উইকিপিডিয়া:আজাকি সংগ্রহশালা ২
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| আপনি জানেন কি (T:DYK) |
|
|---|---|
| বর্তমান ভুক্তি (WP:CDYK) | |
| নিয়মাবলী (WP:DYK) | |
| আলোচনা (WT:DYK) | |
| পরবর্তী হালনাগাদ (T:DYK/N) | |
| প্রস্তাবনা (T:TDYK) | |
| সংগ্রহশালা (WP:DYKA) |
এটি উইকিপিডিয়ার নির্বাচিত নতুন নিবন্ধ এবং অসাধারণভাবে বর্ধিত প্রাক্তন অসম্পূর্ণ নিবন্ধের মহাফেজখানা বা সংগ্রহশালা। এই নিবন্ধগুলো প্রধান পাতার আপনি জানেন কি বিভাগে প্রদর্শিত হয়েছিল। আপনিও বিবেচিত হবার জন্য নতুন পৃষ্ঠা দাখিল করতে পারেন। (প্রতিটি সংগ্রহশালায় ৫০-১০০ টি নিবন্ধ থাকবে)
বর্তমান আর্কাইভ | ৪ | ৩ | ২ | ১ |
সূচিপত্র |
[সম্পাদনা] জানুয়ারি ২৩, ২০১০
- ...সদ্যপ্রয়াত কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী?
- ... অন্তরঙ্গ সম্পর্কের খাতিরে মহাত্মা গান্ধীকে "মিকি মাউস" বলে ডাকতেন সরোজিনী নাইডু?
- ...বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি জাতি সম্পর্কে গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন "বাঙালি আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল"?
- ...ফাস্ট ফুড শব্দটি মারিয়াম-ওয়েবস্টার অভিধানে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে, ১৯৫১ সালে সর্বপ্রথম পরিচিতি লাভ করে?
- ...বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭১ সালের ৬ই ডিসেম্বরে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার সম্পর্কিত প্রস্তাবনার পক্ষে ১০৪টি, বিপক্ষে ১১টি ভোট পড়ে, ১০টি রাষ্ট্র ভোট প্রদানে বিরত থাকে?
[সম্পাদনা] জানুয়ারি ১৬, ২০১০
- ...গ্লুকোজের স্বল্পতা কোনো ব্যক্তির মানসিক প্রচেষ্টাকে ব্যাহত করে?
- ...পলাশীর যুদ্ধের মাত্র এক বছর আগে লালদিঘির যুদ্ধে সিরাজদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরাস্ত করেছিলেন?
- ...প্রাচীন রোমেও বিয়ের আংটি আদান-প্রদানমূলক প্রথার প্রচলন ছিলো?
- ...১৯৮৪ সালে যুক্তরাজ্যের ইউরো মানি পত্রিকার এক সমীক্ষায় ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বিশ্বের শ্রেষ্ঠ পাঁচ অর্থমন্ত্রীর একজন হিসেবে নির্বাচিত হন?
- ...বেশ কিছু বিতর্ক ও অস্পষ্টতা থাকা সত্ত্বেও স্পিনোজার দর্শন আলবার্ট আইনস্টাইনসহ অনেক বিজ্ঞানী ও চিন্তাবিদকে আকর্ষণ করেছিলো?
[সম্পাদনা] জানুয়ারি ৯, ২০১০
- ...পৃথিবীর উচ্চতম ভবন বুর্জ খলিফা এর নিচতলা এবং সর্বোচ্চতলার তাপমাত্রার তফাৎ ১০ ডিগ্রী সেলসিয়াস?
- ...প্রাচীন সিন্ধু সভ্যতায় মুখের সৌন্দর্য বৃদ্ধিতে নারীগণ ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতেন?
- ...তামিলদের সভ্যতা বিশ্বের সর্বশেষ বিদ্যমান ধ্রুপদি সভ্যতা হিসেবে বিবেচিত?
- ...জয় বাংলা স্লোগানটি জনসম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালের ৭ জুনের পূর্বে কখনোও ব্যবহার করেন নি?
- ...সারা বিশ্বে বর্তমানে প্রায় একশো কোটি মানুষ বস্তিতে বসবাস করেন?
- ...পশ্চিমবঙ্গের বিধাননগরে অবস্থিত যুবভারতী ক্রীড়াঙ্গন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং ভারতীয় উপমহাদেশের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম?
