এইচডি ১০১৮০
| পর্যবেক্ষণ তথ্য এপাক J2000 বিষুব J2000 |
|
|---|---|
| তারামণ্ডল | হ্রদ মণ্ডল |
| বিষুবাংশ | 01ঘ 37মি 53.57672সে[১] |
| বিষুবলম্ব | −60° 30′ 41.4954″[১] |
| আপাত মান (V) | 7.33[২] |
| বৈশিষ্ট্যসমূহ | |
| বর্ণালীর ধরণ | G1V[৩] |
| জ্যোতির্মিতি | |
| অরীয় বেগ (Rv) | +35.2[৩] কি.মি./সে. |
| সরল গতি (μ) | RA: -14.60[১] mas/yr Dec.: 6.51[১] mas/yr |
| লম্বন (π) | 25.63 ± 0.38[১] mas |
| দূরত্ব | ১২৭ ± ২ ly (৩৯�0 ± ০.৬ pc) |
| বিবরণ | |
| ভর | 1.062 ± 0.017[৪] M☉ |
| ব্যাসার্ধ | 1.20 ± 0.318[৪] R☉ |
| উজ্জ্বলতা | 1.49 ± 0.02[৫] L☉ |
| ভূপৃষ্ঠের অভিকর্ষ (log g) | 4.39[৬] |
| তাপমাত্রা | 5,911[৬] K |
| ধাতবতা [Fe/H] | 0.08[৬] dex |
| ঘূর্ণন | 24 ± 3 days[৫] |
| আবর্তনশীল বেগ (v sin i) | < 3[৫] km/s |
| বয়স | 7.3[৭] Gyr |
| অন্যান্য বিবরণ | |
এইচডি ১০১৮০ (ইংরেজি: HD 10180) হ্রদ মণ্ডলে অবস্থিত একটি সূর্য-সদৃশ তারা যার চারদিকে অনেকগুলো গ্রহ আছে। তারাটি আবিষ্কারের পর থেকে এযাবৎ অন্তত ৭টি এবং সম্ভবত সর্বোচ্চ ৯টি গ্রহকে এর চারদিকে আবর্তন করতে দেখা গেছে, সে হিসেবে এটি বর্তমানে জানামতে আকাশগঙ্গার সবচেয়ে বেশি গ্রহবিশিষ্ট তারা জগৎ।[৮] এর আগে সবচেয়ে গ্রহবহুল কেপলার-১১ এবং ৫৫ ক্যানক্রি এর তুলনায় এর গ্রহের সংখ্যা অনেক বেশি। সূর্য থেকে ১২৭ আলোকবর্ষ দূরে অবস্থিত এই তারাটির বর্ণালি ধরণ হচ্ছে "G1 V" অর্থাৎ এটি একটি প্রধান ধারার জি-টাইপ তারা যার পৃষ্ঠের কার্যকরী তাপমাত্রা ৫৯১১ কেলভিন। সূর্যের কার্যকরী তাপমাত্রা ৫৭৭০ কেলভিন, সে হিসেবে তারাটি অনেকটা সূর্যের মতোই।[৫]
পরিচ্ছেদসমূহ |
বৈশিষ্ট্য[সম্পাদনা]
লম্বন পরীক্ষা থেকে দেখা গেছে পৃথিবী থেকে তারাটির দূরত্ব ১২৭ আলোকবর্ষ।[৯] এর আপাত মান হচ্ছে ৭.৩৩, অর্থাৎ খালি চোখে রাতের আকাশে একে দেখা সম্ভব না, তবে দেখার জন্য একটা ছোট দুরবিনই যথেষ্ট।[১০] তারাটির বিষুবলম্ব -৬০° অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের উত্তরের অঞ্চল থেকে তারাটি দেখা সম্ভব নয়।
তারার শ্রেণীবিন্যাস এর নিয়ম অনুযায়ী একে G1 V শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ এটি একটি জি-ধরণের প্রধান ধারার তারা যা তাপনিউক্লীয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কেন্দ্রভাগে হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়াম উৎপাদন করছে। তারাটির ভর সূর্যের তুলনায় ৬% বেশি এবং ব্যাসার্ধ্য সূর্যের ব্যাসার্ধ্যের ১২০%। এর দীপন ক্ষমতা সূর্যের দীপন ক্ষমতার ১৪৯%। তারাটির বর্ণমণ্ডলের কার্যকরী তাপমাত্রা ৫৯১১ কেলভিন, অর্থাৎ এটি সূর্যের মতোই হলুদাভ-সবুজ আভা ছড়ায়।[১১] এতে হাইড্রোজেন ও হিলিয়ামের তুলনায় ভারী রাসায়নিক মৌলের প্রাচুর্য্য সূর্যের চেয়ে ২০% বেশি। ৭৩০ কোটি বছর বয়সী এই তারাটিতে উল্লেখযোগ্য চৌম্বক ক্রিয়া নেই। ধারণা করা হচ্ছে এটি ২৪ দিনে একবার নিজ অক্ষের চারদিকে আবর্তন করে।[৫]
গ্রহমণ্ডল[সম্পাদনা]
গ্রহ[সম্পাদনা]
| সহচারী (তারা ক্রম) |
ভর | পরাক্ষ (AU) |
কক্ষীয় পর্যায়কাল (দিনসমূহ) |
উৎকেন্দ্রিকতা | নতি | ব্যাসার্ধ |
|---|---|---|---|---|---|---|
| b | >1.3 ± 0.8 M⊕ | 0.02222 ± 0.00011 | 1.17766 ± 0.00022 | 0.0005 ± 0.0049 | ||
| c | >13.0 ± 2.0 M⊕ | 0.0641 ± 0.0010 | 5.75973 ± 0.00083 | 0.07 ± 0.08 | ||
| i (অনিশ্চিত) | >1.9 ± 1.8 M⊕ | 0.0904 ± 0.047 | 9.655 ± 0.072 | 0.05 ± 0.23 | ||
| d | >11.9 ± 2.15 M⊕ | 0.1284 ± 0.0061 | 16.354 ± 0.0013 | 0.011 ± 0.013 | ||
| e | >25.0 ± 3.9 M⊕ | 0.270 ± 0.0013 | 49.75 ± 0.007 | 0.001 ± 0.010 | ||
| j (অনিশ্চিত) | >5.1 ± 3.2 M⊕ | 0.330 ± 0.016 | 67.55 ± 1.28 | 0.07 ± 0.12 | ||
| f | >23.9 ± 1.4 M⊕ | 0.4929 ± 0.0078 | 122.88 ± 0.65 | 0.13 ± 0.015 | ||
