উইকিপিডিয়া:বট
- "WP:B" এখানে পুনর্নির্দেশ করা হয়েছে। আপনি হয়তো উইকিপিডিয়া:ব্যুরোক্রেট, উইকিপিডিয়া:বাধাদান নীতি অথবা উইকিপিডিয়া:উইকিপিডিয়া কোনো আমলাতন্ত্র নয় পাতাটি খুঁজছেন।
- "WP:BOT" এখানে পুনর্নির্দেশ করা হয়েছে। আপনি হয়তো উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ পাতাটি খুঁজছেন।
|
|
বট (Bot) হল সম্পূর্ণ বা আংশিকভাবে স্বয়ংক্রিয় সরঞ্জাম। বটগুলি প্রতিনিয়ত বাংলা উইকিপিডিয়ার ২৩,৪৭৩টি নিবন্ধে স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি সংশোধন ও অন্যান্য কাজ করে থাকে। বট যেকোনো ধরণের সম্পাদনার কাজ অত্যন্ত দ্রুতগতিতে করতে পারে। নিবন্ধ সম্পাদনা ছাড়াও এটি উইকিপিডিয়ার ডিজাইন অথবা পরিচালনা সংক্রান্ত ত্রুটি সংশোধন করতে পারে। মূলত এধরণের কাজগুলি করার জন্যই উইকিপিডিয়ায় বট তৈরি করা হয়।
বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে বট-এর মোট ০টি কাজ অনুমোদন করা হয়েছে; যদিও এদের সবগুলি নিয়মিত সম্পাদনার কাজ করে না। বট কোনো সম্পাদনার কাজ করলে ব্যবহারকারী আলাপ পাতায় বার্তার মাধ্যমে নির্দেশ করা থাকে। কোনো কোনো বট {{bots}} ট্যাগ-এর মাধ্যমে এই কাজটি করে থাকে। পরিচালনা শেষ এমন বটগুলির তালিকা পাওয়া যাবে Category:Wikipedia bots which are exclusion compliant পাতায়।
এখন পর্যন্ত বট নীতিমালা অনুযায়ী বাংলা উইকিপিডিয়ায় ৯৫টি বট অনুমোদন করা হয়েছে।
বট ছাড়াও আংশিক স্বয়ংক্রীয়ভাবে নিবন্ধ সম্পাদনার জন্য বিভিন্ন সরঞ্জাম রয়েছে।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] উইকিপিডিয়া বট-এর ইতিহাস
- মূল নিবন্ধ: Wikipedia:History of Wikipedia bots
উইকিপিডিয়ায় বট তৈরি করা হয় কোনো একটি বা একাধিক নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য। অতীতে খুব অল্প সময়ের মধ্যে একাধিক নিবন্ধ তৈরির জন্য বট ব্যবহার করা হয়েছিল। তবে এটির যথেচ্ছা ব্যবহারের ফলে বট তৈরির নীতিমালা তৈরি করা হয়।
[সম্পাদনা] বট তৈরির নীতিমালা
উইকিপিডিয়া বট তৈরির নীতিমালা অনুযায়ী বট অবশ্যই কোনো ক্ষতিকর কাজে ব্যবহার কর যাবে না। বট ব্যবহারের পূর্বে অনুমোদন নিতে দায়িত্বশীলভাবে এটি ব্যবহার করতে হবে এবং প্রতিটি বট আলাদা অ্যাকাউন্ট থেকে বট তৈরি করতে হবে।
[সম্পাদনা] বট অনুমোদনকারী দল
- মূল নিবন্ধ: Wikipedia:Bot Approvals Group
বট অনুমোদনকারী দল বাংলা উইকিপিডিয়ায় বট বিষয়ক সকল কারিগরি ও মান নিয়ন্ত্রণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। বাংলা উইকিপিডিয়ার বুরোক্র্যাটরাই কারিগরিভাবে বট ফ্ল্যাগিং-এর ক্ষমতা রাখেন।
স্বয়ংক্রীয় বট তৈরির জন্য একটি আলাদা অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এই অ্যাকাউন্টটি উইকিপিডিয়া:Bots/Requests for approval পাতায় আবেদন করে পাওয়া সম্ভব।
[সম্পাদনা] বট তৈরির পদ্ধতি
- মূল নিবন্ধ: Wikipedia:Creating a bot
উইকিপিডিয়ায় বট তৈরির জন্য কম্পিউটার প্রোগ্রামিং সংক্রান্ত কিছু জ্ঞান থাকতে হয়, তাছাড়া রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে ধারণা থাকলে বট সম্পাদনার কাজ সহজে করা যায়।
পার্ল, পিএইচপি, পাইথন, মাইক্রোসফট ডট নেট, জাভা, রুবি ইত্যাদি প্রোগ্রামিং ভাষার লাইব্রেরী ব্যবহার করে বট তৈরি করা যাবে। Pywikipedia (পাইথন উইকিবট ফ্রেমওয়ার্ক) পাতায় উইকিপিডিয়ায় বট তৈরির জন্য বিশেষভাবে তৈরি কিছু টুল পাওয়া যাবে।
[সম্পাদনা] উদাহরণ
[সম্পাদনা] আরও দেখুন
- উইকিপিডিয়া প্রকল্প
- উইকিপিডিয়া:Registered bots
- উইকিপিডিয়া:Bots/Status (this page will need updating)
- উইকিপিডিয়া:Types of bots
- উইকিপিডিয়া:List of bots by number of edits
- সাহায্য
- মেটা উইকি