[সম্পাদনা] জানুয়ারি ২, ২০১০
- ...কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে নির্মিত?
- ...পশ্চিমবঙ্গ সচিবালয় হিসেবে ব্যবহৃত মহাকরণ ভবনটি আসলে নির্মিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় কেরানিদের বসবাসের জন্য?
- ...ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারেরা ব্যাডমিন্টন খেলাটির উদ্ভাবন করেন?
- ...অস্ট্রেলিয়ায় প্রাপ্ত ইনল্যান্ড টাইপ্যান ভূমিতে প্রাপ্ত পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ?
- ...লিঙ্গভিত্তিক গর্ভপাতের কবলে পড়ে ২০০৫ সালে আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, চীন, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, এবং তাইওয়ানের প্রায় ৯ কোটি মেয়ে শিশু জন্মের আগেই মারা যায়?
- ...পাশ্চাত্য সংস্কৃতিতে পেন্সিল স্কার্টকে একটি ক্লাসিক ফ্যাশনেবল পোষাক বলে মনে করা হয়?
[সম্পাদনা] ডিসেম্বর ২৬, ২০০৯
- ...বাংলাদেশের সুন্দরবনে প্রাপ্ত শঙ্খচূড় পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ?
- ...কিংবদন্তি চরিত্র সান্টাক্লজের বর্তমান রূপটি জনপ্রিয়তা লাভ করেছে মূলত ঊনবিংশ শতাব্দীতে?
- ...তাহিতি এবং আফ্রিকার কিছু কিছু উপজাতীয় সমাজে চুম্বন প্রথাটি এখনো অজ্ঞাত?
- ...জনপ্রিয় আমরিকান খাবার হ্যামবার্গারের নামটির উৎপত্তি হয়েছে জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হ্যামবুর্গ থেকে?
- ...সুইডিশ অর্থনীতিবিদ গুস্তাফ কাসেল ১৯১৮ সালে মুদ্রার ক্রয়ক্ষমতা নির্ণয়ের পদ্ধতিটি আবিস্কার করেন?
- ...প্রতি বছর ২৫ ডিসেম্বর বড়দিন পালিত এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা সঠিক জানা যায় না?
[সম্পাদনা] ডিসেম্বর ১৯, ২০০৯
- ...বাঙালি বিপ্লবী বাঘা যতীন সরকারী নথিপত্রে রাজনৈতিক নেতা অরবিন্দ ঘোষের দক্ষিণহস্ত হিসেবে পরিচিত ছিলেন?
- ...১৯৭১ সালের ২ এপ্রিল বাংলাদেশের কেরানীগঞ্জ উপজেলায় সংগঠিত গণহত্যা জিঞ্জিরা গণহত্যা নামে পরিচিত?
- ...ইতালীয় গণিতবিদ জিরোলামো কার্দানো ত্রিঘাত সমীকরণ সমাধান করতে গিয়ে জটিল সংখ্যা আবিস্কার করেন?
- ...পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) মানুষের স্বাধীনতা সংগ্রামকে সাহায্য করার জন্য ৩১ মার্চ ভারতীয় সংসদের লোকসভায় যে প্রস্তাব গৃহীত হয় তার পেছনে ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো?
- ...আফ্রিকার ত্রাস ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সাপ হিসেবে পরিচিত?
- ...হ্যারি পটার চরিত্র অ্যালবাস ডাম্বলডোর সৃষ্টির পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে লেখিকা জে. কে. রাউলিংয়ের পঠিত সাবেক স্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড ডান?
[সম্পাদনা] ডিসেম্বর ১২, ২০০৯
- ...ফরাসি জ্যোতিষী নসট্রাদামুস সেপ্টেম্বর ১১, ২০০১ এর হামলা সম্পর্কে কয়েক শত বছর পূর্বেই ভবিষ্যতবাণী করেছিলেন বলে ধারণা করা হয়?
- ...হিন্দুধর্মে সন্ন্যাসজীবন আদর্শ হলেও বৈষ্ণব রুদ্র সম্প্রদায় পুরোহিতদের সংসারধর্ম পালনে উৎসাহিত করে?
- ...মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণসত্ত্বা থাকার বিপুল সম্ভাবনা সত্ত্বেও এখনো পর্যন্ত এর কোন নিদর্শন খুঁজে না পাওয়ার বিভ্রান্তিটি ফার্মি হেঁয়ালি নামে পরিচিত?
