একমুখী তড়িৎ প্রবাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(একমুখী প্রবাহ থেকে ঘুরে এসেছে)
একমূখী প্রবাহের উদাহরণ.

তড়িৎ প্রকৌশলের ভাষায় একমূখী তড়িৎ প্রবাহ বা একমূখী বিদ্যুৎ প্রবাহ বা একমূখী প্রবাহ( ইংরেজি ভাষায় Direct Currecnt) হচ্ছে তড়িৎ বা বিদ্যুতের সেই ধরনের প্রবাহ যেটি সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে না[১]। সাধারণতঃ ব্যাটারি বা বিদ্যুত কোষ, তাপযুগল বা থার্মোকাপল, সৌরকোষ এবং কম্যুটেটর ধরনের ডায়নামোজাতীয় বৈদ্যুতিক যন্ত্র থেকে পাওয়া যায়। একমূখী বিদ্যুৎ প্রবাহ যে কোন বিদ্যুৎ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। এটি অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর, ইন্সুলেটর এমনকি ইলেক্ট্রন বা আয়ন বীম হিসেবে শূণ্যস্থান দিয়েও প্রবাহিত হতে পারে। একমূখী প্রবাহকে প্রথমদিকে গ্যালভানিক প্রবাহ নামেও ডাকা হত।

  1. [১]