ইভ টিজিং
ইভ টিজিং প্রকাশ্যে যৌন হয়রানি, পথেঘাটে উত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারীনিগ্রহ নির্দেশক একটি কাব্যিক শব্দ যা মূলত ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালে[১] ব্যবহৃত হয়। ইভ দিয়ে পৌরানিক আদিমাতা হাওয়া অর্থে সমগ্র নারীজাতিকে বোঝানো হয়।[২]
এটি তারুণ্যে সংঘটিত একধরনের অপরাধ[৩]। এটি এক ধরনের যৌন আগ্রাসন যার মধ্যে রয়েছে যৌন ইঙ্গিতবাহী মন্তব্য, প্রকাশ্যে অযাচিত স্পর্শ, শিস দেওয়া বা শরীরের সংবেদনশীল অংশে হস্তক্ষেপ।[৪][৫][৬] কখনো কখনো একে নিছক রসিকতা গণ্য করা হয় যা অপরাধীকে দায় এড়াতে সহায়ক ভূমিকা পালন করে।.[৭] অনেক নারীবাদী সংগঠন আরো উপযুক্ত শব্দ দিয়ে ইভ টিজিংকে প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন। তাদের মতে ইভ শব্দের ব্যবহার নারীর আবেদনময়তাকে নির্দেশ করে যে কারণে উত্ত্যক্ত হওয়ার দোষ নারীর উপর বর্তায় আর পুরুষের আচরণ আগ্রাসনের পরিবর্তে স্বাভাবিক হিসেবে ছাড় পায়।[৮]
ইভ টিজাররা নানান সৃজনশীল কৌশলে মেয়েদের উত্ত্যক্ত করে থাকে। ফলে এ অপরাধ প্রমাণ করা কঠিন। এমনকি অনেক নারীবাদী একে "ছোটখাটো ধর্ষণ" বলে আখ্যায়িত করেছেন।[৯]
কেউ কেউ ইভ টিজিং থেকে রেহাই পেতে নারীদের রক্ষণশীল পোশাক আশাক পরতে উৎসাহিত করেন। তবে রক্ষণশীল পোশাক পরিহিত নারীরাও ইভ টিজিং-এর শিকার হচ্ছেন এমন উদাহরণও অগণিত।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
যদিও এই বিষয়টা ৬০-এর দশকের বেশি মনোযোগ পায় গণমাধ্যমে, [১০] [১১] কিন্তু এটা আসলে বিপদজনকভাবে বৃদ্ধি লাভ করে পরবর্তী দশকে যখন অধিকসংখ্যক মেয়েরা বিদ্যালয় ও কর্মক্ষেত্রে যেতে থাকে ঐতিহ্য পরিপন্থী হয়ে পুরুষের সাহচর্য ছাড়া।[১২] শীঘ্রই ভারতীয় সরকার এ ব্যাপারে ব্যবস্থা নিতে থাকে বিচারিক ও আইনগতভাবে এই ধরনের বিপদজনক ব্যাপারকে প্রতিহত করতে এবং পুলিশ ইভ টিজারদের ধরতে সচেষ্ট হয়ে ওঠে।এক্ষেত্রে মহিলা পুলিশের প্রয়োগ ভাল ফলাফল দেয়।[১৩] বিভিন্ন ষরে মহিলা পুলিশের বিশেষ স্টেশন, মহিলাদের জন্য হেল্পলাইন চালু ও পুলিশের মাঝে ইভ টিজিং বিরোধী সেল গঠনের মাধ্যমে বিষয়টা পরিলক্ষিত হয় তখন।[১৪] এ সময়ে প্রচুর অভিযোগ আসতে থাকে যৌন হয়রানির মতো ইভ টিজিংযের অভিযোগ নিয়ে কারণ জনসাধারণের দৃষ্টিভঙ্গি পালটে গিয়েছিল ইভ টিজারদের প্রতি।তবে ইভ টিজিংযের মাত্রা বাড়তেই থাকে যেমন তা পৌছে এসিড সন্ত্রাস পর্যন্ত , তাই তামিল নাড়ু সরকার ইভ টিজিংকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে চিহ্ণিত করে।এ সময়ে আরো দেখা যায় যে নারী অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং কনেকে পুড়িয়ে মারার ঘটনাও বাড়তে থাকে।ইভ টিজিং-এর বিরুদ্ধে সোচ্চার আন্দোলনের ফলে দিল্লি ইভ টিজিং নিষিদ্ধকরণ বিল ১৯৮৪ পাস হয়। ১৯৯৮ সালে চেন্নাইয়ে সারিকা শাহ নামের ছাত্রীর মৃত্যুর ফলে ইভ টিজিং-এর বিরুদ্ধে শাস্তি আরও জোরদার করা হয়।[১৫] এত ঘটনার পর কমপক্ষে আধা ডজন ঘটনা ঘটে আত্নহত্যার ইভ টিজিং-এর কারণে।২০০৯ সালের ফেব্রুয়ারীতে চারজন তরুণকে ভাদোদারার এম এস বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা নির্যাতন করে পরিবার ও সমাজ বিজ্ঞান অনুষদের কাছে কারণ তারা একটি ছাত্রীকে এসডি হল ছাত্রাবাসের কাছে দাঁড়িয়ে থাকা একটি ছাত্রীকে বাজে মন্তব্য করছিল।[১৬] মাঝে মাঝে সামজিক লোকলজ্জার ভয়ে মেয়েরা কোন অভিযোগও জানায় না , পুলিশ ইভ টিজারকে ছেড়ে দেয় পাবলিককে হাসানোর মতো মুরগা শাস্তি দিয়ে।[১৭][১৮]২০০৮ সালে দিল্লিতে বিচারক একজন ১৯ বছর বয়সী তরুণকে ছেড়ে দেয় ৫০০ জনসতেচনতামূলক লিফলেট বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বিলি করার শাস্তি দিয়ে ।[১৯]
আরো দেখুন [সম্পাদনা]
- Sexual harassment
- Chikan (sexual harassment and groping) in Japan
- The Blank Noise Project
- Sexism in India
- Zinda (2006) a bollywood movie focusing the unpleasant consequences of eve-teasing and the punishment of a teaser.