- ...বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী কোনো দেশের সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশু জন্মের হার, মোট জন্মহারের ১৫ শতাংশের বেশি হওয়া অনুচিত?
- ...যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের টাইম ১০০-এ সর্বাধিক সাত বার বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্বদের মধ্যে স্থান করে নিয়েছেন মার্কিন টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে?
- ...১৯৪২ সালে মহম্মদ আতাউল গণি ওসমানী যখন মেজর পদে উন্নীত হন, তখন তিনিই ছিলেন তৎকালীন ব্রিটিশ সম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর?
[সম্পাদনা] ডিসেম্বর ৪, ২০০৯
- ...একটি মাত্র পদ ছাড়া ভানুসিংহ ঠাকুরের পদাবলীর অন্য কোনো পদের পাণ্ডুলিপি পাওয়া যায়নি?
- ...গৌরমোহন আঢ্যের ওরিয়েন্টাল সেমিনারি ছিল ভারতের প্রথম সম্পূর্ণ বেসরকারি বিদ্যালয়?
- ...১৯১৬ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থানকালে একদল ভারতীয় চরমপন্থী রবীন্দ্রনাথ ঠাকুরকে হত্যার ষড়যন্ত্র করেছিল?
- ...গ্রিক গণিতবিদ ইউক্লিড রচিত ইউক্লিড’স এলিমেন্টস বইটি প্রায় ২০০০ বছর ধরে জ্যামিতি শিক্ষায় মূল্য পাঠ্য হিসেবে ব্যবহৃত হয়েছে?
- ...বৈষ্ণবধর্ম মতে হিন্দু দেবতা শিব, বিষ্ণুর এক অনুগত ভক্ত এবং নিজেও একজন বৈষ্ণব?
- ...রবীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়া ওকাম্পোকে বিজয়া সম্বোধন করে তাঁর রচিত পূরবী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন?
[সম্পাদনা] নভেম্বর ২৮, ২০০৯
- ...শওকত আজিজ এখন পর্যন্ত পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যিনি তাঁর প্রধানমন্ত্রীত্বের পূর্ণ এক মেয়াদকাল সম্পূর্ণ করতে পেরেছেন?
- ...বহুল প্রচলিত খনার বচনের রচনাকারী খনার আবির্ভাব ৮০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের দিকে হয়েছিলো বলে ধারণা করা হয়?
- ...২০০৮ সালে মার্কিন চলচ্চিত্র কোম্পানি ড্রিমওয়ার্কস ভারতীয় চলচ্চিত্রে বিনিয়োগের আশায় ভারতের রিয়ালান্স এডি গ্রুপের সাথে ১৫০ কোটি মার্কিন ডলারের চুক্তি সাক্ষর করেছে?
- ...রক গায়ক মিট লোফের বেল আউট অফ হেল অ্যালবামটি মুক্তির ৩০ বছর পরেও প্রতি বছর এটি প্রায় ২ লক্ষ কপি করে বিক্রি হচ্ছে?
- ...এক ইঞ্জিন বিশিষ্ট চারসিটের বিমানগুলোর মধ্যে অনেক দিন যাবত সাইরাস এসআর২২ বিশ্বের সর্বাধিক বিক্রিত বিমান?
- ...বংশগতিবিদ্যার জনক গ্রেগর ইয়োহান মেন্ডেলের মৃত্যুর পর, করসংক্রান্ত বিতর্ক অবসানের উদ্দেশ্যে তাঁর সকল নথিপত্র পুড়িয়ে ফেলা হয়?
[সম্পাদনা] নভেম্বর ২১, ২০০৯
- ...সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত হওয়া সত্বেও প্রায় ৪৫০ কোটি বছর ধরে বুধ গ্রহ ধীরে ধীরে শীতল হয়ে পড়ছে?
- ...উইলিয়াম শেকসপিয়রের যৌনচেতনায় উভকামিতার আভাস পাওয়া যায়?
- ...মার্কিন মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক ১৯৯৮ সালে ব্রিটিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ক্রয় করতে চেয়েছিলেন, যা ব্রিটিশ সরকারের বাধায় আর সম্ভব হয় নি?
- ...মুঘল সম্রাট বাবর বিশ্বাস করতেন যে, মায়ের দিক থেকে তিনি চেঙ্গিস খানের বংশধর?
