উইন্ডোজ ৯৫
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
উইন্ডোজ ৯৫ একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সম্বলিত অপারেটিং সিস্টেম। ১৯৯৫ সালের ২৪ আগস্ট এটি মুক্তি পায়। মাইক্রোসফটের আগের অপারেটিং সিস্টেম থেকে ইউন্ডোজ ৯৫ অনেক ব্যতিক্রমী ছিল এবং মুক্তির পর এটি বেশ জনপ্রিয়তা লাভ করে। অপারেটিং সিস্টেমটি নির্মানের সময় এর নাম দেয়া হয়েছিল উইন্ডোজ ৪.০ বা "শিকাগো"।
উইন্ডোজ ৯৫ মূলত মাইক্রোসফটের আগের এমএস ডস এবং উইন্ডোজকে একীভূত করা হয় এবং ডসের উন্নত সংস্করন নির্মান করা হয় যার নাম রাখা হয়েছিল এমএস ডস ৭.০। জনপ্রিয় উইন্ডোজ ৩.১ থেকে এই সিস্টেমের অগ্রগতি ছিল চোখে পরার মত। সবচেয়ে চোখে পরার মত বিষয় হল এর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যার মূল কাঠামো এখনো ভিস্তায় ব্যবহৃত হচ্ছে। এতেই প্রথম ফাইলের নাম ২৫৫ অক্ষরে রাখার সুবিধা দেয়া হয়। এর পূর্বসূরী উইন্ডোজ ৩.১ কে আলাদাভাবে কিনে ডসের মাধ্যমে ব্যবহার করতে হত। কিন্তু উইন্ডোজ ৯৫ থেকে অপারেটিং সিস্টেমের সাথেই ডস প্রদান করা শুরু হয়।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
|
||||||||||||||||||||