আরও পড়ুন [সম্পাদনা]
- Crimes Against Women and Protective Laws, by Shobha Saxena. Published by Deep & Deep Publications, 1995.
- Sexual Harassment: Contemporary Feminist Perspectives, by Alison M. Thomas, Celia Kitzinger. Published by Open University Press, 1997. ISBN 0-335-19580-6.
- Chapt. 10: Sexual Harassment In India: A Case Study of Eve-Teasing in Historical Perspective. Rethinking Sexual Harassment, by Clare Brant, Yun Lee Too. Published by Pluto Press, 1994. ISBN 0-7453-0838-4. Page 200.
- Eveteasing In India And Tortious Liabilities - Author - B.Jyoti Kiran - Legal perspectives
- Vishakha V. State Of Rajasthan (JT 1997 (7) SC 384) Govt. of Tamil Nadu.
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Here It is called eve-teasing Woman, Body, Desire in Post-colonial India: Narratives of Gender and Sexuality, by Jyoti Puri. Published by Routledge, 1999. ISBN 0-415-92128-7. Page 87.
- ↑ Eve-Teasing The Official Dictionary of Unofficial English, by Grant Barrett. Published by McGraw-Hill Professional, 2006. ISBN 0-07-145804-2. Page 109
- ↑ Eve-Teasing Image Makers: An Attitudinal Study of Indian Police, by Giriraj Shah. Published by Abhinav Publications, 1993 ISBN 81-7017-295-0. Page 233-234.
- ↑ Lewd nature goes unchecked Kanpur, The Times of India, February 26, 2009.
- ↑ Controlling eve-teasing The Hindu, Tuesday, April 13, 2004.
- ↑ Harassment in public places a routine for many The Times of India, Jaipur, February 15, 2009.
- ↑ Eve teasing The Elephant, the Tiger, and the Cell Phone: India: The Emerging 21st-Century Power, by Shashi Tharoor, Published by Arcade Pub., 2007. ISBN 1-55970-861-1. Page 454-455.
- ↑ Sexual Harassment Indian Feminisms: Law, Patriarchies and Violence in India, by Geetanjali Gangoli. Published by Ashgate Publishing, Ltd., 2007. ISBN 0-7546-4604-1.Page 63-64
- ↑ Rethinking Violence Against Women, by Russell Dobash, Harry Frank Guggenheim Foundation. Published by SAGE, 1998. ISBN 0-7619-1187-1 Page 58
- ↑ http://www.time.com/time/magazine/article/0,9171,897530,00.html
- ↑ http://www.doubletongued.org/index.php/dictionary/eve_teasing/
- ↑ Eve teasing Women Police in a Changing Society: Back Door to Equality, by Mangai Natarajan. Published by Ashgate Publishing, Ltd., 2008. ISBN 0-7546-4932-6. Page 54
- ↑ http://news.oneindia.in/2006/08/28/special-squad-to-nab-eve-teasers-formed-in-kerala-1156746313.html
- ↑ http://www.indopia.in/India-usa-uk-news/latest-news/507034/National/1/20/1
- ↑ http://www.expressindia.com/ie/daily/19980727/20850084.html
- ↑ http://timesofindia.indiatimes.com/Vadodara/MSU-hostel-girls-beat-up-eve-teasers/articleshow/4179252.cms
- ↑ http://www.dailyexcelsior.com/web1/07oct10/inter.htm#4
- ↑ http://timesofindia.indiatimes.com/articleshow/1690507.cms
- ↑ http://www.screenindia.com/news/youth-held-for-eveteasing-told-to-distribute-handouts/320866/