ইর হ্রদ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| ইর হ্রদ/ইরহাই হ্রদ | |
|---|---|
| অবস্থান | ইউনান |
| স্থানাংক | 25°45′48″N 100°11′15″E / 25.76333°উ 100.1875°পূস্থানাঙ্ক: 25°45′48″N 100°11′15″E / 25.76333°উ 100.1875°পূ |
| নিষ্কাশন অববাহিকার দেশ | চীন |
| সর্বোচ্চ দৈর্ঘ্য | ৪০ কি.মি. (২৫ মাইল) |
| সর্বোচ্চ প্রস্থ | ৮ কি.মি. (৫ মাইল) |
| পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল | ২৫০ বর্গ কি.মি. (৯৭ বর্গ মাইল) |
| গড় গভীরতা | ১১ মিটার (৩৬ ফুট) |
| পানির আয়তন | ২.৫ ঘন কি.মি. (০.৬ ঘন মাইল) |
| পৃষ্ঠতলীয় উচ্চতা | ১,৯৭২ মিটার (৬,৪৭০ ফুট) |
ইর হ্রদ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে অবস্থিত সুন্দর একটি হ্রদ। এটি ইরহাই হ্রদ নামেও এটি পরিচিত। ইরহাই মানে "কান আকৃতির সাগর"।
[সম্পাদনা] অবস্থান এ বর্ণনা
ইর হ্রদের অবস্খান দালি স্বশাসিত প্রশাসনিক এলাকায়। পশ্চিম দিকে হ্রদটির ক্যাংশান পর্বতমালায় ঢুকে পড়েছে। যেন এটি উচ্চভূমির আদুরে কন্যা। ইর হ্রদ উত্তর-দক্ষিণে ৪২ কিলোমিটার লম্বা আর পূর্ব-পশ্চিমে গড়ে ৩ দশমিক ৯ কিলোমিটার প্রশস্ত। সর্বোচ্চ প্রশস্ততা ৮ কিলোমিটার। আয়তন ২৫০ বর্গকিলোমিটার। গড় গভীরতা ১১ মিটার আর সর্বোচ্চ গভীরতা ২১ দশমিক ৫ মিটার। সাগর সমতল থেকে হন্সদের উচ্চতা প্রায় ১ হাজার ৯২৭ মিটার। ইর একটি মিঠাপানির হ্রদ। এর পানি ধারণক্ষমতা প্রায় ২ দশমিক ৫ ঘনকিলোমিটার।
[সম্পাদনা] দর্শনীয় স্থান
ইর হ্রদ মালভূমিতে যেন মুক্তো; অপূর্ব এর নৈসর্গিক শোভা। হ্রদের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে রয়েছে ছোট ছোট দ্বীপ। যেমন জিনসুও, চিওয়েন ও য়ুজি। চারটি ভূখণ্ড যেগুলোর নাম ম্যালিয়ান, ম্যান্ডারিন, ডাক, কিংশা ও দ্যাগুয়াপেং। হ্রদের চারটি বাঁকও নয়ন জুড়ানো। এসব মোহিনী দৃশ্য ছাড়াও এখানে রয়েছে তিন বুরুজের ছায়া, তিন খিলানের পাথুরে সেতু ইত্যাদি। ইর হ্রদের চার পাশে রয়েছে অনেক নয়নাভিরাম দ্রষ্টব্যস্থল। যেমন ইরহাই উদ্যান, জি-ঝাউ মধ্যসাগর প্যাভিলিয়ন, স্বর্গীয় আয়না প্যাভিলিয়ন, ছোট পুতুও পাহাড় ইত্যাদি। স্খানীয় বাই জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস এ হ্রদ। বাইরা প্রশিক্ষিত পাখির (করমোর্যান্টস) সাহায্যে মাছ ধরে। এ পাখি হ্রদ থেকে মাছ ধরে জেলেদের কাছে নিয়ে আসে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- চায়নাকালচার ডট ওআরজি – ইরহাই হ্রদ