উইকিপিডিয়া:প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উইকিপিডিয়া:FAQ থেকে ঘুরে এসেছে)

সহায়িকা সূচী · সাহায্যকেন্দ্র · তথ্যকেন্দ্র · প্রাজিপ্র (FAQ) · স্বাগতম নবাগত · টিউটোরিয়াল · ত্বরিত সহায়িকা · শব্দকোষ · যে কোন প্রকার প্রশ্ন

সাহায্য:সূচী সাহায্য:সূচী


প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন (প্রাজিপ্র‎)
(Frequently Asked Questions বা FAQs)
সংক্ষিপ্ত:
WP:FAQ
সূচী | প্রাজিপ্র (FAQ) | নিরীক্ষণ | পাঠক | বিদ্যালয় | সংগঠন | অবদান | সম্পাদনা | প্রশাসন | কারিগরী | সমস্যা | নিবন্ধের বিষয় | বিষয়শ্রেণী | কপিরাইট | ডাউনলোড ও সংযুক্তি | অন্যান্য


এই প্রশ্নের তালিকাটি উইকিপিডিয়াতে অবদান রাখতে গিয়ে যেসব প্রশ্ন প্রায়ই জিজ্ঞাসা করা হয় তার ভিত্তিতে করা হয়েছে। তথ্যসংক্রান্ত ও অন্যান্য কোনো ধরনের প্রশ্নের জন্য সাহায্যকেন্দ্রে অথবা তথ্যকেন্দ্রে যান। যদি আপনার প্রশ্নের উত্তর এখানে না পাওয়া যায় তবে উপরের অনুসন্ধান বক্স ব্যবহার করুন, বিভিন্ন প্রাজিপ্র পৃষ্ঠা পরিদর্শন করুন, বা গুগলের সাহায্যকেন্দ্র দস্তাবেজে (archive) খুঁজুন

সূচিপত্র

[সম্পাদনা] কীভাবে আমি একটি নতুন পৃষ্ঠা সৃষ্টি করতে পারি?

সংক্ষিপ্ত:
WP:FAQ#CREATE
নতুন একটা নিবন্ধ সৃষ্টি করা জন্য কীভাবে একটি নতুন নিবন্ধ সৃষ্টি করবেন পাতায় যান এবং নির্দেশনাগুলো অনুসরণ করুন। কোনো নিবন্ধের মানোন্ননের জন্য নির্দিষ্ট নিবন্ধের পাতার ওপরে, বা ঐ পাতার নির্দিষ্ট অনুচ্ছেদের পাশে সম্পাদনা লিঙ্কে ক্লিক করুন। তখন ঐ পাতাটির সম্পাদনা পৃষ্ঠা, বা নির্দিষ্ট অনুচ্ছেদের সম্পাদনা পৃষ্ঠা খুলবে। এরপর সম্পাদনা শুরু করুন। সম্পাদনা করার জন্য সহায়িকা হিসেবে দেখুন: কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন। উল্লেখ্য নতুন নিবন্ধ সৃষ্টি করতে হলে উইকিপিডিয়াতে আপানার নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকা ও অ্যাকাউন্টে লগ-ইন করা প্রয়োজন। আপনার ব্যবহারকারী পাতায় (user page) একটি নতুন পৃষ্ঠা তৈরির জন্য দেখুন: কীভাবে নতুন ব্যবহারকারী পৃষ্ঠা সৃষ্টি করতে পারি?

[সম্পাদনা] কী জন্য আমার নিবন্ধ মুছে ফেলা হবে?

সংক্ষিপ্ত:
WP:FAQ#DELETE
সবেচেয়ে ভালো হবে, আপনি বরং মুছে ফেলার লগটি দেখুন। ঐখানে যেসব নিবন্ধ মুছে ফেলা হয়েছে, পাশে মুছে ফেলার কারণও উল্লেখ করা হয়েছে। সচারচর, খালি নিবন্ধ, বা কপিরাইট সম্মন্ধে স্পষ্ট তথ্যাদি নেই সেগুলোই মুছে ফেলা হয়।

[সম্পাদনা] কীভাবে আমি আমার নিবন্ধের নাম পরিবর্তন করতে পারি?

সংক্ষিপ্ত:
WP:FAQ#NAME
কোনো নিবন্ধ সরানোর জন্য আপানাকে নিবন্ধের ওপরে "সরিয়ে ফেলুন" ট্যাবে ক্লিক করতে হবে। কোনো নিবন্ধ সরিয়ে ফেলতে আপনার অবশ্যই কমপক্ষে, একটি অ্যাকাউন্ট থাকতে হবে, চারদিন ব্যবহার করতে হবে, এবং অন্তত দশটি সম্পাদনা করতে হবে। যদি কোনো কারণে সরানো সম্ভব না হয়, তবে আপনি একটি "এরর মেসেজ" (Error message) পাবেন। আরো জানতে পৃষ্ঠা একীকরণ ও সাহায্য দেখুন।

[সম্পাদনা] কীভাবে আমি আমার ব্যবহারকারী নাম (Username) পরিবর্তন/মুছে ফেলতে পারি?

