উয়েফা ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উয়েফা ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ

উয়েফা ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ উয়েফা আয়োজিত প্রধান আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। ১৯৬০ সাল থেকে প্রতি চার বছর পর পর এটি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বকাপের দুই বছর পরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমদিকে এই প্রতিযোগিতার নাম ছিল ইউরোপীয়ান নেশন্‌স কাপ। ১৯৬৮ সালে নাম পরিবর্তন করে ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ রাখা হয়। নির্দিষ্ট প্রতিযোগিতাগুলোকে সংক্ষিপ্ত করে ইউরো ২০০৮ আকারে ডাকা হয়।

১৯৮৪ সাল থেকে উয়েফা ইউমেন'স চ্যাম্পিয়নশিপ নামে মহিলাদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৯৯৭ সাল থেকে এটি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অনুর্ধ-২১ চ্যাম্পিয়নশিপ ও প্রচলিত আছে যেটি দুইবছর পর পর অনুষ্ঠিত হয়।


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