উত্তর মেরুদেশীয় অন্তরীপ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
উত্তর মেরুদেশীয় অন্তরীপ (ইংরেজি ভাষায়: Arctic Cape; রুশ ভাষায়: Мыс Арктический) রুশ দ্বীপপুঞ্জ সেভেরনায়া জেমলিয়া দ্বীপপুঞ্জের উত্তরতম দ্বীপ কমসমোলৎস দ্বীপের উত্তরতম বিন্দু।
অন্তরীপটি থেকে উত্তর মেরুর দূরত্ব ৯৯০.৭ কিমি, তাই কখনও কখনও এটি উত্তর মেরু অভিযানের আরম্ভস্থল হিসেবে ব্যবহার করা হয়। উত্তর মেরুদসশীয় অন্তরীপ রাশিয়া বা ইউরেশিয়ার উত্তরতম বিন্দু নয়। ফ্রানৎস ইয়োসেফ দ্বীপপুঞ্জের রুডলফ দ্বীপের ফ্লিগেলি অন্তরীপ উত্তরতম বিন্দু। আর এশিয়ার মূল ভূখণ্ডের উত্তরতম বিন্দুটি হল চেলিউস্কিন অন্তরীপ।
উত্তর মেরুদেশীয় অন্তরীপ লাপ্তেভ সাগরের উত্তর-পশ্চিম সীমা এবং কারা সাগরের উত্তর-পূর্ব সীমা নির্দেশ করছে।