উৎপাদন
উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং বলতে ব্যবহার বা বিক্রি করার উদ্দেশ্যে শ্রম, যন্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন জৈব ও রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পণ্য প্রস্তুত করা বোঝায়। হস্তশিল্প থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন এর আওতায় পড়ে। তবে সাধারণত উৎপাদন বলতে শিল্প উৎপাদনকেই বোঝানো হয়, যেখানে বিপুল মাত্রায় কাচাঁমাল থেকে পণ্য প্রস্তুত করা হয়। উৎপাদিত পণ্য প্রথমে পাইকারী বিক্রেতার নিকট বিক্রি করা হয়, যারা সেগুলো আবার খুচরো বিক্রেতার নিকট বিক্রি করে। খুচরা বিক্রেতারা সেগুলো শেষপর্যন্ত ভোক্তাদের নিকট বিক্রি করেন। তবে কখনো কখনো উৎপাদিত পণ্যগুলো আরো জটিল পণ্য প্রস্তুত করার ক্ষেত্রে কাচাঁমাল হিসেবে ব্যবহৃত হয়।
সকল ধরণের অর্থনৈতিক ব্যবস্থাতেই উৎপাদনের গুরুত্ব অপরিসীম। মুক্ত বাজার অর্থনীতিতে, সাধারণত ভোক্তার নিকট বিক্রয় করে মুনাফা লাভের উদ্দেশ্যেই উৎপাদন করা হয়ে থাকে। সমষ্টিগত অর্থনীতিতে, উৎপাদন মূলত রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতির চাহিদা যোগানের উদ্দেশ্যে পরিচালিত হয়। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়ার উপর সরকারের কিছুটা নিয়ন্ত্রণ থাকে।
উৎপাদন শিল্প প্রকৌশল ও শিল্প নকশা বিষয়গুলোর সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। বৃহত্তর শিল্প উৎপাদকদের মধ্যে উত্তর আমেরিকার জেনারেল মোটরস, জেনারেল ইলেক্ট্রিক্স, ইউরোপের ভোক্সওয়াগেন, সিমেন্স ও মিশেলিন উল্লেখযোগ্য। এশিয়ার শিল্প উৎপাদকদের মধ্যে রয়েছে স্যামসাং, টয়োটা ও ব্রিজস্টোন।
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Cato Institute article:Thriving in a Global Economy: The Truth about U.S. Manufacturing and Trade
- How Everyday Things Are Made: video presentations.Alina
- TIME Magazine article on American manufacturing's global effectiveness
- Grant Thornton IBR 2008 Manufacturing industry focus
- MFGWatch - Quarterly Survey of North American Manufacturers
- - EEF, the manufacturers' organisation - industry group representing uk manufacturers
- - Industry Today - Industrial and Manufacturing Methodologies