উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ দ্বিতীয় বায়েজীদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| দ্বিতীয় বায়েজীদ | |
|---|---|
![]() |
|
|
|
|
| সময়কাল | ১৪৮১ – ২৫শে এপ্রিল,১৫১২ |
| পূর্বসূরী | উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ দ্বিতীয় মুহাম্মাদ |
| উত্তরসূরী | উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম সেলিম |
| দাম্পত্য সঙ্গী | গুলবাহার সুলতান (Gülbahar Sultan) |
| পিতা | দ্বিতীয় মুহাম্মাদ |
| মাতা | মুক্রিম খাতুন (Mukrimā Hâtûn) |
| স্বাক্ষর | |
দ্বিতীয় বায়েজীদ (উসমানীয় তুর্কি ভাষায়: بايزيد ثانى) (৩ই ডিসেম্বর, ১৪৪৭ – ২৬শে মে, ১৫১২)ছিলেন উসমানীয় সাম্রাজ্যের অষ্টম সুলতান। তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ দ্বিতীয় মুহাম্মাদ এবং তাঁর স্ত্রী, মুক্রিম খাতুনের জ্যৈষ্ঠ পুত্র। তিনি ১৪৮১ সাল থেকে ১৫১২ সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন। ১৫১২ সালের ২৫শে এপ্রিল, দ্বিতীয় বায়েজীদ তাঁর পুত্র, সেলিম ইবনে বায়েজীদের হাতে সিংহাসন হস্তান্তর করতে বাধ্য হন এবং সেই বছরেরই ২৬শে মে, তিনি মৃত্যুবরণ করেন।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
