উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম মুহাম্মাদ
| এই নিবন্ধ অথবা পরিচ্ছেদটি উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম মাহমুদ-এর সাথে একত্রিত করার প্রস্তাব করা হচ্ছে। (আলোচনা করুন) |
| প্রথম মুহাম্মাদ | |
|---|---|
|
|
|
| সময়কাল | ১৪১৩ – ১৪২১ |
| পূর্বসূরী | উসমানীয় নৈরাজ্য (Ottoman Interregnum) |
| উত্তরসূরী | উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ দ্বিতীয় মুরাদ |
| দাম্পত্য সঙ্গী | শাহজাদী কুমরু খাতুন (Sheh-Zade Kumru Hâtûn) আমিনা খাতুন (Emine Hâtûn) |
| পিতা | প্রথম বায়েজীদ |
| মাতা | দুউলে খাতুন (Devlet Hâtûn) |
| স্বাক্ষর | |
প্রথম মুহাম্মাদ (উসমানীয় তুর্কি ভাষায়: محمد الأول) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের পঞ্চম সুলতান, যিনি ১৪১৩ সাল থেকে ১৪২১ সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন। তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম বায়েজীদ এবং দুউলে খাতুনের (Devlet Hâtûn) পুত্র। ১৪০২ সালে মধ্য এশিয়ার উজবেক সেনাধ্যক্ষ তৈমুর লং-এর সঙ্গে সুলতান প্রথম বায়েজীদ তুরস্কের আঙ্কারা অঞ্চলে যুদ্ধ করেন। এই যুদ্ধে সুলতান প্রথম বায়েজীদ পরাজিত হন এবং তৈমুর লং-এর বাহিনী তাঁকে বন্দী করে তুরস্কের আকশীরে নিয়ে যায়। সুলতান বায়েজীদ তারপর আকশীরে বন্দী অবস্থায় ১৪০৩ খ্রীষ্টাব্দে মৃত্যুবরণ করেন। আঙ্কারার যুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যে অনেক নৈরাজ্য দেখা দেয় এবং উসমানীয় সাম্রাজ্যের সিংহাসন দখল করার জন্য বায়েজীদের পুত্রদের মধ্যে গৃহ যুদ্ধ শুরু হয় যা এগারো বছর (১৪০২ - ১৪১৩) অব্যহত থাকে। অবশেষে, ১৪১৩ সালে, সকল নৈরাজ্যের অবসান ঘটিয়ে বায়েজীদের পুত্র, মুহাম্মাদ ইবনে বায়েজীদ, উসমানীয় সাম্রাজ্যের সিংহাসন দখল করতে সফল হন এবং সেই সাম্রাজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনেন।
সুলতান মুহাম্মাদ দীর্ঘ এগারো বছর যুদ্ধ করার পর, উসমানীয় সাম্রাজ্যকে একত্রিত করতে সক্ষম হন, এজন্য সুলতান মুহাম্মাদ উসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তিনি সিংহাসনে আসীন লাভ করার পর উসমানীয় সাম্রাজ্যের রাজধানী বুড়সা থেকে এডার্নে স্থানান্তর করেন। এছাড়াও, তাঁর শাসনামলে আলবেনিয়ার অনেক অঞ্চল উসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে। আট বছর গৌরবোজ্জল শাসনের পর সুলতান মুহাম্মাদ তাঁর রাজধানী, এডার্নে ১৪২১ সালে মৃত্যুবরণ করেন। সুলতান মুহাম্মাদের মৃত্যুর পর তাঁর পুত্র, মুরাদ ইবনে মুহাম্মাদ, 'দ্বিতীয় মুরাদ' হিসেবে উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ হন।