উলিয়ানোভস্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উলিয়ানোভসক (বাংলা)
Ульяновск (রুশ)
—  Inhabited locality  —
YJlb9HoBCK 1.JPG
উলিয়ানোভসক শহরের একটি দৃশ্য
উলিয়ানোভস্ক is located in Russia
উলিয়ানোভস্ক
Coordinates: 54°19′N 48°22′E / 54.317°উ 48.367°পূ / 54.317; 48.367স্থানাঙ্ক: 54°19′N 48°22′E / 54.317°উ 48.367°পূ / 54.317; 48.367
Coat of arms of Ulyanovsk.png
Flag of Ulyanovsk.svg
Holiday জুন ১২[১]
Administrative status
Country Russia
Federal subject উলিয়ানোভসক অব্ল্যাস্ট[২]
Administrative center of উলিয়ানোভসক অব্ল্যাস্ট[২]
Municipal status
Urban okrug Ulyanovsk Urban Okrug[তথ্যসূত্র প্রয়োজন]
Head[তথ্যসূত্র প্রয়োজন] আলেকজান্ডার পিঙ্কোভ[৩]
Representative body উলিয়ানোভসক সিটি ডুমা[৪]
Statistics
Area ৩১৬.৯ km2 (১২২.৪ বর্গ মাইল)[তথ্যসূত্র প্রয়োজন]
জনসংখ্যা (2002 Census) ৬,৩৫,৯৪৭ inhabitants[৫]
Rank ১৯তম
- Density ২,০০৭ /km2 (৫,২০০/sq mi)[৬]
Time zone টেমপ্লেট:RussiaTimeZone
প্রতিষ্ঠাকাল ১৬৪৮[৭]
পোস্টাল কোড 432xxx[৮]
ডায়ালিং কোড +7 8422[৯]
দাপ্তরিক ওয়েবসাইট http://www.ulmeria.ru/

উলিয়ানোভসক (রুশ: Улья́новск, সাবেক সিমবির্স্ক (Симби́рск) রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৮৯৩ কিলোমিটার পূর্বে ভলগা নদীর তীড়ে অবস্থিত একটি শহর। এই শহরে জন্মগ্রহণ করেছিলেন ভ্লাদিমির লেনিন। তাঁর নামে এই শহরের নামকরণ করা হয়েছে। ২০০২ সালের আদমশুমারি অনুযায়ী উলিয়ানোভসকের জনসংখ্যা ৬৩৫,৯৪৭।

ইতিহাস [সম্পাদনা]

১৬৪৮ সালে সমাজতান্ত্রিক নেতা বোগদান খিত্রোভো কর্তৃক সিমবির্স্ক প্রতিষ্ঠিত হয়। কৌশলগতভাবে সিমবির্স্ক দুর্গটি শহরের ভলগা নদী তীরবর্তী এলাকায় স্থাপিত হয়। এই দুর্গ স্থাপনের উদ্দেশ্য ছিল রুশ সাম্রাজ্যের পূর্ব প্রান্তকে নোম্যাডিক উপজাতিদের আক্রমণের হাত থেকে রক্ষা করা এবং ঐ স্থানে স্থায়ী রুশদের উপস্থিতি বৃদ্ধি করা।

১৬৬৮ সালে সিমবির্স্কে মাসব্যাপী অবরোধ হয়। এ অবরোঢে ২০,০০০ জন সেনা সদস্য অংশগ্রহণ করেছিল। সেসময় সিমবির্স্কে একটি বিশাল দুউরগপ্রাসাদ নির্মিত হয়। এটি ১৮শ শতকে আগুন লেগে ধ্বংশ হয়ে যায়।

রুশ সাম্রাজ্যের পূর্ব প্রান্ত সাইবেরিয়ার অত্যন্ত নিকটে অবস্থিত। তাছাড়া উপজাতিদের আক্রমণের কারণে সিমবির্স্ক শহর ক্রমেই সাইবেরিয়ার দিকে হরে যাচ্ছিল বলে শহরটির কৌশলগত গুরুত্ব কিছুটা হ্রাস পায়। তবুও সিমবির্স্ক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূ্ণ নগরে পরিণত হতে থাকে। ১৭৯৬ সালে সিমবির্স্ক শহরের মর্যাদা লাভ করে।

