উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম সেলিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রথম সেলিম
উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ
সময়কাল ১৫১২২২শে সেপ্টেম্বর ১৫২০
অভিষেক ১৫১২
পূর্বসূরী উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ দ্বিতীয় বায়েজীদ
উত্তরসূরী উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম সুলাইমান
দাম্পত্য সঙ্গী আয়েশা হাফসা সুলতান
পিতা দ্বিতীয় বায়েজীদ
মাতা গুলবাহার সুলতান
স্বাক্ষর

প্রথম সেলিম (উসমানীয় তুর্কি ভাষায়: سليم اوّل) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের নবম সুলতান, যিনি ১৫১২ সাল থেকে ১৫২০ সালে মৃত্যুর আগ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন। তিনি তাঁর পিতা, সুলতান দ্বিতীয় বায়েজীদকে ১৫১২ সালে সিংহাসনচ্যুত করতে বাধ্য করেন এবং এভাবে তিনি উসমানীয় সাম্রাজ্যের সিংহাসনে আসীন লাভ করেন। তিনি হচ্ছেন প্রথম উসমানীয় সুলতান যিনি 'ইসলামের খলিফা' হিসেবে উপাধী গ্রহণ করেন।

সুলতান সেলিম ১৫১৪ সালে পারস্যের সাফাভিদ সুলতান, শাহ ইসমাঈলকে পরাজিত করার পর পারস্যের রাজধানী, তাব্রিজ সহ মধ্য প্রাচ্যে পারস্য সাম্রাজ্যের অনেক অঞ্চল দখল করে নেয়। তারপর তিনি মিশরের মামলুক সুলতান, তৃতীয় আল মুতাওয়াক্কিলকে ১৫১৭ সালে পরাজিত করেন যার ফলে পুরো মধ্য প্রাচ্য উসমানীয় সাম্রাজ্যের অধিনে চলে আসে। মিশরে অভিযান শেষ হলে সুলতান সেলিম হাঙ্গেরি হামলা করার জন্য তৈরী হন, কিন্তু তিনি অসুস্থে হয়ে পড়লে সে অভিযান বাতিল করা হয়। জানা যায় যে মিশরে তিনি দীর্ঘকাল তাঁর ঘোড়ার পিঠে চড়ে অভিযান চালান বলে তিনি সারপেন্স নামের এক অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হন, যার ফলে তিনি ১৫২০ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সময় উসমানীয় সাম্রাজ্য প্রায় এক বিলিয়ন একর জমির উপর তার আধিপত্য বজায় রাখে। সুলতান সেলিমের মৃত্যুর পর তাঁর পুত্র, সুলাইমান ইবনে সেলিম উসমানীয় সাম্রাজ্যের সুলতান হন।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