ইয়োহানেস গুটেনবের্গ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইয়োহান গুটেনবার্গ থেকে ঘুরে এসেছে)
| ইয়োহানেস গুটেনবের্গ | |
|---|---|
| জন্ম | ১৩৯৮ সালে |
| মৃত্যু | ১৪৬৮ সালের ৩রা ফেব্রুয়ারি |
| পেশা | খোদাই কাজ, আবিস্কারক এবং মুদ্রাকর |
ইয়োহানেস গুটেনবের্গ (জার্মান ভাষায়: Johannes Gutenberg) জার্মানির মাইন্ৎস শহরে ১৩৯৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি স্যাকরার দোকানে কাজ করতেন। ১৪১৯ থেকে ১৪৩৪ পর্যন্ত তাঁর ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ১৪৩৪ সালের মার্চ মাসে তাঁর লেখা একটি চিঠি থেকে জানা যায় যে তিনি ষ্ট্রাসবুর্গ শহরে বসবাস করছিলেন। সেখানে তিনি কমপক্ষে ১৪৪৪ সাল অবধি ছিলেন। ১৪৪০ সালে তিনি ছাপাকল তৈরি পদ্ধতির উপর তাঁর গবেষণা প্রকাশ করেন।
১৪৫৫ সালে ইয়োহান ফাউস্টের কাছে তিনি অর্থ আত্মসাত মামলায় হেরে যান। ১৪৫৭ সালে বাইবেল ছাপা হয়। ১৪৬৮ সালের ৩রা ফেব্রুয়ারি তিনি মারা যান।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- মাইনৎসের গুটেনবের্গ জাদুঘরের ওয়েবসাইট, জার্মানি
- Biographie de Johannes Gutenberg, inventeur de l'Imprimerie (a biography of Gutenberg at the Histoire et Geographie site). (ফরাসি)
- Historical overview of printing at the Silk Road site.