সংক্ষিপ্ত:
WP:FAQ#CHANGE
নাম পরিবর্তনের জন্য ব্যবহারকারী নাম পরিবর্তন পাতাটি দেখুন।
আপনার ব্যবহারকারী নাম মুছে ফেলাটা আপনি করতে পারবে না। যদি আপনি আপনার ব্যবহারকারী পাতাটি মুছে ফেলেন তবে আপনার সম্পাদনার সমস্ত ইতিহাস মুছে যাবে। তবে আপনি আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন করেতে পারেন। এজন্য প্রথমে আপনার পছন্দমতো নতুন একটি অ্যাকাউন্ট খুলুন, এরপর দুই অ্যাকাউন্টের ব্যবহারকারী পাতা ও আলাপ, উভয় পাতায় {{tl|db-user}} লিখুন।

[সম্পাদনা] উইকিপিডিয়ায় কীভাবে আমি উদ্ধৃতি দিতে পারি?

সংক্ষিপ্ত:
WP:FAQ#CITE
উইকিপিডিয়ার উদ্ধৃতিদান দেখুন।

[সম্পাদনা] উইকিপিডিয়া শেষ কবে প্রকাশিত হয়েছিলো?

সংক্ষিপ্ত:
WP:FAQ#PUB
উইকিপিডিয়া কোনো প্রকাশিত বিশ্বকোষ নয়। যদি আপনি উইকিপিডিয়ার নিবন্ধনসমূহের একটি নির্দিষ্ট অংশে উদ্ধৃতি যোগ করার জন্য প্রশ্নটি করে থাকে, তবে অনুগ্রহপূর্ব উইকিপিডিয়ার উদ্ধৃতিদান দেখুন।

[সম্পাদনা] উইকিপিডিয়াতে কারা নিবন্ধ লেখেন?

সংক্ষিপ্ত:
WP:FAQ#WROTE
এখানকার প্রায় সকল নিবন্ধই একজন নয়, বরং বিভিন্ন সম্পাদনাকারীরা একত্রে লিখেছেন। আপনি যদি কোনো নিবন্ধের উপরে ইতিহাস ট্যাবে ক্লিক করেন, তবে ঐ নিবন্ধের ইতিহাস পৃষ্ঠাটি খুলে যাবে, এবং সেখানে আপনি ঐ নিবন্ধে অবদান রাখা সকল অবদানকারীর নাম দেখতে পাবেন। উইকিপিডিয়ার কোনো তথ্য যদি রেফারেন্স বা তথ্যসূত্র হিসেবে যোগ করা আপানার এই প্রশ্নের উদ্দেশ্য হয় তবে উইকিপিডিয়ার উদ্ধৃতিদান দেখুন। আরো দেখুন উইকিপিডিয়াতে কারা লেখেন?

[সম্পাদনা] উইকিপিডিয়ার স্বত্তাধিকারী কে?

সংক্ষিপ্ত:
WP:FAQ#OWN
উইকিপিডিয়ার স্বত্তাধিকারী কে? পাতাটি দেখুন।

[সম্পাদনা] কেনো আমার অ্যাকাউন্টে প্রবেশ (লগইন) করতে সমস্যা হচ্ছে?

সংক্ষিপ্ত:
WP:FAQ#LOG
লগইন সাহায্য দেখুন।

[সম্পাদনা] কতোজন উইকিপিডিয়া পরিদর্শন করেছেন তার পরিসংখ্যান কী পাওয়া যাবে?

সংক্ষিপ্ত:
WP:FAQ#HIT
একটি থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যা উইকিপিডিয়া পরিচালনা করে। এটি আপনাকে ২০০৭-এর ডিসেম্বর থেকে এ পর্যন্ত পরিদর্শনকারীর পরিসংখ্যান দেখাবে। শীর্ষতালিকাসমূহ পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
একটি পৃষ্ঠা কতোবার পরিদর্শন করা হয়েছে, তা জানতে এখানে ক্লিক করুন ও নির্দিষ্ট স্থানে আপনার নিবন্ধের নাম লিখে Go বাটনে ক্লিক করলে আপনি আপনার পরিসংখ্যান পেয়ে যাবেন। আপনি উইকিপিডিয়ার কোনো পাতায়, পাতাটির মোট পরিদর্শনকারীর সংখ্যা জানতে হিট কাউন্টার (hit counter) যোগ করতে পারেন কী না, তা জানতে এখানে ক্লিক করুন।
নিজস্ব হাতিয়ারসমূহ

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