ইরান-ইরাক যুদ্ধ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ইরান-ইরাক যুদ্ধ | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
গ্যাস মাস্ক পরিহিত অবস্থায় যুদ্ধক্ষেত্রে ইরানী সৈন্য |
|||||||||
|
|||||||||
| যুদ্ধে অংশগ্রহণকারী পক্ষ | |||||||||
|
|||||||||
| সেনাপতি | |||||||||
| শক্তি | |||||||||
| ৩০৫,০০০ সৈন্য অজানা সংখ্যক (আনুমানিক ৪০০,০০০ থেকে ৭০০,০০০) পাসদারান এবং বাসিজ মিলিশিয়া ৯০০ ট্যাংক |
১৯০,০০০ সৈন্য এবং আরবদেশগুলো থেকে অজানা সংখ্যক সৈন্য এবং স্বেচ্ছাসেবক ৫০০০ ট্যাংক ৪০০০ সাঁজোয়া যান ৭,৩৩০ আর্টিলারি ইউনিট ৫০০+ যুদ্ধবিমান ১০০+ হেলিকপ্টার[৩] |
||||||||
| প্রাণহানি ও ক্ষয়ক্ষতি | |||||||||
| ৭০০,০০০ থেকে ১,০০০,০০০ সৈন্য/মিলিশিয়া/বেসামরিক নাগরিক নিহত (সরকারি সূত্র)[৪] | আনুমানিক ৩৭৫,০০০ থেকে ৫০০,০০০ সৈন্য/মিলিশিয়া/বেসামরিক আহত/নিহত | ||||||||
ইরান-ইরাক যুদ্ধের সূচনা ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে । জাতিসংঘের মধ্যস্ততায় ১৯৮৮ সালের আগস্টে যুদ্ধবিরতির মাধ্যমে এর অবসান ঘটে। ইরানের কাছে এ যুদ্ধ অন্যায়ভাবে চাপিয়ে দেয়া যুদ্ধ (جنگ تحمیلی, Jang-e-tahmīlī/জাংগে তাহমিলি) and পবিত্র প্রতিরোধ (دفاع مقدس, Defa-e-moghaddas/দেফা এ মাক্বাদ্দাস) .হিসেবে পরিচিত। অন্যদিকে ইরাকের সাদ্দাম হোসেন এ যুদ্ধকে ব্যাটল অব ক্বাদেসিয়া (قادسيّة صدّام, Qādisiyyat Saddām) নামে অভিহিত করতেন।
সীমান্ত বিরোধ এবং ইরাকের অভ্যন্তরে শিয়া জংগীদের ইরানি মদদ দেয়ার অভিযোগে ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরাকি বাহিনী পূর্ব ঘোষণা ছাড়াই অবৈধভাবে ইরানি ভূ-খন্ড আক্রমণ এবং অনুপ্রবেশ চালায়। সদ্য ঘটে যাওয়া ইরানি ইসলামি বিপ্লবের নাজুক অবস্থাকে ব্যবহার করে ইরাক যুদ্ধে দ্রুত অগ্রগতি অর্জনের চেষ্টা চালায় । কিন্তু কার্যত সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয় । ১৯৮২ সালের জুনের মধ্যে ইরান তার হারানো সমস্ত ভূ-খন্ড পুনরুদ্ধার করতে সমর্থ হয় । এর পরের ৬ বছর ইরানি বাহিনী যুদ্ধে অগ্রসর ভূমিকায় ছিল [৫] । জাতিসংঘের বারবার কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ১৯৮৮ সালের আগস্ট পর্যন্ত যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় । ২০০৩ সালে দু'দেশের মধ্যে সর্বশেষ যুদ্ধবন্দীর বিনিময় ঘটে।[৬][৭]
প্রথম বিশ্বযুদ্ধের কৌশলের সাথে এ যুদ্ধের বেশ মিল খুঁজে পাওয়া যায় । পরিখা , কাঁটাতার , মানব স্রোত, বেয়নেট চার্জ এ যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয় । ইরাকি বাহিনী ইরানি সৈন্য , বেসামরিক নাগরিক এবং ইরাকি কুর্দদের উপর রাসায়নিক গ্যাস এবং মাস্টারড গ্যাস প্রয়োগ করে ।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Lesch, David W. (2001), 1979: The Year That Shaped the Modern Middle East, Westview Press
- ↑ Federal Research Division, Country Study: Iran, Library of Congress
- ↑ Iran-Iraq War (1980-1988), Globalsecurity.org (John Pike)
- ↑ (امار شهداي جنگ) جامعه شناسي جنگ from Website of Prominent Iranian Journalist and Rights Activist, Emadeddin Baghi
- ↑ Molavi, Afshin, The Soul of Iran Norton, (2005), p.152
- ↑ Molavi, Afsin (2005). The Soul of Iran. Norton, 152.
- ↑ "THREATS AND RESPONSES: BRIEFLY NOTED; IRAN-IRAQ PRISONER DEAL", by Nazila Fathi, New York Times, March 14, 2003
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Documentary about the war
- Iran-Iraq War - উন্মুক্ত নির্দেশিকা প্রকল্প (সাইট প্রস্তাবকরণ)
- FMFRP 3-203 - Lessons Learned: Iran-Iraq War, 10 December 1990.
- Dutchman charged for selling chemicals to Saddam, BBC, March 18, 2005.

