ইন ব্রুজ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ইন ব্রুজ (ইংরেজি: In Bruges) মার্টিন ম্যাকডনা পরিচালিত অপরাধ চলচ্চিত্র যাতে অ্যাকশন কমেডি এবং কিছু ব্ল্যাক কমেডি-র সমন্বয় লক্ষ্য করা যায়। ২০০৮ সালের ১৭ই জানুয়ারি এটি যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন কলিন ফ্যারেল, ব্রেন্ডন গ্লেসন এবং রাল্ফ ফিনেস। পুরো ছবির কাহিনী আবর্তিত হয়েছে বেলজিয়ামের ব্রুজ (ফরাসি ও ইংরেজি ভাষায়: Bruges) শহরকে কেন্দ্র করে।
সিনেমাটির বেশ কয়েক স্থানে ১৯৭৩ সালের অ্যাংলো-ইতালীয় থ্রিলার চলচ্চিত্র ডোন্ট লুক নাউ এর উল্লেখ করা হয়েছে। যেমন, মুখ্য নারী চরিত্র ক্লোয়ে ব্রুজ্সে সম্প্রতি যে ছবির শ্যুটিং চলছে তাকে ডোন্ট লুক নাউ এর একটি প্যাস্টিশ হিসেবে উল্লেখ করে। এছাড়া এই সিনমার কাহিনীর সাথে নোবেল বিজয়ী সাহিত্যিক হ্যারল্ড পিন্টার এর দ্য ডাম্ব ওয়েটার নাটকটির মিল লক্ষ্য করা যায়।
চরিত্রসমূহ [সম্পাদনা]
- কলিন ফ্যারেল - রেই (হিটম্যান, ভুলক্রমে একটি শিশুকে হত্যার পর বিবেকের তাড়নায় ভুগছে)
- ব্রেন্ডন গ্লেসন - কেন (বয়স্ক ও বেশী অভিজ্ঞতাসম্পন্ন হিটম্যান)
- রাল্ফ ফিনেস - হ্যারি ওয়াটার্স (মব বস)
- Clémence Poésy - ক্লোয়ে (বেলজীয় অপরাধী, সিনেমার নির্মাণ সহকারী)
প্রতিক্রিয়া [সম্পাদনা]
অদিকাংশ সমালোচকই ইন ব্রুজ-এর প্রশংসা করেছেন। রটেন টম্যাটোস-এ ১৪৩টি রিভিউয়ের পর এর রেটিং দাড়িয়েছে ৮১%। শিকাগো সান-টাইম্সের সমালোচক রজার ইবার্ট এর অকুণ্ঠা প্রশংসা করে বলেছেন, "This film debut by the theater writer and director Martin McDonagh is an endlessly surprising, very dark, human comedy, with a plot that cannot be foreseen but only relished."