উরানোস (পৌরাণিক চরিত্র)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ইউরেনাস বা উরানোস (প্রাচীন গ্রিক ভাষায়: Οὐρανός উরানোস্ অর্থাৎ "আকাশ", লাতিন রূপ: Uranus উরানুস্, ইংরেজি রূপ: Uranus য়ুরেইনাস্) গ্রিক পুরাণে বর্ণিত আকাশ ও স্বর্গের আদি দেবতা। উরানোসের সাথে বিয়ে হয় ধরিত্রী দেবী গাইয়ার। গাইয়া ছিলেন উরানোসেরই মা (হেসিয়দ অনুযায়ী)। বেশিরভাগ গ্রিকই তাঁকে মৌলিক দেবতা হিসেবে গণ্য করে। দার্শনিক কিকেরোর মতানুযায়ী উরানোস আইথার ও হেমেরার সন্তান। অর্ফিউসের শ্লোকে তাঁকে রাত্রির দেবী নিক্সের পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে গাইয়ার চক্রান্তে তাঁর পুত্র ক্রোনুসের দ্বারা সিংহাসনচ্যুত হন। উরানোসের ঔরসে গাইয়ার গর্ভে তিন জন শতভুজ দৈত্য, তিন জন কিক্লোপ্সসহ বারোজন তিতান জন্মগ্রহণ করে।
| এই পুরাণ বিষয়ক নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |