এঞ্জেল্‌স অ্যান্ড ডিমন্‌স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এঞ্জেল্‌স অ্যান্ড ডিমন্‌স
লেখক ড্যান ব্রাউন
দেশ মার্কিন যুক্তরাষ্ট্র
ভাষা ইংরেজি
ধরণ রহস্য উপন্যাস
প্রকাশক Pocket Books
প্রকাশের তারিখ মে ২০০০
পৃষ্ঠাসংখ্যা ৪৮০
আইএসবিএন ISBN 0-671-02735-2
পূর্ববর্তী বই ডিজিটাল ফোরট্রেস
পরবর্তী বই ডিসেপশন পয়েন্ট

এঞ্জেল্‌স অ্যান্ড ডিমন্‌স (ইংরেজি ভাষায়: Angels and Demons) মার্কিন ঔপন্যাসিক ড্যান ব্রাউন রচিত একটি থ্রিলার উপন্যাস। এটি ২০০০ সালে প্রকাশিত হয়েছে। এই উপন্যাসেই ড্যান ব্রাউন রবার্ট ল্যাংডন কে পাঠকের কাছে নিয়ে আসেন। ড্যান ব্রাউনের পরবর্তি এবং আরো সাড়া জাগানো উপন্যাস দ্য দা ভিঞ্চি কোড এর প্রধান চরিত্রও এই রবার্ট ল্যাংডন। ভ্যাটিকান সিটিকে ঘিরে এর কাহিনী আবর্তিত হয়েছে। ধর্ম ও বিজ্ঞানের সংঘাতকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে যায়। এ উপন্যাসে একটি অত্যন্ত পুরনো গুপ্ত সংগঠন ইলুমিনাতি (ইংরেজিতে Illuminati) এর সাথে রোমান ক্যাথলিক চার্চ এর সংঘাত ফুটে উঠেছে কাহিনীতে। এই উপন্যাসে ইউরোপের প্রভাবশালী বিজ্ঞান সংস্থা সার্ন (CERN) এরও উল্লেখ রয়েছে। কাহিনীর বেশ বড় অংশ জুড়ে সার্ন এবং এর কণা ত্বরক যন্ত্রের কথা বলা হয়েছে।

ব্যক্তিগত হাতিয়ারসমূহ