১৮৬৪ সালের গ্রীষ্মে সিমবি্স্কে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে যায়। কিন্তু অতি দ্রুত সিমবির্স্ক এই ক্ষতি পুষিয়ে উঠে এবং তার অগ্রযাত্রা অব্যাহত রাখে। ১৮২৭-১৮৪১ এর মধ্যে সিমবির্স্কের বিখ্যাত হলি ট্রিনিটি ক্যাথেড্রাল নির্মিত হয়। ১৮৫৬ সালে শহরের জনসংখ্যা ২৬,০০০ তে দাঁড়ায়। ১৮৯৭ তে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৩,০০০ তে উন্নীত হয়।

১৯২৪ সালে খ্যাতিমান রুশ বিল্পবী ভ্লাদিমির লেনিনের নামে এই শহরের নাম উলিয়ানোভস্ক রাখা হয়। লেনিন ১৮৭০ সালে সিমবির্স্কে জন্মগ্রহণ করেছিলেন। অন্য আরেক বিখ্যাত রাশিয়ান রাজনৈতিক নেতা আলেকজান্ডার কেরেনস্কি সিমবির্স্কে জন্মগ্রহণ করেছিলেন।

১৯৫৭ সালে নির্মিত কুইবিশেভ হাইড্রোলিক প্ল্যান্টের কারণে উলিয়ানোভস্কের উত্তর ও দক্ষিণ উভয় দিক হতেই বন্যা দেখা দেয়। ফলে এই অঞ্চলে ভলগা নদীর প্রস্থ প্রায় ৩৫ তে পরিণত হয়। আজ অবধি উলিয়ানোভস্কের কিছু এলাকার মানুষ এই পানি পৃষ্ঠের নিচে বাস করে। তাদেরকে বন্যার হাত থেকে রক্ষার জন্য বাধ নির্মিত হয়েছে। তবে আশঙ্কা করা হয় যে, এই বাধ কোন কারণে ধ্বংশ হলে শহরের একটী বড় অংশ পানিতে তলিয়ে যাবে এবং উলিয়ানোভস্কের মোট জনসংখ্যার প্রায় ৫% ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।

সোভিয়েত ইউনিয়ন থাকাকালে উলিয়ানোভস্ক বিখ্যাত পর্যটন স্থান হিসেবে পরিচিত ছিল। উলিয়ানোভস্কের বিপ্লবী গুরুত্বের কারণে পুরো সোভিয়েত ইউনিয়ন থেকে এমনকি বিদেশ হতেও এসময় প্রচুর দর্শক সমাগম ঘটত।

২০০৯ এর ১৩ নভেম্বর উলিয়ানোভস্কের কেন্দ্রীয় সেনাবিভাগে বোমা বিস্ফোরণ ঘটে এবং এতে দুইজন মারা যায়।[১০] এছাড়া একটি দুর্গম স্থান হতে ৪৩জন আটককৃত নাগরিককেও উদ্ধার করা হয়।

২০১০ এর জুলাই-আগস্টে উলিয়ানোভস্কের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়। এতে প্রায় ২০০ জন মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. http://ulmeria.ru/index.php?section=23
  2. ২.০ ২.১ Governor and Government / Ulyanovsk Oblast / Official website: History Simbirsk-Ulyanovsk region (রুশ)
  3. http://ulmeria.ru/index.php?section=3
  4. http://www.ugd.ru/base/ustav/
  5. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21)। "Численность населения России, субъектов Российской Федерации в составе федеральных округов, районов, городских поселений, сельских населённых пунктов – районных центров и сельских населённых пунктов с населением 3 тысячи и более человек (Population of Russia, its federal districts, federal subjects, districts, urban localities, rural localities—administrative centers, and rural localities with population of over 3,000)" (in Russian)। Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002)। Federal State Statistics Servicehttp://perepis2002.ru/ct/html/TOM_01_04_1.htm। সংগৃহীত 2009-08-19
  6. The value of density was calculated automatically by dividing the 2002 Census population by the area specified in the infobox. Please note that this value may not be accurate as the area specified in the infobox does not necessarily correspond to the area of the entity proper or is reported for the same year as the Census (2002).
  7. http://ulmeria.ru/index.php?section=104
  8. http://postindex.delovoigorod.ru/ulyanovsk/center/
  9. http://www.hella.ru/code/city/ulyanovsk_code.htm
  10. http://news.bbc.co.uk/2/hi/europe/8359359.stm

বহিঃসংযোগ [সম্পাদনা]