ইমপ্রেশনিজ্ম
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ইমপ্রেশনিজ্ম (ইংরেজি ভাষায়: Impressionism; অপ্রচলিত বাংলা নাম: অন্তর্মুদ্রাবাদ) উনবিংশ শতকে শুরু হওয়া একটি চিত্রকলা আন্দোলন। ১৮৬০-এর দশকে ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু তরুণ চিত্রশিল্পী তাদের আঁকা ছবি প্রদর্শনীর জন্য নিজেরাই ব্যবস্থা করেছিল। তাদের এই প্রচেষ্টার সাথে ইমপ্রেশনিজ্মের বেশ খানিকটা সম্পর্ক আছে। আন্দোলনের নাম ক্লোদ মনের একটি ছবির নাম থেকে এসেছে। ছবিটির নাম ইমপ্রেসিওঁ, সোলেই লেভঁ (Impression, soleil levant)। চিত্র সমালোচক লুই ল্যরোয়া এই ছবির নেতিবাচক সমালোচনা করেছিলেন এবং ছবি আঁকার এই ধরণটিকে ব্যাঙ্গ করে "ইমপ্রেসিওঁ" নামে ডেকেছিলেন। Le Charivari পতিক্রায় শব্দটি প্রকাশিত হওয়ার পর সবাই ধরণটিকে এ নামেই ডাকতে শুরু করে।
ইমপ্রেশনিজ্মের মূল কথা হল বাস্তবতার নিরিখেই ছবি আঁকতে হবে এমন কোন কথা নেই। কারণ বাস্তব প্রাকৃতিক দৃশ্য বা এ ধরণের অনেক কিছু নিয়েই ছবি আঁকা হয়ে গেছে। কিন্তু বাস্তব দৃশ্য শিল্পীর মনে যে অনুরণন জাগায় তাকে তার নিজের কল্পনায় ফুটিয়ে তোলার মাধ্যমেও ছবি আঁকা যেতে পারে। এভাবেই সম্পূর্ণ ভিন্নধর্ম ছবি আঁকা শুরু করেন প্যারিসের গুটিকতক তরুণ শিল্পী। তাদের ছবির মূল বৈশিষ্ট্য ছিল উজ্জ্বলভাবে ব্রাশের ব্যভহার, উন্মুক্ত কম্পোজিশন, আলো এবং এর পরিবর্তনশীল মানের উপর গুরুত্ব প্রয়োগ, খুব সাধারণ বিষয়বস্তু, মানুষের অবধারণ ও অভিজ্ঞতা ফুটিয়ে তোলার জন্য চলনের ব্যভহার এবং ভিন্নরকম ভিজ্যুয়াল দৃষ্টিকোণ।
চিত্রশিল্পে ইমপ্রেশনিজ্মের উত্থান ঘটার পর শিল্পের অন্যান্য শাখায় একই ধরণের আন্দোলনের সূচনা ঘটে। এর মধ্যে আছে ইম্প্রেশনিস্ট সঙ্গীত এবং ইমপ্রেশনিস্ট সাহিত্য। শুধু উনবিংশ শতকের সেই সময়ের ছবিগুলোই নয়, বর্তমানে যেকোন সময়ে ঐ ভঙ্গিতে আঁকা ছবিকেই ইমপ্রেশনিজ্মের কাতারে ফেলা হয়।
ইমপ্রেশনিজ্মের সংগঠকবৃন্দ [সম্পাদনা]
- Frédéric Bazille
- Eugène Boudin
- Gustave Caillebotte
- Mary Cassatt
- Paul Cézanne
- Edgar Degas
- Armand Guillaumin
- Édouard Manet
- ক্লোদ মনে
- Berthe Morisot
- Camille Pissarro
- পিয়ের-অগুস্তঁ রেনোয়াঁ (Pierre-Auguste Renoir)
- Alfred Sisley
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Hecht জাদুঘর
- Mauclair, Camille (১৯০৩): The French Impressionists (১৮৬০-১৯০০) - গুটেনবার্গ প্রকল্প
- Kapos, Martha (ed.): The Impressionists. A Retrospective, একটি বিস্তৃত কালপঞ্জি
- Impressionism: Paintings collected by European Museums (১৯৯৯) - ১৯৯৯ সালের মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আটলান্টা, সিয়াটল ও ডেনভারের চিত্রকলা জাদুঘরের আয়োজনে একটি ইমপ্রেশনিস্ট চিত্র প্রদর্শনী। - অনলাইন ট্যুর
- Museumsportal Schleswig-Holstein
- Suburban Pastoral দ্য গার্ডিয়ান, ২৪শে ফেব্রুয়ারি, ২০০৭