ইতালির রাজনীতি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ইতালির রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠামোয় পরিচালিত হয়। ইতালির প্রধানমন্ত্রী সরকার ও বহুদলীয় ব্যবস্থার প্রধান। নির্বাহী ক্ষমতা সরকারের হাতে এবং আইন প্রণয়ন ক্ষমতা সরকার ও দুই-কক্ষবিশিষ্ট আইনসভার হাতে ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ থেকে স্বাধীন। ১৯৪৬ সালের ২রা জুলাই থেকে ইতালি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র; সেই দিন গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত হয়। ১৯৪৮ সালের ১লা জানুয়ারি থেকে ইতালি প্রজাতন্ত্রের বর্তমান সংবিধানটি কার্যকর হয়।