উইকিপিডিয়া:সাহায্যকেন্দ্র
সহায়িকা সূচী · সাহায্যকেন্দ্র · তথ্যকেন্দ্র · প্রাজিপ্র (FAQ) · স্বাগতম নবাগত · টিউটোরিয়াল · ত্বরিত সহায়িকা · শব্দকোষ · যে কোন প্রকার প্রশ্ন
| আজকের প্রশ্নকে উপেক্ষা করুন পাদদেশে চলুন Special help services আলোচনার হালনাগাদ How to answer |
|
সাহায্যকেন্দ্রে আপনাকে স্বাগতম
|
| প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন (প্রাজিপ্র) |
|---|
সূচিপত্র |
[সম্পাদনা] ওপেন সোর্স।
আমি আমার উইন্ডোজে ওপেন অফিস ইনষ্টল (বাংলা) করেছি। কিন্তু মেনু বারে কোন লেখা আসে না। কেবল চতুর্ভূজ দেখা যায়। এ অবস্থায় আমি কি করবো।
- উত্তর: আপনার সম্ভবত বাংলা ভাষা সাপোর্টের প্রয়োজনীয় সুবিধা ইন্সটল করা হয় নি। এটা অবশ্য উইন্ডোজ ইন্সটলের সময় ডিফল্ট ইন্সটল হয় না। এজন্য আপনাকে যা করতে হবে,
- Control Panel -এ যান।
- সেখান থেকে Regional and Language Options আইকনটি খুঁজে তা ওপেন করুন।
- উপরে দুই নম্বর ট্যাবে দেখুন লেখা আছে Languages — ওটা ওপেন করুন।
- নিচে Supplemental Language Support অংশে দেখুন দুইটি চেকবক্স আছে; এর মধ্যে প্রথমটা অর্থাৎ Install files for complex script and rigt-to-left languages (including Thai) চেকবক্সে টিক চিহ্ন দিন; সঙ্গে সঙ্গেই একটি ডি-বক্স আসবে যেখানে আপনাকে আপনার উইন্ডোজের সি.ডি. প্রবেশ করাতে বলবে। উইন্ডোজের সি.ডি. প্রবেশ করান এবং ওকে করুন।
- ইন্সটল শেষ হলে আপনার কম্পিউটার রির্স্টাট করুন।
- আশা করছি আর বাংলা দেখতে সমস্যা হবে না। কোনো সমস্যায় আবার জানাতে পারেন।--তানভির (আলাপ | অবদান) ০৭:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
[সম্পাদনা] রেফ সমস্যা
আমি উইকিতে নতুন এসেছি এখনো জানি না অনেক নিয়ম কানুন ।কিভাবে উপরে রেপ ব্যবহার করতে হয় জানি না।জানা থাকলে বলবেন। —67.250.62.231 (আলাপ) থেকে ০৫:৫১, ৩ আগস্ট ২০১০ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
- আপনি কোন কিবোর্ড ব্যবহার করছেন। অভ্র ফোনেটিক হলে রেফ দিতে যেই বর্ণের ওপর রেফ দিবেন তার আগে rr ব্যবহার করতে হবে। যেমন অর্ক লিখতে orrko। ইউনিজয়/বিজয়/ইউনিবিজয় হলে Shift + a। — তানভির • আলাপ • ০৩:০৪, ৩ আগস্ট ২০১০ (UTC)
[সম্পাদনা] সম্পাদনা
কি করলে আমার সম্পাদিত পাতাতে আর কেউ সম্পাদনা করতে পারবেনা? লগ ইন ছাড়াও কেন আমার সম্পাদিত পাতা আবার সম্পাদনা করা সম্ভব হচেছ? —180.149.13.150 (আলাপ) থেকে ০:৩২, ২৫ ডিসেম্বর ২০১০ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
- উইকিপিডিয়ার নিবন্ধগুলো সকলের সহযোগিতার মাধ্যমে তৈরি। ফলে এর সকল নিবন্ধ পাতায় যে কেউ এমনকি লগইন ছাড়াও যেকেউ সম্পাদনা করতে পারবে। এছাড়া উইকিপিডিয়াতে দেওয়া যে কোন লেখার কপিরাইট লেখকের নয়। ফলে একে পরিবর্তন, পরিমার্জন করার অধিকার সকলের। আপনি যদি আপনার লেখাকে নির্দয় ভাবে পরিবর্তন করতে দিতে না চান তাহলে অনুগ্রহ করে তা উইকিপিডিয়ায় পোষ্ট করবেন না। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৪৫, ২৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
