উইলিয়াম ফক্‌নার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম ফক্‌নার Nobel Prize.png

১৯৫৪ সালে তোলা আলোকচিত্রে ফকনার
জন্ম ২৫শে সেপ্টেম্বর, ১৮৯৭
নিউ আলবেনি, মিসিসিপি, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু ৬ই জুলাই, ১৯৬২ (৬৪ বছর)
বাইহেলিয়া, মিসিসিপি, মার্কিন যুক্তরাষ্ট্র
জীবিকা ঔপন্যাসিক, ছোট গল্পকার
ধরণ দক্ষিণ গথিক
সাহিত্যিক আন্দোলন আধুনিকতাবাদ, চেতনার প্রবাহ


উইলিয়াম কাথবার্ট ফক্‌নার (ইংরেজি: William Cuthbert Faulkner) (২৫শে আগস্ট, ১৮৯৭৬ই জুলাই, ১৯৬২) একজন বিখ্যাত মার্কিন সাহিত্যিক।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের নিউ আলবেনিতে মারি কাথবার্ট ফকনার এবং মড বাটলার ফকনারের ঘরে ফকনারের জন্ম হয়। ফকনার ছিলেন চার ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়। ফকনারের বয়স যখন পাঁচ, তখন তাঁর পরিবার মিসিসিপির অক্সফোর্ড শহরে চলে আসেন। এই শহরেই ফকনার তাঁর জীবনের অধিকাংশ সময় কাটান। ফকনারের পূর্বপুরুষেরা ১৮শ শতকে স্কটল্যান্ড থেকে আমেরিকায় এসেছিলেন। প্রপিতামহ উইলিয়াম ক্লার্ক ফকনার ছিলেন তরুণ লেখক ফকনারের প্রেরণার উৎস। উইলিয়াম ক্লার্ক মার্কিন গৃহযুদ্ধের সময় একজন কর্নেল ছিলেন। তিনি রেলপথ নির্মাণ করেন এবং ১৮৮১ সালে একটি জনপ্রিয় রোমান্টিক উপন্যাস লেখেন যার নাম ছিল দ্য হোয়াইট রোজ অভ মেমফিস। এক ব্যবসায়ী অংশীদার তাঁকে রাস্তায় হত্যা করে। এই ঘটনাটি ফকনার তাঁর সাহিত্যে বিভিন্নভাবে পুনরাবৃত্ত করেছেন। ফকনার তাঁর ১৯২৯ সালে উপন্যাস সার্টোরিস-এর চরিত্র কর্নেল জন স্যান্টোরিসের মডেল হিসেবেও তাঁর প্রপিতামহকে ব্যবহার করেছেন।

ফকনার হাইস্কুল শেষ করতে পারেননি। যদিও তিনি একজন বিশেষ ছাত্র হিসেবে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তিনি শিক্ষা সমাপ্ত করতে পারেননি। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় রয়াল এয়ার ফোর্সের কানাডীয় শাখায় স্বল্প সময়ের জন্য যোগ দেন। এর আগে তিনি মার্কিন সেনাবাহিনী থেকে ওজন ও উচ্চতার অভাবের কারণে প্রত্যাখ্যাত হয়েছিলেন। তবে তিনি যুদ্ধে অংশ নেবার আগেই যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধের পর তিনি বিভিন্ন জায়গায় কেরানিগিরি ও বাড়ি নির্মাণের কাজে আয় উপার্জন করতেন।

ফকনারের সাহিত্যিক জীবন শুরু হয় কবিতা লিখে। এদের কিছু প্রকাশিতও হয়। ১৯২১ সালে তাঁর লেখা একটি নাটক মঞ্চায়িত হয়। ১৯২৪ সালে তাঁর প্রথম কবিতার বই প্রকাশিত হয়। ১৯২৫ সালে তাঁর সাথে শেরউড অ্যান্ডারসনের সাক্ষাৎ হয়। অ্যান্ডারসন তাঁকে কল্পকাহিনী লিখতে উদ্বুদ্ধ করেন।অন্যান্য মার্কিন লেখকদের অনুসরণ করে ১৯২৫ সালে ফকনার ছয় মাসের জন্য ইউরোপ সফর করে আসেন। যুক্তরাষ্ট্রে ফিরে এসে তিনি মনোযোগ দিয়ে লেখালেখি শুরু করেন। ১৯২৬ সালে তাঁর প্রথম উপন্যাস বেরোয়, ১৯২৭ সালে বের হয় দ্বিতীয়টি। সার্টোরিস নামের তৃতীয় উপন্যাসটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। ১৯২৯ সালেই তিনি তাঁর স্কুলজীবনের বান্ধবী লিডা এস্টেল ওল্ডহ্যাম ফ্র্যাংকলিনকে বিয়ে করেন। তাদের ঘরে দুই মেয়ে হয়। এদের একটি শিশু অবস্থায় মারা যায়। ফকনার সৎ ছেলেমেয়েদেরও ভরণপোষণ করতেন।

১৯৩০ ও ১৯৪০--এর দশকের শুরুর দিকে ফকনার চিত্রনাট্যলেখক হিসেবে হলিউড গিয়েছিলেন। জীবনের বাকী সময় তিনি অক্সফোর্ডেই গল্প ও উপন্যাস লিখে কাটিয়ে দেন। ১৯৪৯ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ১৯৫৫ সালে আ ফেবল নামে প্রথম বিশ্বযুদ্ধকালীন ফ্রান্সের উপর লেখা উপন্যাসটির জন্য জাতীয় বই পুরস্কার এবং পুলিতজার পুরস্কার লাভ করেন।

ফকনারের স্বাস্থ্য দুর্বল হতে থাকে এবং বেশ কয়েকবার ঘোড়া থেকে পড়ে গিয়ে অনেকগুলি আঘাত পান। এমনই এক আঘাতের জন্য হাসপাতালে ভর্তি হবার হার্ট অ্যাটাকে তিনি মারা যান।

পরিচ্ছেদসমূহ

ফকনারের সাহিত্যকর্ম[সম্পাদনা]

ফকনার মোট ১৯টি উপন্যাস ও বহু ছোট গল্প লেখেন। তাঁর বেশ কিছু কাব্যগ্রন্থও আছে। তাঁর সবচেয়ে বিখ্যাত উপন্যাসগুলি হল দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি(১৯২৯), অ্যাজ আই লে ডাইং (১৯৩০), লাইট ইন অগাস্ট (১৯৩২), আবসালোম, আবসালোম! (১৯৩৬), এবং দি আনভ্যাংকুইশ্‌ড (১৯৩৮)।

উপন্যাস[সম্পাদনা]

ছোট গল্প[সম্পাদনা]

কাব্যগ্রন্থ[সম্পাদনা]