- ...২০০২ সালের পর থেকে প্রায় ৫০ লক্ষ আফগান শরণার্থীকে ইউএনএইচসিআর-এর সহায়তায় পার্শ্ববর্তী দেশগুলো থেকে আফগানিস্তানে ফিরিয়ে আনা হয়েছে?
- ...খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দের কাছাকাছি (আনুমানিক) সময়ে নির্মিত দক্ষিণ পোল্যান্ডে প্রাপ্ত চার চাকাযুক্ত গাড়ির ছবিটি গাড়িতে চাকা ব্যবহারের সবচেয়ে পুরোনো নিদর্শন?
[সম্পাদনা] নভেম্বর ১৩, ২০০৯
- ...ফিফা বিশ্বকাপ চালু হওয়ার পূর্বে বিশ্বের প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ১৮৭২ সালে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে?
- ...২০০৯ সালের হিসাব অনুযায়ী জ্ঞাত সর্ববৃহৎ মৌলিক সংখ্যায় ১৩০ লক্ষ অঙ্ক আছে?
- ...যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক দৈনিক পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ৩৩ বার পুলিৎজার পুরস্কার জয় করেছে?
- ...সরকারী হিসাব অনুযায়ী ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জার্মানির বার্লিন প্রাচীর টপকে যাবার সময় ১২৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন?
- ...সুন্দরবনের জন্য প্রথম বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় ১৮৯৩ থেকে ১৮৯৮ সালের মধ্যে?
- ...স্বাধীন ভারতের প্রথম ডাকটিকিটটি ছিল জাতীয় পতাকার চিত্রসম্বলিত?
- ...বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীনের প্রতি বিশ্বস্ততা প্রমাণের জন্যে নিক্সন পাকিস্তানের জন্যে ইউএস কংগ্রেসের বরাদ্দকৃত বাজেট লঙ্ঘন করে পাকিস্তানে সামরিক সাহায্য প্রেরণ করেন?
[সম্পাদনা] নভেম্বর ৬, ২০০৯
- ...ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত সোমনাথ মন্দির অতীতে ছয় বার ধ্বংসপ্রাপ্ত হলেও, প্রতিবারই তা শীঘ্রই পুনর্নিমাণ করা হয়?
- ...অ্যাঞ্জেলিনা জোলি অভিনীতি লারা ক্রফ্ট: টুম্ব রেইডার এখন পর্যন্ত ভিডিও গেম ভিত্তিক চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র?
- ...গিনেসের স্বীকৃত পাইয়ের মান বলার রেকর্ড হল ৬৭,৮৯০ ঘর, যার অধিকারী চীনের ২৪ বছর বয়স্ক স্নাতক ছাত্র লু চাও?
- ...ইন্দিরা গান্ধীর হত্যাকারী সৎবন্ত সিংহ শেষ ব্যক্তি যাকে দিল্লির প্রসিদ্ধ তিহার জেলে ফাঁসি দেওয়া হয়?
- ...ভারতের তিহার কেন্দ্রীয় কারাগারের বন্দীদের দ্বারা উৎপাদিত পণ্যসামগ্রী তিহার নামক ব্র্যান্ড নামে বিপণন করা হয়?
[সম্পাদনা] অক্টোবর ৩১, ২০০৯
- ...রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সংঘটিত আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাজীব গান্ধী ছাড়াও আরো ১৪ জন মানুষ নিহত হয়েছিলেন?
- ...কাবা শরীফের গিলাফ প্রতি বছর হজ্জ শেষ হয়ে যাওয়ার পর ১০ জিলহজ্জ তারিখে নতুন করে পরানো হয়?
- ...কারো কারো মতে মার্কিন সুপারমডেল জিয়া কারাঞ্জি বিশ্বের প্রথম সুপারমডেল?
- ...বর্তমান বিশ্বে মুসলমান জনসংখ্যার হার মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ?
- ...ইংরেজ অভিনেতা জনি লি মিলার মাত্র ১৭ বছর বয়সে অভিনয়ের টানে বিদ্যালয়ের পড়াশোনায় ইতি টানেন?
- ...হিন্দু প্রেমের দেবতা কামদেব কৃষ্ণের পুত্ররূপে জন্মগ্রহণ করেন বলে পুরাণে কথিত আছে?