এইচ জি ওয়েলস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(এইচ জি ওয়েল্‌স থেকে ঘুরে এসেছে)
হারবার্ট জর্জ ওয়েলস
H G Wells pre 1922.jpg
১৯১৬ সালের পূর্বের কোনো সময়ে তোলা ওয়েলসের আলোকচিত্র
জন্ম হারবার্ট জর্জ ওয়েলস
সেপ্টেম্বর ২১, ১৮৬৬
ব্রোমলে, যুক্তরাজ্য
মৃত্যু আগস্ট ১৩, ১৯৪৬ (৭৯ বছর)
লন্ডন, যুক্তরাজ্য
পেশা ঔপন্যাসিক, শিক্ষক, ঐতিহাসিক, সাংবাদিক
জাতীয়তা ব্রিটিশ
লেখার ধরন কল্পবিজ্ঞান (বিশেষত সামাজিক কল্পবিজ্ঞান)
উল্লেখযোগ্য
রচনাবলী
দ্য টাইম মেশিন, দি ইনভিজিবল ম্যান, দি আইল্যান্ড অফ ডক্টর মোরিউ, দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন, দ্য শেপ অফ থিংস টু কাম

হারবার্ট জর্জ ওয়েলস (২১ সেপ্টেম্বর, ১৮৬৬ – ১৩ অগস্ট, ১৯৪৬)[১] ছিলেন একজন ইংরেজ লেখক। তিনি মূলত তাঁর কল্পবিজ্ঞান উপন্যাস ও ছোটোগল্পগুলির জন্য সমধিক পরিচিত। তবে ওয়েলস ছিলেন একজন বহুমুখী লেখক। তিনি সমসাময়িক উপন্যাস, ইতিহাস, রাজনীতি ও সামাজিক বিষয়গুলি নিয়েও বহু গ্রন্থ রচনা করেছিলেন। জুল ভের্নের সঙ্গে তাঁকেও "কল্পবিজ্ঞানের জনক" আখ্যা দেওয়া হয়।[২]

ওয়েলস ছিলেন একজন ঘোষিত সমাজবাদী। তিনি শান্তিবাদী দৃষ্টিভঙ্গির প্রতি সহানুভূতিশীল হলেও, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে, তিনি যুদ্ধকেই সমর্থন করেন। পরবর্তীকালে তাঁর রচনা বিশেষভাবে রাজনৈতিক ও নীতিবাদী চরিত্র লাভ করে। তাঁর লেখক জীবনের মধ্যপর্বের (১৯০০-১৯২০) রচনাগুলির মধ্যে কল্পবিজ্ঞান উপাদান কম। এই পর্বের রচনাগুলির মধ্যে বিধৃত হয়েছে নিম্ন মধ্যবিত্ত সমাজের জীবন (দ্য হিস্ট্রি অফ মি. পলি), "নব্য নারীসমাজ" ও নারী ভোটাধিকার (অ্যান ভেরোনিকা)।

[সম্পাদনা] বিখ্যাত উপন্যাস

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; Parrinder নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
  2. Adam Charles Roberts (2000), "The History of Science Fiction": Page 48 in Science Fiction, Routledge, ISBN 0-415-19204-8.

[সম্পাদনা] বহিঃসংযোগ

এইচ জি ওয়েল্‌স সোসাইটি

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