[সম্পাদনা] ‘সম্পাদনা’ পরিবেশের ‘বিশেষ বর্ণসমূহ’ ট্যাব-এ বাংলা যুক্তাক্ষর অন্তর্ভূক্তির অনুরোধ
আমি বাংলা উইকিপিডিয়ার একজন নবীন ব্যাবহারকাররী। বর্তমানে আমি অভ্র কীবোর্ড-এর মাধ্যমে উইকিপিডিয়া-র পরিবর্ধনে সহায়তা করার চেষ্টা করছি। নিঃসন্দেহে, বাংলা উইকিপিডিয়ার ‘সম্পাদন’ পরিবেশে অভ্র-র সংযোজন একটি ব্যাবহারকারী-বান্ধব উদ্যোগ। তবে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যুক্তাক্ষর লেখার সময়, অদক্ষ অভ্র ব্যাবহারকারীদের খানিকটা সমস্যায় পড়তে হয়।
আমার ধারণা যে এই যুক্তাক্ষরগুলো ‘বিশেষ বর্ণসমূহ’ ট্যাব-এ অন্তর্ভূক্ত করতে পারলে এই সমস্যাটি কিছুটা লাঘব করা সম্ভব। এই ব্যাপারে আমাদের কি কিছু করণীয় আছে? আমি কি কোনভাবে সাহায্য করতে পারি? — NearIdentity (আলাপ • অবদান) ১৬ মে ২০১১, ১২:১২ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
আপনি যুক্ত বর্ণ লেখার জন্য সম্পাদনা বাক্সের নিচে চলে যান সেখানে দেখতে পাবেন, "যোগ করুন" বলে ড্রপ ডাইন মেনু " সেখানে ক্লিক করলে পাবেন, অনেকগুলি অপঅসন, তার মধ্যে "বাংলা যুক্ত বর্ণ " নির্বাচন করুন, আশা করি আপনার সমস্যার সমাধান হবে। ----জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:২২, ১৬ মে ২০১১ (ইউটিসি)
জয়ন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। -- আব্দুল্লাহ আল-রশীদ
[সম্পাদনা] য লেখাতে সমস্যা
আমি আভ্র ফনেটিক কিবোর্ড ব্যবহার করছি, এবং সাথে সাথে ubuntu - linux operating system ব্যবহার করছি, আমি কোনো মতেয় " য " বর্ণটি ব্যবোহার করতে পারছিনা। j alphabet press করলে "জ" চলে আসছে। please help me... আমি এই "য" টি লিখতে প্রথমে য় লিখে তার পর back space key এর ব্যবহার করেছি।।।। (BLACK MIRROR) bubaii choudhury kolkata— Blackmirror (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আপনি "য" পেতে "z" ব্যবহার করুন। সাথে সম্পূর্ণ সাহায্য পেতে http://www.omicronlab.com/download/pdf/Bangla%20Typing%20with%20Avro%20Phonetic.pdf দেখুন----জয়ন্ত (আলাপ | অবদান) ১০:২১, ২৩ মে ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] কিভাবে ছবি আপলোড করা যায়?
আমি পাথরকুচি নামে একটি তথ্য সন্নিবেশ করেছি, কিন্তু ছবি যুক্ত করতে পারছি না! কিভাবে ছবি আপলোড করা যায়?
[সম্পাদনা] তুর্কী উত্তর সাইপ্রাস প্রজাতন্ত্র
Hi. Could you please tell me what country is তুর্কী উত্তর সাইপ্রাস প্রজাতন্ত্র? Thanks, Malafaya (আলাপ) ২২:৪৭, ৯ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] নতুন
আমি কিছু লিখতে চাই, নতুন সংরহশালা কিভাবে সম্ভব ,উত্তর চাই গ
- আপনার আলাপ পাতায় বলা হয়েছে। --নাসির খান সৈকত • আলাপ • ১৭:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)