ইয়ানোশ বলিয়ই
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ইয়ানোশ বলিয়ই (হাঙ্গেরীয় ভাষায়: János Bolyai) (ডিসেম্বর ১৫, ১৮০২– জানুয়ারি ২৭, ১৮৬০) ছিলেন একজন হাঙ্গেরীয় গণিতবিদ, যিনি ১৮৩২ সালে প্রকাশিত এক রচনায় অ-ইউক্লিডীয় জ্যামিতি আবিষ্কারের কথা উল্লেখ করেন (যদিও ১৮২৩ সালে সম্ভবত প্রথম তিনি এটি আবিষ্কার করেছিলেন)। তাঁর কাজ লোবাচেভস্কি অপেক্ষা স্বতন্ত্র ছিল। তাঁর বাবা, যিনি নিজেও একজন প্রখ্যাত গণিতবিদ ছিলেন, ঐ একই সমস্যার উপর বহু বছর ধরে কাজ করেও কোন ফলাফল পাননি এবং ইয়ানোশকে এ ব্যাপারে সাবধান করে দিয়েছিলেন। তার পরেও একজন সামরিক অফিসার হিসাবে চাকুরি করার সময় ইয়ানোস সমস্যাটি নিয়ে কাজ করে যাচ্ছিলেন। পরবর্তীকালে যথাযথ স্বীকৃতির অনুপস্থিতিতে ইয়ানোশ উৎসাহ হারিয়ে ফেলেন।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |