ্বন্দ্ব্বিতা । এ দু'দলের ম্যাচকে 'ডার্বি-ডি-ইতালিয়া' বলা হয়
অর্জন [সম্পাদনা]
- স্কুডেট্টো (ইতালীয় চ্যাম্পিয়নশিপ)
- শিরোপা (১৮): ১৯০৯-১০; ১৯১৯-২০; ১৯২৯-৩০; ১৯৩৭-৩৮; ১৯৩৯-৪০; ১৯৫২-৫৩; ১৯৫৩-৫৪; ১৯৬২-৬৩; ১৯৬৪–৬৫; ১৯৬৫-৬৬; ১৯৭০-৭১; ১৯৭৯-৮০; ১৯৮৮-৮৯; ২০০৫-০৬; ২০০৬-৭ ; ২০০৭-০৮ ; ২০০৮-০৯;২০০৯-২০১০
- রানার্স-আপ (১৪): ১৯৩২–৩৩; ১৯৩৩–৩৪; ১৯৩৪–৩৫; ১৯৪০–৪১; ১৯৪৫–৪৬; ১৯৪৮–৪৯; ১৯৫০–৫১; ১৯৬১–৬২; ১৯৬৩–৬৪; ১৯৬৬–৬৭; ১৯৬৯–৭০; ১৯৯২–৯৩; ১৯৯৭–৯৮; ২০০২–০৩
- কোপা ইতালিয়া (ইতালীয় কাপ)
- সুপার কোপা ডি লিগা (ইতালীয় সুপার কাপ)
- উয়েফা চ্যাম্পিয়নস লীগ (সাবেক ইউরোপীয়ান কাপ)
- মিত্রোপা কাপ
- রানার্স-আপ (১): ১৯৩২-৩৩
কোম্পানী হিসেবে ইন্টারন্যাজিওন্যালে [সম্পাদনা]
২০০৫-০৬ সালে ধনী ক্লাবগুলোর কাতারে ইন্টারন্যাজিওন্যালের অবস্থান ছিল ৭ম । দলটির আয়ের পরিমাণ ছিল ২০৬ মিলিয়ন ইউরো
সার্ট স্পন্সর এবং প্রস্তুতকারী [সম্পাদনা]
| মেয়াদ | পোশাক প্রস্তুতকারী | সার্ট স্পন্সর |
|---|---|---|
| ১৯৭৯-৮০ | পুমা | নেই |
| ১৯৮১-৮২ | ইনো-হিট | |
| ১৯৮২-৮৬ | মেক স্পোর্ট | মিসুরা |
| ১৯৮৬-৮৮ | লে কক স্পোর্টলিফ | |
| ১৯৮৮-৯১ | ইউনিস্পোর্ট | |
| ১৯৯১-৯২ | আমব্রো | ফিটজার |
| ১৯৯২-৯৫ | ফিরুচ্চি | |
| ১৯৯৫-৯৮ | পিরেল্লি | |
| ১৯৯৮– | নাইকি | পিরেল্লি |
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Squadra" (in Italian)। FC Internazionale Milano। http://www.inter.it/aas/squadra/index?L=it। সংগৃহীত 2007-07-10।
বহিঃসংযোগ [সম্পাদনা]
|
|||||