এইচডি ১৮৯৭৩৩ বি
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| এইচডি ১৮৯৭৩৩ বি | ||
|---|---|---|
| আবিষ্কার | ||
| আবিষ্কারক: | মাইকেল মেয়র | |
| আবিষ্কারের তারিখ: | ২০০৫ | |
| সনাক্তকরণ পদ্ধতি: | রেডিয়াল বেগ | |
| কক্ষীয় বৈশিষ্ট্যসমূহ | ||
| অর্ধ-মুখ্য অক্ষ: | ০.০৩১৩ ± ০.০০০৪ এইউ | |
| কক্ষীয় উৎকেন্দ্রিকতা: | (নির্দিষ্ট) ০ | |
| কক্ষীয় পর্যায়: | ২.২১৯ দিন | |
| নতি: | ৮৫.৩° ± ০.১ | |
| নিকটবিন্দুর দ্রাঘিমা: | - | |
| নিকটবিন্দুর সময়: | (ট্রানজিটের সময়) জেডি | |
| ভৌত বৈশিষ্ট্যসমূহ | ||
| গড় ব্যাসার্ধ্য: | ১.২৬ ± ০.০৩ RJ | |
| ভর: | ১.১৫ ± ০.০৪ MJ | |
| তাপমাত্রা: | ১১১৭ ± ৪২ কেলভিন | |
| বায়ুমণ্ডল | ||
| গাঠনিক উপাদান: | জলীয় বাষ্প মিথেন |
|
এইচডি ১৮৯৭৩৩ বি (ইংরেজি ভাষায়: HD 189733 b) একটি গ্যাসীয় দানব গ্রহ যা এইচডি ১৮৯৭৩৩ এ নামক তারাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এ ধরণের গ্রহগুলোর সাধারণ নাম উত্তপ্ত বৃহস্পতি। ২০০৫ সালে নিজের তারার সামনে দিয়ে ট্রানজিটের সময় এই গ্রহটি আবিষ্কৃত হয়। ধারণা করা হচ্ছে গ্রহটির ভর বৃহস্পতির থেকেও শতকরা ১৫ ভাগ বেশী। প্রতি দুই দিনে এটি তারার চারদিকে একবার ঘুরে আসে। এইচডি ১৮৯৭৩৩ বি নামে আরেকটি লোহিত বামন তারা আছে. তারার নামে অবশ্য বি বর্ণটা বড় হাতের। তারপরও নামদুটিকে পৃথক করার জন্য গ্রহটিকে মাঝেমধ্যে এইচডি ১৮৯৭৩৩ এবি নামে ডাকা হয়। পৃথিবী থেকে এর দূরত্ব ৬৩ আলোকবর্ষ।
এখন পর্যন্ত যতগুলো বহির্জাগতিক গ্রহ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এই গ্রহটির আলোকমিতীয় ট্রানজিট গভীরতা সবচেয়ে বেশী। আলোকমিতীয় ট্রানজিট গভীরতা বলতে, গ্রহটি ট্রানজিটের সময় তার পিতৃ তারা থেকে নিঃসৃত আলোর কত শতাংশ আটকে দেয় তাকে বোঝায়। এই গ্রহের আলোকমিতীয় ট্রানজিট গভীরতা ৩% এবং এই গ্রহটি স্পষ্টভাবে রোজিটার-ম্যাকলাফলিন প্রভাব প্রদর্শন করে। এর অর্ধ-বিস্তারও (সেমি-অ্যাম্পলিচ্যুড) অনেক বেশী, প্রায় ২০৫ মিটার প্রতি সেকেন্ড। তারার এতো নিকটে থাকা কোন উত্তপ্ত বৃহস্পতির অর্ধ-বিস্তার সাধারণত এতো বেশী হয় না। প্রথম যে দুটি গ্রহকে সরাসরি বর্ণালিবীক্ষণের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছিল তার মধ্যে একটি এই গ্রহ। অন্য গ্রহটির নাম এইচডি ২০৯৪৫৮ বি।