| g | >21.4 ± 3.4 M⊕ | 1.415 ± 0.091 | 596 ± 37 | 0.03 ± 0.40 | ||
| h | >65.8 ± 12.9 M⊕ | 3.49 ± 0.60 | 2300 ± 550 | 0.18 ± 0.016 |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ van Leeuwen, F. (November 2007)। "Validation of the new Hipparcos reduction"। Astronomy and Astrophysics 474 (2): 653–664। Bibcode: 2007A&A...474..653V। ডিওআই:10.1051/0004-6361:20078357।
- ↑ ২.০ ২.১ "HD 10180 -- Star"। SIMBAD। Centre de Données astronomiques de Strasbourg। সংগৃহীত 2010-08-24।
- ↑ ৩.০ ৩.১ Nordström, B. et al. (May 2004)। "The Geneva-Copenhagen survey of the Solar neighbourhood. Ages, metallicities, and kinematic properties of ˜14 000 F and G dwarfs"। Astronomy and Astrophysics 418 (3): 989–1019। arXiv:astro-ph/0405198। Bibcode: 2004A&A...418..989N। ডিওআই:10.1051/0004-6361:20035959।
- ↑ ৪.০ ৪.১ Takeda, G. et al. (November 2008)। "Stellar parameters of nearby cool stars (Takeda+, 2007)"। VizieR On-line Data Catalog: J/ApJS/168/297। Bibcode: 2008yCat..21680297T।
- ↑ ৫.০ ৫.১ ৫.২ ৫.৩ ৫.৪ Lovis, C et al. (August 8, 2010)। "The HARPS search for southern extra-solar planets XXVII. Up to seven planets orbiting HD 10180: probing the architecture of low-mass planetary systems"। Astronomy & Astrophysics 528। Bibcode: 2011A&A...528A.112L। ডিওআই:10.1051/0004-6361/201015577।
- ↑ ৬.০ ৬.১ ৬.২ Sousa, S. G. et al. (August 2007), "Spectroscopic parameters for 451 stars in the HARPS GTO planet search program. Stellar [Fe/H] and the frequency of exo-Neptunes", Astronomy and Astrophysics 487 (1): 373–381, Bibcode: 2008A&A...487..373S, ডিওআই:10.1051/0004-6361:200809698
- ↑ Holmberg, J.; Nordström, B.; Andersen, J. (July 2009)। "The Geneva-Copenhagen survey of the solar neighbourhood. III. Improved distances, ages, and kinematics"। Astronomy and Astrophysics, Supplement Series 501 (3): 941−947। Bibcode: 2009A&A...501..941H। ডিওআই:10.1051/0004-6361/200811191। Note: see VizieR catalogue V/130.
- ↑ ৮.০ ৮.১ Tuomi, Mikko (6)। "Evidence for 9 planets in the 10180 system"। Astronomy & Astrophysics। http://arxiv.org/pdf/1204.1254v1.pdf।
- ↑ Gill, Victoria (August 24, 2010)। "Rich exoplanet system discovered"। BBC News। BBC। সংগৃহীত August 24, 2010।
- ↑ Sherrod, P. Clay; Koed, Thomas L. (2003). A Complete Manual of Amateur Astronomy: Tools and Techniques for Astronomical Observations. Astronomy Series. Courier Dover Publications. পৃ: 9. আইএসবিএন 0486428206. http://books.google.com/books?id=4zjv84hHNPcC&pg=PA9.
- ↑ "The Colour of Stars", Australia Telescope, Outreach and Education (Commonwealth Scientific and Industrial Research Organisation), December 21, 2004, http://outreach.atnf.csiro.au/education/senior/astrophysics/photometry_colour.html, সংগৃহীত 2012-01-16
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: HD 10180 |
| উইকিসংবাদে নিম্নের বিষয় সংক্রান্ত খবর আছে: Astronomers discover large exo-solar system |
- Nemiroff, Robert; Bonnell, Jerry (2010-08-25)। "HD 10180: Richest Yet Planetary System Discovered"। Astronomy Picture of the Day। NASA। সংগৃহীত 2010-08-25।
- Marchis, Franck (2010-08-24)। "Discovery of 7 exoplanets around a Sun-like star"। NASA's blog at Cosmic Diary। International Year of Astronomy। সংগৃহীত 2010-08-24।